Jio এমন সব সিম কার্ড বন্ধ করছে, যেগুলো দীর্ঘদিন রিচার্জ করা হয়নি ও শুধু ইনকামিং কলের জন্য চালু আছে।
Photo Credit: KaiOS
Jio is reportedly deactivating SIM cards that are not used or recharged for a long time
মোবাইল ফোনে ডুয়াল সিম স্লট থাকার কারণে এখন প্রায় সবাই দুটো নম্বর ব্যবহার করেন। কিন্তু সেকেন্ডারি সিম সাধারণত অবহেলার মধ্যে পড়ে থাকে। আমরা দীর্ঘদিন রিচার্জ না করে ফেলে রাখি। শুধু ফ্রি ইনকামিং কলের জন্য ব্যবহার করি। কিন্তু এখন সেই গুড়ে বালি। রিপোর্ট থেকে জানা গিয়েছে, Jio এমন সব সিম কার্ড নিঃশব্দে নিষ্ক্রিয় করে দিচ্ছে, যেগুলো রিচার্জ করা হয়নি এবং দীর্ঘদিন ধরে কেবলমাত্র ইনকামিং কলের জন্য চালু আছে। ডিঅ্যাক্টিভেট হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সেই সমস্ত নম্বর, যেগুলো এক বছর বা তার কাছাকাছি সময় ধরে রিচার্জ হয়নি।
টেক ব্লগার অভিষেক যাদবের পোস্ট অনুসারে, আগাম নোটিশ ছাড়াই বিভিন্ন টেলিকম সার্কেলে রিচার্জ না করা Jio সিম বন্ধ হয়ে যাওয়ার ঘটনা সামনে আসছে। তাই আপনার সিম যদি ইনঅ্যাক্টিভ থাকে বা শুধু ইনকামিংয়ের জন্য ব্যবহার করেন, তাহলে সেটি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। ফলে নম্বর না হারাতে চাইলে, এখনই একটি ছোট রিচার্জ করে রাখা ভাল। এতে সিম কার্ড চালু থাকবে। চলুন দেখে নিই Jio কম খরচে নম্বর অ্যাক্টিভ রাখার জন্য কী কী প্ল্যান অফার করছে।
1. জিওর 11 টাকার ডেটা-অনলি প্ল্যান নম্বর সক্রিয় রাখার জন্য রিচার্জ করা যেতে পারে। এই প্ল্যানে কলিং এবং SMS-এর সুবিধা নেই। এতে 1 ঘন্টার জন্য 10 জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়।
2. 103 টাকার Jio প্ল্যান 28 দিন ভ্যালিডিটির সাথে আসে। এতে 5 জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়৷ এই প্ল্যানে OTT বা অন্য কোনও সুবিধা অর্ন্তভুক্ত নেই। যে সমস্ত গ্রাহক মাঝারি ডেটা ব্যবহার করেন ও সিম চালু রাখতে চান, তাদের জন্য প্ল্যানটি ভাল অপশন।
3. জিওর 189 টাকার প্ল্যান 28 দিনের ভ্যালিডিটির সাথে আসে। এতে আনলিমিটেড কলিং ও মোট 2 জিবি ডেটা ব্যবহার করা যায়। প্ল্যানের ভ্যালিডিটি হল 28 দিন৷ যারা মূলত কল করেন এবং অল্প ডেটার প্রয়োজন হয়, তাদের জন্য প্ল্যানটি উপযুক্ত।
প্রসঙ্গত, Jio এপ্রিলে 149 টাকা দামের এক নতুন ডেটা প্যাক নিয়ে এসেছে, যা 1 মাসের ভ্যালিডিটি অফার করবে। এতে সম্পূর্ণ বিনামূল্যে JioHotstar অর্ন্তভুক্ত করা আছে। অর্থাৎ IPL লাইভ দেখার জন্য গ্রাহকদের এক পয়সাও খরচ করে সাবস্ক্রিপশন নিতে হবে না। এই প্ল্যানে জিও ব্যবহারকারীরা দৈনিক কোটা ছাড়াই 10 জিবি ডেটা পাবেন। 90 দিনের জন্য জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন বিনা খরচে পেয়ে যাবেন। তবে ভয়েস কল বা SMS-এর সুবিধা নেই। তাই একটি চালু প্রিপেইড প্ল্যান থাকতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999