এক বছর Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন বিনামূল্যে দিচ্ছে Jio

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 5 জুন 2020 16:42 IST

Photo Credit: Jio

আবার গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এল Jio। নতুন অফারে গ্রাহকদের বিনামূল্যে 399 টাকা দামের Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন বিনামূল্যে দেবে মুম্বাইয়ের কোম্পানিটি। এর ফলে লাইভ খেলা দেখার সঙ্গেই প্ল্যাটফর্মের বিভিন্ন কনটেন্ট দেখা যাবে।

কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে এক বছরের জন্য Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হচ্ছে। যদিও নির্দিষ্ট কোন প্ল্যানের গ্রাহকরাই এই সুবিধা পাবেন কি না খোলসা করে বলেনি সংস্থাটি। ইতিমধ্যেই এই বিষয়ে Jio'র কাছে প্রশ্ন করা হলেও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোন উত্তর মেলেনি।

সম্প্রতি কোম্পানির ওয়েবসাইট ও অফিশিয়াল অ্যাপ থেকে 98 টাকা প্রিপেড প্ল্যান সরিয়ে নিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। এই প্ল্যানে 28 দিন ভ্যালিডিটির সঙ্গেই 2GB ডেটা ও 300 এসএমএস পাওয়া যেত। সঙ্গে ছিল সব জিও নম্নরে আনলিমিটেড কল করার সুযোগ। অন্য নেটওয়ার্কে কল করতে বিশেষ আইইউসি রিচার্জ বাধ্যতামুলক ছিল। দিনের ডেটা শেষ হলে স্পিড কমে 64kbps হয়ে যেত।

98 টাকা প্ল্যান বন্ধ হয়ে যাওয়ার ফলে 28 দিন ভ্যালিডিটির সব থেকে কম দামের রিচার্জ প্ল্যান 129 টাকা। এই প্ল্যানের সঙ্গে 98 টাকা পক্যানের সব সুবিধার সঙ্গেই অন্য নেটওয়ার্কে কল করার জন্য অতিরিক্ত 1000 মিনিট টকটাইম পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে সব জিও অ্যাপ ব্যবহারের সুযোগ।

অন্যদিকে ‘ওয়ার্ক ফ্রম হোম' অ্যাড-অন প্যাকে ৩০ দিন ভ্যালিডিটি দিচ্ছে জিও। গত সপ্তাহেই এই প্যাক নিয়ে এসেছিল দেশের এক নম্বর টেলিকম কোম্পানিটি। প্রিপেড প্ল্যানের উপরে অতিরিক্ত ডেটা ব্যবহারের জন্য এই প্যাক নিয়ে এসেছিল জিও। শুরুতে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছিল যতদিন প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ততদিন অ্যাড-অন প্যাকের ভ্যালিডিটি পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.