JioBharat V4 5G: 799 টাকায় 4G ফোন, UPI পেমেন্ট, ক্যামেরা, দেখা যাবে সিনেমা, ডিজিটাল ইন্ডিয়ার সমস্ত সুবিধা

JioBharat V4 4G ভারতে 799 টাকায় লঞ্চ হয়েছে ও নীল/কালো রঙে উপলব্ধ।

JioBharat V4 5G: 799 টাকায় 4G ফোন, UPI পেমেন্ট, ক্যামেরা, দেখা যাবে সিনেমা, ডিজিটাল ইন্ডিয়ার সমস্ত সুবিধা

Photo Credit: Jio

JioBharat V4 4G is priced at just Rs. 799

হাইলাইট
  • JioBharat V4 4G ক্যামেরা ও UPI পেমেন্ট সাপোর্টের সঙ্গে এসেছে
  • এটি 1.7 ইঞ্চি টিএফটি ডিসপ্লে ও 1,000mAh ব্যাটারি অফার করে
  • JioBharat V4 4G ফোনে সিনেমা দেখা ও ভিডিও স্ট্রিমিং করা যাবে
বিজ্ঞাপন

JioBharat V4 ভারতে 800 টাকারও কম দামে লঞ্চ হয়েছে। এটি একটি 4G ফিচার ফোন, যা কম আয়ের মানুষদের চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। জিওর নতুন কিপ্যাড ফোনের মাধ্যমে যেমন ছবি তোলা যাবে, তেমনই ইউপিআই পেমেন্ট করার সুবিধা মিলবে। যারা এখনও 2G মোবাইল ফোন ব্যবহার করেন ও 4G নেটওয়ার্কে আপগ্রেড করার সামর্থ নেই, তাদের জন্য JioBharat V4 4G বিশেষ উপযোগী হবে। অনেকের কাছেই টাচস্ক্রিন স্মার্টফোনের তুলনায় প্রথাগত কিপ্যাড ফোন ব্যবহার করা বেশি সহজ এবং স্বাচ্ছন্দের। এই প্রেক্ষাপটে জিওর নতুন 4G মাল্টিমিডিয়া ফোন নামমাত্র দামে দ্রুততর নেটওয়ার্ক ও আধুনিক ডিজিটাল পরিষেবা দিতে হাজির হয়েছে।

JioBharat V4 4G দাম

JioBharat V4 4G ভারতে মাত্র 799 টাকা দামে লঞ্চ হয়েছে। ফিচার ফোনটি বর্তমানে জিওমার্ট, রিলায়েন্স জিওর অফিসিয়াল ওয়েবসাইট, রিটেল স্টোর, এবং রিলায়েন্স ডিজিটাল থেকে কেনা যাচ্ছে। এটি নীল এবং কালো রঙের বিকল্পে উপলব্ধ।

JioBharat V4 4G স্পেসিফিকেশন ও ফিচার্স

জিওভারত ভি4 4G অন্যান্য সংস্থার প্রচলিত কিপ্যাড ফোনের তুলনায় আধুনিক ডিজাইন পেয়েছে। কোম্পানি একে "সেফটি-ফার্স্ট ফোন" হিসেবে বাজারজাত করছে, যেখানে ব্যবহারকারীদের নিরাপত্তা ও পরিবারের সঙ্গে সংযুক্ত থাকার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। ডিভাইসটি 'লোকেশন মনিটরিং' এবং 'ইউজার ম্যানেজারের" মতো স্মার্ট ফিচার্স দিয়ে সজ্জিত।

জিওর 4G নেটওয়ার্ক ব্যবহার করে এই ফোনে সিনেমা দেখা ও ভিডিও স্ট্রিমিং করা যাবে। ফলে শুধু কলিং বা মেসেজিংয়ের মধ্যে ফোনকে সীমাবদ্ধ রাখা হয়নি। এতে 1.7 ইঞ্চি টিএফটি ডিসপ্লে রয়েছে। জিও তাদের নতুন মোবাইল ফোনে JioPay সাপোর্ট রেখেছে, যার মাধ্যমে ইউজার সরাসরি ইউপিআই পেমেন্ট করতে পারবে।

প্রসঙ্গত, জিওভারত সিরিজের ফোনগুলি ইউজারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডিজিটাল লেনদেন করার সুবিধা পেয়ে থাকেন। JioBharat V4 4G-এর মেমোরি 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এতে Unisoc প্রসেসর ও ThreadX RTOS অপারেটিং সিস্টেম আছে।

এছাড়া, জিওর নতুন 4G ফিচার ফোনে 1,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। এতে 0.3 মেগাপিক্সেল ক্যামেরা, FM রেডিও, 3.5 মিমি অডিও জ্যাক, ব্লুটুথ 5.0, এবং লাউড স্পিকার আছে৷ ডিভাইসে জিওকম্প্যানিয়ন, জিও টিভি, জিওহটস্টার, জিওপে, জিওসাওয়ান, ও জিওফটোস প্রি-ইনস্টলড থাকছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »