Jio-এর 749 টাকার পোস্টপেইড প্ল্যান প্রাইম ভিডিয়ো, নেটফ্লিক্স, এবং জিওহটস্টার নিখরচায় উপভোগ করতে দিচ্ছে।
Jio has an affordable postpaid plan that includes free Netflix and Prime Video
একটি রিচার্জ প্ল্যানেই Netflix, Amazon Prime, এবং JioHotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত। প্রথম সারির OTT প্ল্যাটফর্মে প্রিমিয়াম কনটেন্ট দেখার জন্য আলাদা খরচের চাপ নেই। নিখরচায় উপভোগ করা যাবে হলিউড, বলিউড-সহ বিভিন্ন ভাষায় ছবি এবং ওয়েব সিরিজ। Jio তাদের একটি প্ল্যানে এমনই বেনিফিট দিচ্ছে। সবচেয়ে সস্তায় সেই পোস্টপেইড প্ল্যানে দেশের যে কোনও নম্বরে ট্রুলি আনলিমিটেড কলিং করা যাবে। এছাড়াও, প্রতি মাসে 100 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। কত দাম জিওর সেই প্ল্যানের এবং অতিরিক্ত আর কী কী সুবিধা মিলবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
রিলায়েন্স জিও 749 টাকার যে পোস্টপেইড প্ল্যান নিয়ে এসেছে, তাতে অতিরিক্ত টাকা খরচ ছাড়াই নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিয়ো, এবং জিওহটস্টার-এর মতো ওটিটি প্ল্যাটফর্ম বান্ডেল হিসেবে পাওয়া যায়। ফলে যারা নিয়মিত মুভি, ওয়েব সিরিজ বা লাইভ কনটেন্ট স্ট্রিম করেন, তাদের জন্য এটি সংস্থার সবচেয়ে ভ্যালু প্যাকড পোস্টপেইড অপশনগুলির মধ্যে একটি হিসেবে ধরা যেতে পারে।
Jio-এর 749 টাকার পোস্টপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টি SMS, ও প্রতি মাসে 100 জিবি হাই-স্পিড ডেটা রয়েছে। যদি আপনার কাছে উপযুক্ত 5G ডিভাইস থাকে এবং এলাকায় Jio 5G পরিষেবা উপলব্ধ হয়, তাহলে আপনি যত খুশি 5G ডেটা ব্যবহারের সুবিধা পাবেন।
Jio-এর পোস্টপেইড প্ল্যানের আরেকটি বড় সুবিধা হল ফ্যামিলি অ্যাড-অন সিম সাপোর্ট। একই পোস্টপেইড অ্যাকাউন্টের সঙ্গে সর্বোচ্চ তিনটি অতিরিক্ত সিম কার্ড যোগ করা যাবে। ফলে পুরো পরিবারের মোবাইল সংযোগ একটি প্ল্যানের অধীনে ম্যানেজ করা যাবে। প্রতিটি এক্সট্রা সিমের জন্য 150 টাকা খরচ হবে। প্রতিটি ফ্যামিলি সিমে মাসে মাসে অতিরিক্ত 5 জিবি করে ডেটা যোগ করা হবে।
যদি মাসের মধ্যে দেওয়া ডেটা শেষ করে ফেলেন, তাহলে Jio অতিরিক্ত ব্যবহারের জন্য প্রতি জিবি ডেটা 10 টাকা হারে চার্জ করবে। এতে নেটফ্লিক্স বেসিক, অ্যামাজন প্রাইম ভিডিয়ো লাইট, এবং তিন মাসের জিওহটস্টার সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত আছে। এছাড়াও, JioAICloud-এ 50 জিবি স্টোরেজ ও 18 মাসের জন্য 35,100 টাকার Google Gemini Pro প্ল্যান সম্পুর্ণ নিখরচায় মিলবে। তবে মনে রাখবেন, 749 টাকা দামের সঙ্গে জিএসটি যোগ করা নেই। তাই প্রতি মাসে কর সহ বিল কিছুটা বেশি দিতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Ghost of Yotei Complete Edition Review: Echoes of Excellence