Reliance Jio মাত্র 55 টাকায় JioTV Pro প্যাক লঞ্চ করেছে, যা মোবাইলে 1,000-এর বেশি লাইভ টিভি চ্যানেল ও 150টিরও বেশি প্রিমিয়াম চ্যানেল দেখতে দেবে।
Photo Credit: Jio
JioTV Pro Pack includes 1,000+ TV channels through the JioTV mobile app
Jio ব্যবহারকারীদের জন্য খুশির খবর। মুকেশ আম্বানির মালিকানাধীন টেলিকম সংস্থাটি নতুন JioTV Pro Pack লঞ্চ করেছে। মাত্র 55 টাকা দামের এই প্ল্যানের মাধ্যমে JioTV মোবাইল অ্যাপে 1,000-এর বেশি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে। বর্তমানে সাবস্ক্রিপশন খরচ যে হারে বাড়ছে ও স্ট্রিমিং পরিষেবা একাধিক প্ল্যাটফর্মে বিভক্ত হয়ে যাচ্ছে, Jio অবাক করে নামমাত্র খরচে মোবাইলে টিভি দেখার সাশ্রয়ী বিকল্প নিয়ে হাজির করেছে। নতুন প্ল্যানের বৈধতা 30 দিন৷ অর্থাৎ, প্রতি মাসে একবার করে রিচার্জ করতে হবে। JioTV Pro Pack প্রিপেইড এবং পোস্টপেইড, উভয় ধরনের গ্রাহকদের জন্য উপলব্ধ।
রিলায়েন্স জিও জানিয়েছে, 55 টাকার নতুন জিওটিভি প্রো প্যাকের মাধ্যমে 16টি ভাষায় সম্প্রচারিত হাজারের বেশি লাইভ টিনি চ্যানেল উপভোগ করা যাবে। আবার এটি 150টিরও বেশি প্রিমিয়াম চ্যানেলের অ্যাক্সেস প্রদান করবে। চ্যানেলের তালিকায় সিনেমা, সংবাদ, শিশুদের অনুষ্ঠান থেকে শুরু করে লাইফস্টাইল এবং আঞ্চলিক কনটেন্ট-সহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম অর্ন্তভুক্ত আছে।
যারা কেবলমাত্র লাইভ টিভি চ্যানেল দেখতে চান এবং আলাদা আলাদা OTT পরিষেবার জন্য বেশি অর্থ খরচ করতে চান না, তাদের জন্য JioTV Pro Pack একটি ভাল অপশন হতে পারে। এটি 55 টাকা দিয়ে অনলাইন এবং অফলাইন, যে কোনও জায়গা থেকে রিচার্জ করা যাবে।
Jio দাবি করছে, JioTV Pro প্যাকে StarPlus HD, ColorsHD, Sony Entertainment Television HD, Discovery Channel, ও Animal Planet-এর মতো প্রিমিয়াম চ্যানেল অর্ন্তভুক্ত আছে। এছাড়াও, JioStar, Sony Pictures Network India, Sun TV Network, Warner Bros Discovery, এবং ETV নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল নতুন প্যাকে অর্ন্তভুক্ত আছে।
তবে JioStar এবং Sony-এর লাইভ স্পোর্টস চ্যানেল প্যাকে রাখা হয়নি। তাই দর্শকরা সরাসরি লাইভ খেলা দেখতে পাবে না। 55 টাকার JioTV Pro Pack রিচার্জ করার পর ইউজারদের শুধু JioTV অ্যাপ খুলে নিজেদের মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। এর জন্য কোনও আলাদা অ্যাক্টিভেশন পদ্ধতি নেই।
রিচার্জ সফল হলেই সমস্ত চ্যানেল খুলে যাবে। এই নতুন সাবস্ক্রিপশন একটি ডিভাইসে দেখা যাবে৷ অর্থাৎ, একটি অ্যাকাউন্টে কাজ করবে। আপনি চাইলে আগাম 55 টাকার একাধিক রিচার্জ প্যাক কিনে রাখতে পারবেন। সে ক্ষেত্রে 30 দিনের মেয়াদ শেষের পর পরের রিচার্জ নিজে থেকে চালু হয়ে যাবে। মনে রাখবেন, প্যাকটির সঙ্গে কলিং, মেসেজিং বা ডেটা বেনিফিট পাওয়া যাবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops