এয়ারটেল তাদের 349 ও 399 টাকার রিচার্জ প্ল্যানে বাই 1 গেট 1 ফ্রি অফার দিচ্ছে।
Photo Credit: Airtel
Eligible Airtel users get a free second recharge free on Rs 349 and Rs 399 plans
এই বছরের মতো উৎসবের মরসুম শেষ হওয়ার পথে। পুজোর সময় জামাকাপড় থেকে ইলেকট্রনিক্স, ক্রেতা টানতে বিভিন্ন ধরনের পণ্যে লোভনীয় ছাড় দিতে দেখা গিয়েছে অনলাইন ও অফলাইন বিক্রেতাদের। বিশেষ করে 'বাই ওয়ান গেট ওয়ান" বা একটা কিনলে আর একটি ফ্রি অফারের সুবিধা নিয়েছে ক্রেতারা। টেলিকম সংস্থাগুলির মধ্যে Jio এমনই অফার চালু করেছিল গত মাসে। জিওর দেখাদেখি এবার Airtel বাই ওয়ান গেট ওয়ান অফার নিয়ে হাজির হয়েছে। বর্তমানে এটি সংস্থার দুটি রিচার্জ প্ল্যানের উপর প্রযোজ্য। একটা রিচার্জের সঙ্গে সমমূল্যের আরও একটি রিচার্জ বিনামূল্যে দিচ্ছে এয়ারটেল।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এয়ারটেল তাদের 349 ও 399 টাকার রিচার্জ প্ল্যানে বাই 1 গেট 1 ফ্রি অফার দিচ্ছে। গ্রাহকরা 349 বা 399 টাকার প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে পরের মাসের রিচার্জ বিনামূল্যে পাবে। 349 টাকা দামের রিচার্জ করলে দ্বিতীয়বার 349 টাকা এবং 399 টাকার প্ল্যান রিচার্জ করলে দ্বিতীয়বার 399 টাকার রিচার্জের সুবিধা মিলবে।
'1+1' রিচার্জ ফ্রি' সীমিত সময়ের জন্য চালু হয়েছে। অফারটি Airtel অ্যাপে দেখা যাচ্ছে। তবে এটি সমস্ত গ্রাহকদের জন্য নয়। আপাতত নির্দিষ্ট কিছু এয়ারটেল ব্যবহারকারীরা সুবিধাটি পাচ্ছে। আপনার জন্য অফার আছে কিনা, তা জানতে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ খুলুন। 349 টাকা অথবা 399 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের পাশে '1+1 Recharge Free' ট্যাগ থাকলে অতিরিক্ত একমাস ফ্রি পরিষেবা মিলবে।
ট্যাগ দেখা না গেলে বুঝতে হবে যে, আপনার নম্বরে অফারটি উপলব্ধ নয়। 349 ও 399 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন। দুই প্ল্যানেই আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং, প্রতিদিন 100টি এসএমএস, ফ্রি HelloTunes, এবং 12 মাসের Adobe Premium সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত আছে।
349 টাকার প্ল্যানে আনলিমিটেড 5G ও প্রতিদিন 2 জিবি 4G ডেটা ব্যবহার করা যাবে। অন্য দিকে, 399 প্ল্যানে 4G ও 5G নেটওয়ার্কে আনলিমিটেড মোবাইল ডেটা পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া' বা ট্রাইয়ের নতুন নিয়ম মেনে ইন্টারনেট বাদ দিয়ে ভয়েস কল ও এসএমএস-সহ রিচার্জ প্ল্যান চালু করেছে এয়ারটেল।
185 টাকা, 203 টাকা, এবং 206 টাকার নতুন ভয়েস অনলি প্ল্যানগুলোতে আনলিমিটেড কলিং, এসটিডি, ও রোমিং কলের সুবিধা থাকছে। প্রতিটি প্ল্যানে 300টি এসএমএস বিনামূল্যে পাঠানো যাবে। 185 টাকার প্ল্যানটি 28 দিন ভ্যালিডিটির সঙ্গে এসেছে। 203 টাকার প্ল্যানের মেয়াদ 30 দিন। 206 টাকার প্ল্যান একটি ক্যালেন্ডার মাসের জন্য ভ্যালিড।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999