এয়ারটেল কোম্পানি লঞ্চ করলো 2,999 টাকা এবং 3,999 টাকার আন্তর্জাতিক রোমিং প্ল্যান

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 9 মে 2025 12:02 IST
হাইলাইট
  • এয়ারটেলের দুটি নতুন প্ল্যান 2,999 টাকা এবং 3,999 টাকায় পাওয়া যাবে
  • ব্যবহারকারীদের রোমিং-এর সুবিধা নেওয়ার জন্য সিম কার্ড পরিবর্তন করতে হবে
  • পৌঁছানোর সাথে সাথেই প্ল্যানটি নিজে থেকে সক্রিয় হয়ে যাবে

নতুন প্ল্যানগুলি দেশের এয়ারটেল পোস্টপেইড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।

Photo Credit: Reuters

এয়ারটেল ভারতীয় গ্রাহকদের জন্য দুটি নতুন আন্তর্জাতিক রোমিং প্ল্যানের উন্মোচন ঘটিয়েছে, যেটি 189 টি দেশে ভয়েস কল এবং ডেটা অফার করে। এগুলি 10 এবং 30 দিনের বৈধতার সাথে এসেছে। যে সমস্ত ভ্রমণকারীর এয়ারটেলের পোস্টপেইড সংযোগ নিয়েছে, তারা বিমানের মধ্যেও এই নতুন প্ল্যানের সুবিধা উপভোগ করতে পারবেন। উভয় প্ল্যানই অপরিসীম ডেটার সুবিধা দেবে। ব্যবহারকারীরা বিদেশে পৌঁছানোর সাথে সাথে প্ল্যানগুলি নিজে থেকে সক্রিয় হয়ে যাওয়ার দাবি করে।অপরিসীম ডেটার সাথে এয়ারটেল উন্মোচিত করেছে নতুন আন্তর্জাতিক রোমিং প্ল্যান,এয়ারটেল ভারতীয় পোস্টপেইড ব্যবহারকারীদের জন্য দুটি নতুন আন্তর্জাতিক রোমিং প্ল্যানের ঘোষণা করেছে। প্রথমে টিপস্টার Mukul Sharma (@stufflistings) লক্ষ্য করেন যে, কোম্পানি এগুলি অফিসিয়াল ওয়েবসাইটের তালিকায় দিয়েছে। প্ল্যানগুলির মূল্য 2,999 টাকা এবং 3,999 টাকা, এগুলি 10 দিন ও 30 দিনের বৈধতার সাথে এসেছে। উভয় প্ল্যানই অপরিসীম ডেটা অফার করে।

2,999 টাকার এবং 3,999 টাকার প্ল্যানগুলি ব্যবহারকারীদের ইনকামিং এবং আউটগোয়িং প্ল্যানের সাথে প্রতিদিন 100 ঘণ্টার কল টাইম অফার করে। পরের প্ল্যানটি বিমানের মধ্যেও নেটওয়ার্ক দেওয়ার দাবি করে। এটির সাথে 100 আউটগোয়িং মিনিট কল, 100 টি বিনামূল্যে মেসেজ, 250MB ডেটা দেওয়ার দাবি করেছে। মাঝ আকাশের সুবিধাটি 24 ঘণ্টার জন্যই বৈধ।

এয়ারটেল জানিয়েছে যে, যে সমস্ত পোস্টপেইড গ্রাহকরা 2,999 টাকা এবং 3,999 টাকার প্ল্যানগুলি ব্যবহার করবে তাদের রোমিং পরিসেবাটি উপভোগ করার জন্য সিম পরিবর্তন করার প্রয়োজন হবে না। যখন ব্যবহারকারী নিজের গন্তব্য স্থলে পৌঁছাবে তখন নিজে থেকেই এই সুবিধাটি সক্রিয় হয়ে যাবে এবং ব্যবহারকারীরা তা উপভোগ করতে পারবেন।

উল্ল্যেখযোগ্যভাবে বলা ভালো দেশে প্রতিযোগী টেলিকম অপারেটর Vi সম্প্রতি প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যানের সাথে একটি আন্তর্জাতিক রোমিং প্ল্যানের উন্মোচন ঘটিয়েছে। এগুলি সৌদি আরব এবং ইউনাইটেড আরব এমিরেটসে (UAE) উপলব্ধ আছে এবং প্ল্যানগুলি 20 দিন ও 40 দিনের বৈধতার সাথে পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.