Airtel পোস্টপেড রেফারালে পাওয়া যাচ্ছে 1,500 টাকা ছাড়

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 ডিসেম্বর 2018 12:17 IST
হাইলাইট
  • পোস্টপেড কানেকশানে অনুপ্রাণিত করতে এবার রেফারাল সিস্টেম নিয়ে এল Airtel
  • Airtel পোস্টপেড রেফারালে পাওয়া যাচ্ছে 1,500 টাকা ছাড় গ্রাহকদের পোস্টপেড
  • একজন গ্রাহক সর্বোচ্চ 10 জন গ্রাহককে রেফার করে কুপন পাবেন

Android ও iOS দুই ডিভাইস থেকেই এই অফারের সুবিধা পাওয়া যাবে

গ্রাহকদের পোস্টপেড কানেকশান নিতে অনুপ্রাণিত করতে এবার রেফারাল সিস্টেম চালু করল Airtel। প্রিয়জনকে Airtel পোস্টপেড কানেকশান করিয়ে দিলে  মোবাইল বিলে 150 টাকা ছাড় দিচ্ছে Airtel। এর ফলে নতুন ও পুরনো দুই গ্রাহককেই বিলে ছাড় দেবে গুরুগ্রামের কোম্পানিটি। প্রথম তিন মাস দুই জনের বিলেই 50 টাকা ছাড় পাওয়া যাবে। My Airtel অ্যাপে এই ডিসকাউন্ট কুপন পাওয়া যাবে। নতুন Airtel পোস্টপেড কানেকশান অ্যাক্টিভেশানের 24 ঘন্টার মধ্যে My Airtel অ্যাকাউন্টে এই কুপন দেখা যাবে।

 

Android ও iOS দুই ডিভাইস থেকেই এই অফারের সুবিধা পাওয়া যাবে। নিজের My Airtel অ্যাকাউন্টে লগ ইন করে নোটিফিকেশান এরিয়াতে স্ক্রোল করে “Rs. 150 discount on your postpaid bill” সিলেক্ট করুন। এই কোড কপি করে সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করে দিন।

এই লিঙ্কে ক্লিক করে আপনার কোন বন্ধু নতুন Airtel পোস্টপেড কানেকশান নিলে দুই জনেই এই কুপন পেয়ে যাবেন। তবে শুধুমাত্র কোম্পানির পোস্টপেড গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন। প্রিপেড, ব্রডব্যান্ড বা কর্পোরেট গ্রাহকরা এই সুবিধা পাবেন না।

তবে একজন গ্রাহক সর্বোচ্চ 10 জন গ্রাহককে রেফার করে কুপন পাবেন। অর্থাৎ সর্বোচ্চ বিলে 1500 টাকা ছাড় পাওয়া যাবে। একবার ট্রানজাকশানে মাত্র একটি কুপন ব্যবহার করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.