Reliance Jio

Reliance Jio - ख़बरें

  • পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
    জিও গ্রাহকরা 399 টাকার রিচার্জ প্ল্যানের সঙ্গে 12 মাসের ক্যানভা প্রো সাবস্ক্রিপশন পাবে। সংস্থার দাবি, 4,000 টাকার পরিষেবা নিখরচায় দিচ্ছে তারা। আবার 349 টাকার প্রিপেইড প্ল্যানে 1 বছরের জন্য বিনা পয়সায় ক্যানভা প্রো লাইট সাবস্ক্রিপশন দেওয়ার কথা জানানো হয়েছে। মাইজিও অ্যাপে অফার পাওয়া যাবে। এর জন্য অ্যাপ খুলে অফার খুঁজতে হবে। তারপর ক্যানভার ব্যানারের উপর ক্লিক করে সাবস্ক্রিপশন সক্রিয় করতে হবে। গ্রাহকরা সরাসরি স্মার্টফোন থেকেই স্কুলের প্রজেক্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন, মার্কেটিং ব্যানার, এবং বিভিন্ন উৎসবের শুভেচ্ছাবার্তা সহজেই বানাতে পারবে।
  • 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
    Jio গত সেপ্টেম্বর 5 ধুমধাম করে দশম বর্ষপূর্তি উদযাপন করেছে। তারা এই বিশেষ উপলক্ষে ক্রেতাদের জন্য বড় চমক নিয়ে হাজির হয়েছে। বার্ষিক 3,599 টাকার প্ল্যানে অতিরিক্ত সুবিধা মিলছে। সাধারণত এই প্ল্যানে দৈনিক 2.5 জিবি করে 5G ডেটা পাওয়া যায়। ফলে 365 দিনে মোট 912.5 জিবি ডেটা মেলে। তবে এখন প্ল্যানটির সঙ্গে অতিরিক্ত 120 জিবি ডেটা বিনামূল্যে দিচ্ছে কোম্পানি। ফলে প্রতিদিনের ডেটার পাশাপাশি অতিরিক্ত 120 জিবি নেট যোগ হলে পুরো বছরে মোট 1.032.5 জিবি ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও, আর কী কী বেনিফিট জেনে নিন।
  • পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
    Reliance Jio তাদের JioPC পরিষেবা সবার জন্য চালু করেছে। পূর্বে এই ভার্চুয়াল কম্পিউটার শুধুমাত্র সংস্থার ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য উপলব্ধ ছিল। কিন্তু এখন যে কোনও টেলিকম বা ব্রডব্যান্ড কোম্পানির ইন্টারনেট থাকলেই জিওপিসি-তে সাইন আপ করা যাবে। সংস্থা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে গুরুত্ব দিচ্ছে। তাই এটি এআই টাস্কের মতো ভারী কাজের প্রসেসিং ডিভাইসের হার্ডওয়্যারে না হয়ে সংস্থার নিজস্ব সার্ভারে সম্পন্ন করবে। তাই AI টুলস চালাতে সমস্যা হবে না। বেস প্ল্যানে 8 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে। 2 মাসের জন্য 1,000 টাকা খরচ, 5 মাসের জন্য 2,000, এবং 10 + 2 মাসের জন্য 4,000 টাকা মাসুল।
  • Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
    Reliance Jio আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে একটি নতুন ফেস্টিভ ব্রডব্যান্ড অফার চালু করেছে। সংস্থা তাদের 100Mbps স্পিডের দীর্ঘমেয়াদি ব্রডব্যান্ড প্ল্যানে 6,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। নতুন অফারে 15 মাসের ব্রডব্যান্ড প্ল্যানের দাম 16,000 টাকা থেকে কমিয়ে 10,000 টাকা করা হয়েছে। অর্থাৎ, প্ল্যানটির জন্য প্রতি মাসে কার্যকর খরচ দাঁড়াচ্ছে 666 টাকা। তুলনাস্বরূপ, আগে গ্রাহকদের মাসের হিসেবে ব্যয় হত 1,066 টাকা। উচ্চগতির Wi-Fi ছাড়াও, এই প্ল্যানে আনলিমিটেড ডেটা, 1000+ লাইভ টিভি চ্যানেল ও 12+ OTT অ্যাপের অ্যাক্সেস অর্ন্তভুক্ত।
  • এক প্ল্যানেই 100Mbps ব্রডব্যান্ড, 1,000+ চ্যানেল, ও 1 ডজন OTT, মাত্র 400 টাকায় শুরু জিওর নতুন JioHome প্যাক
    Jio তিনটি নতুন ক্যাটাগরির JioHome প্ল্যান চালু করেছে। কেউ যদি শুধু টিভি দেখতে চান, কেবলমাত্র ব্রডব্যান্ড ব্যবহার করতে চান অথবা সব পরিষেবা একসঙ্গে পেতে চান, তাহলে সেই অনুযায়ী প্ল্যান বেছে নিতে পারবেন। দাম প্রতি মাসে 400 টাকা থেকে শুরু হচ্ছে। টপ প্ল্যানে 100Mbps ইন্টারনেট, 1000+ লাইভ টিভি চ্যানেল, ও 12টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে। নতুন গ্রাহকরা বিনামূল্যে ডোরস্টেপ ইনস্টলেশন ও মেইনটেন্যান্সের সুবিধাও পাবেন।
  • JioTV Pro: DTH অতীত, মাত্র 55 টাকায় দেখুন 1,000+ লাইভ টিভি চ্যানেল, জিওর নতুন ধামাকা
    JioTV Pro Pack প্রিপেইড ও পোস্টপেইড, উভয় প্রকার গ্রাহকদের জন্য উপলব্ধ। প্ল্যানের বৈধতা 30 দিন৷ 55 টাকা দামের জিওটিভি প্রো প্যাকের মাধ্যমে 16টি ভাষায় সম্প্রচারিত হাজারের বেশি লাইভ টিনি চ্যানেল উপভোগ করা যাবে। এটি 150টিরও বেশি প্রিমিয়াম চ্যানেলের অ্যাক্সেস প্রদান করবে। চ্যানেলের তালিকায় সিনেমা, সংবাদ, শিশুদের অনুষ্ঠান থেকে শুরু করে লাইফস্টাইল এবং আঞ্চলিক কনটেন্ট-সহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম অর্ন্তভুক্ত আছে। 55 টাকার JioTV Pro Pack রিচার্জ করার পর ইউজারদের শুধু JioTV অ্যাপ খুলে নিজেদের মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। রিচার্জ সফল হলেই সমস্ত চ্যানেল খুলে যাবে।
  • JioBharat V4 5G: 799 টাকায় 4G ফোন, UPI পেমেন্ট, ক্যামেরা, দেখা যাবে সিনেমা, ডিজিটাল ইন্ডিয়ার সমস্ত সুবিধা
    JioBharat V4 ব্যবহরকারীরা 4G নেটওয়ার্কে সিনেমা দেখা ও ভিডিও স্ট্রিমিং করতে পারবেন। জিওর নতুন কিপ্যাড ফোনের 0.3 মেগাপিক্সেল ক্যামেরার মাধ্যমে যেমন ছবি তোলা যাবে, তেমনই UPI পেমেন্ট করার সুবিধা মিলবে। এতে 1,000mAh ব্যাটারি, FM রেডিও, 3.5 মিমি অডিও জ্যাক, ব্লুটুথ 5.0, এবং লাউড স্পিকার আছে।
  • RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
    Jio Call Agent সরাসরি ফোন কলে যুক্ত হতে পারবে। এই AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফোনে কথা বলার সময় আপনার ভাষা বুঝতে পারবে, কথোপকথন লিখিত আকারে রূপান্তর করবে, এমনকি কল চালু থাকতে থাকতেই আপনার হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে। আপনি ফোন কল কেটে না দিয়ে জিওর কল এজেন্টকে খাবার অর্ডার করতে, রেস্তোরাঁয় টেবিল বুক করতে, ক্যাব ডাকতে বা ক্যালেন্ডারে মিটিং সেট করার নির্দেশ দিতে পারবেন। পরিষেবার জন্য আলাদা কোনও অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করতে হবে না। Jio কৃত্রিম মেধাকে নিজেদের টেলিকম নেটওয়ার্কে সরাসরি সংযুক্ত করছে।
  • Jio OTT Pass: জিওর বড় ঘোষণা, 200 টাকার রিচার্জে দেখা যাবে 15টি OTT অ্যাপ ও 1000+ লাইভ টিভি চ্যানেল
    200 টাকার Jio OTT পাসে Prime Video Mobile Editon, YouTube Premium, JioHotstar Mobile, Sony LIV, ZEE5, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Lionsgate Play, Chaupal, Hoichoi, FanCode, Times Play, এবং Tarang Plus অর্ন্তভুক্ত আছে। OTT সাবস্ক্রিপশন ছাড়াও, JioTV-এর মাধ্যমে 1,000-এর বেশি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে।
  • Jio-এর সস্তা প্ল্যানে বড় চমক, ফ্রি Netflix, Prime Video, আনলিমিটেড কলিং, ও 5G ডেটা
    Jio 749 টাকার যে পোস্টপেইড প্ল্যান অফার করছে, তাতে সম্পুর্ণ নিখরচায় নেটফ্লিক্স, প্রাইম ভিডিয়ো, এবং জিওহটস্টার বান্ডেল হিসেবে পাওয়া যায়। এছাড়াও, আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টি SMS, ও প্রতি মাসে 100 জিবি হাই-স্পিড ডেটা অর্ন্তভুক্ত। যদি আপনার কাছে উপযুক্ত 5G ডিভাইস থাকে ও এলাকায় Jio 5G পরিষেবা উপলব্ধ হয়, তাহলে আপনি যত খুশি ডেটা ব্যবহারের সুবিধা পাবেন।
  • Jio গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা, বন্ধ হতে পারে সিম, এখনই জানুন কী করবেন
    অভিষেক যাদবের পোস্ট অনুসারে, বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন রিচার্জ না করা Jio সিম বন্ধ হয়ে যাওয়ার ঘটনা সামনে আসছে। তাই আপনার সিম যদি ইনঅ্যাক্টিভ থাকে বা শুধু ইনকামিংয়ের জন্য ব্যবহার করেন, তাহলে সেটি হওয়ার সম্ভাবনা আছে। ফলে নম্বর না হারাতে চাইলে, এখনই একটি ছোট রিচার্জ করে রাখা ভাল। এতে সিম কার্ড চালু থাকবে। চলুন দেখে নিই Jio নম্বর অ্যাক্টিভ রাখার জন্য কম খরচে কী কী প্ল্যান আছে।
  • Jio-এর সবচেয়ে সস্তা এক বছরের প্ল্যান, 900 জিবির বেশি ডেটা সহ আনলিমিটেড কলিং ও ফ্রি জিওহটস্টার
    জিওর সবচেয়ে কম দামের বার্ষিক প্ল্যানের দাম 3,599 টাকা। এটি পুরো 365 দিন বা এক বছর ভ্যালিডিটির সাথে আসে। ফলে প্রতি মাসে ফোন রিচার্জ করার ঝামেলা কমায়। এই প্ল্যানে নির্বাচিত গ্রাহকদের আনলিমিটেড 5G ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে। সাধারণ ব্যবহারকারীরা প্রতি দিন 2.5 জিবি হাই স্পিড ডেটা পাবে। 365 দিনের হিসেবে 912.5 জিবি। এছাড়াও, আরও বেনিফিট রয়েছে।
  • Jio এই প্ল্যানে সত্যিকারের আনলিমিটেড 4G ও 5G ডেটা দিচ্ছে, যত ইচ্ছা নেট চালান, সাথে কলিং ফ্রি
    রিলায়েন্স জিও 649 টাকার একটি পোস্টপেইড প্ল্যানে আনলিমিটেড 4G ডেটা দিচ্ছে। পাশাপাশি যত খুশি 5G ডেটা ব্যবহারের সুবিধাও রয়েছে। ব্যবহারকারীরা লোকাল ও STD নম্বরে আনলিমিটেড ভয়েস কল করতে পারবে। প্রতি দিন 100টি SMS পাঠানো যাবে। গ্রাহকরা তিন মাসের জন্য জিওহটস্টার সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবে। JioAiCloud অ্যাপে 50 জিবি স্টোরেজের অ্যাক্সেস পাওয়া যাবে।
  • Jio ভারতের প্রথম নিজস্ব AI প্ল্যাটফর্ম আনছে, বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি
    মুকেশ আম্বানির Reliance-এর লক্ষ্য প্রত্যেক ভারতীয়র কাছে সাশ্রয়ী এআই পরিষেবা পৌঁছে দেওয়া। Jio এমন একটি এআই ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম চালু করবে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিক স্বাচ্ছন্দে নিজের ফোন বা অন্য ডিভাইসে মাতৃভাষায় এআই ব্যবহার করতে পারবে। এর ফলে তারা আরও উৎপাদনশীল ও দক্ষ হয়ে উঠবে।
  • Jio তিনটি নতুন রিচার্জ প্ল্যান আনল, সঙ্গে হটস্টার, হইচই, প্রাইম ভিডিও পুরো ফ্রি, দাম 103 টাকা থেকে শুরু
    500 টাকার সুপার সেলিব্রেশন মান্থলি প্ল্যানে দৈনিক 2 জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে। প্ল্যানটিতে YouTube Premium, JioHostar, SonyLIV, Amazon Prime Video, Zee5, Lionsgate Play, Sun NXT, Discovery+, Hoichoi, Chaupal, Kancha Lanka, , FanCode, এবং Planet Maratha-এর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশ মিলবে।

Reliance Jio - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »