Jio এই প্ল্যানে 50 জিবি ক্লাউড স্টোরেজ ও 35,100 টাকার Google Gemini Pro প্ল্যান অফার করছে।
Photo Credit: KaiOS
Jio offers a 365 days plan with amazing benefits
Reliance Jio বর্তমানে ভারতের সবচেয়ে বড় টেলিকম অপারেটর। জানুয়ারির ডেটা বলছে, নতুন বছরের প্রথম মাসে 24 লক্ষের বেশি নতুন গ্রাহক নিজেদের নেটওয়ার্কে যুক্ত করেছে তারা। ভাল পরিষেবার পাশাপাশি, বিভিন্ন ধরনের প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যান মুকেশ আম্বানির মালিকানাধীন সংস্থাটির জনপ্রিয়তার অন্যতম কারণ। বিশেষ করে সংস্থার লম্বা ভ্যালিডিটি প্ল্যানগুলি প্রচুর সুবিধা দিয়ে থাকে, যার মধ্যে এক বছর পর্যন্ত পরিষেবা ব্যবহার করা যায়। এই প্রতিবেদনে জিওর সবচেয়ে সস্তা অ্যানুয়াল প্ল্যানের খোঁজ রইল। এটি 900 জিবির বেশি ডেটা, আনলিমিটেড কলিং, ও আরও বেনিফিট অফার করে।
জিওর সবচেয়ে কম দামের বার্ষিক প্ল্যানের দাম 3,599 টাকা রাখা হয়েছে। এটি পুরো 365 দিন বা এক বছর ভ্যালিডিটির সাথে আসে। ফলে প্রতি মাসে ফোন রিচার্জ করার ঝামেলা কমায়। এই প্ল্যানে নির্বাচিত গ্রাহকদের আনলিমিটেড 5G ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে। আর সাধারণ ব্যবহারকারীরা প্রতি দিন 2.5 জিবি হাই স্পিড ডেটার অ্যাক্সেস পাবে। 365 দিনের হিসেবে 912.5 জিবি পাওয়া যাচ্ছে।
3,599 টাকার জিও প্রিপেইড প্ল্যানে দেশের যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কলিং করা যাবে। দৈনিক 100টি SMS বিনামূল্যে পাঠানো যাবে। দৈনিক ডেটার কোটা 2.5 জিবি অতিক্রম করলে ইন্টারনেটের স্পিড নেমে আসবে 64 Kbps-এ।
জিওর এই অ্যানুয়াল প্ল্যানে ডেটা এবং ভয়েস ছাড়াও আরও একাধিক সুবিধা অর্ন্তভুক্ত আছে। এটি তিন মাস JioHotstar সাবস্ক্রিপশন অফার করছে। ফলে ফোন, ল্যাপটপ, বা টিভিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর সব ম্যাচ নিখরচায় দেখা যাবে। JioAICloud অ্যাপ 50 জিবি পর্যন্ত ফাইল রাখার স্টোরেজ প্রদান করবে। অর্থাৎ ফোনে জায়গা কমে গেলে কিংবা ড্রাইভে স্পেস বেশি না থাকলেও চিন্তা করতে হবে না।
এছাড়াও, জিওর 349 টাকা বা তার বেশি দামের অন্য প্ল্যানগুলির মতো এতেও 35,100 টাকা দামের Google Gemini Pro প্ল্যান অর্ন্তভুক্ত করা আছে। এটি 18 মাস বা দেড় বছরের ফ্রি সাবস্ক্রিপশন নিয়ে এসেছে। প্রসঙ্গত, সংস্থা 3,999 টাকা দামের আরও একটি অ্যানুয়াল প্ল্যান অফার করে। এটি 3,599 টাকার প্ল্যানের সমস্ত সুবিধা প্রদান করে। শুধু অতিরিক্ত বলতে Fancode-এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে, যা JioTV মোবাইল অ্যাপ থেকে চালু করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Leaked Schematics Show Dual-Airflow Cooling Architecture; Launch Timeline Tipped
Rockstar Explains Why It Took Over 8 Years to Make GTA 6, Says It Will Make Its Next Game Faster
Facebook Introduces Your Algorithm Feature to Let Users Customise Feed and Reels