199 টাকার প্ল্যানে প্রতিদিন Jio-র থেকেও বেশি ডাটা দেবে Vodafone

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 জুলাই 2018 12:15 IST
হাইলাইট
  • 199 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2.8 GB করে ডাটা পাবেন
  • এর সাথেই 199 টাকার প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধা পাবেন গ্রাহকরা
  • তবে এই প্ল্যানে কোন SMS এর সুবিধা পাওয়া যাবে না

Jio-র সাথে প্রতিযোগিতায় এবার 199 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2.8 GB ডাটা পাবেন।

 

কোম্পানির সবথেকে কম দামের আনলিমিটেড প্যাক ঢেলে সাজালো Vodafone। Jio-র সাথে প্রতিযোগিতায় এবার 199 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2.8 GB ডাটা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এর ফলে গ্রাহকরা মোট 78.4 GB ডাটা পাবেন। এর সাথেই 199 টাকার প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধা পাবেন গ্রাহকরা। তবে এই প্ল্যানে কোন SMS এর সুবিধা পাওয়া যাবে না।

টেলিকমটক এ এক রিপোর্টে জানানো হয়েছে Vodafone এর 199 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2.8GB ডাটা পাবেন। আগে এই প্যাকে গ্রাহকরা প্রতিদিন 1.4 GB ডাটা পেতেন। এই মুহুর্তে নির্বাচিত কিছু গ্রাহক এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। এছাড়াও শুধুমাত্র যে সব সার্কেলে কোম্পানির 4G সার্ভিস চালু আছে সেই সার্কেলের গ্রাহকদের নির্বাচিত করা হবে।

199 টাকার এই প্রিপেড প্ল্যানে গ্রাহকরা দিনে 250 মিনিট ও সপ্তাহে 1000 মিনিট পর্যন্ত ভয়েস কল করতে পারবেন।

Jio-র 198 টাকার প্যাকে এই মুহুর্তে গ্রাহকরা দিনে 2GB করে ডাটা ব্যবহার করতে পারেন। এর সাথেই Jio গ্রাহকরা 198 টাকার প্ল্যানে আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100 টি SMS বিনামূল্যে করতে পারেন। এর সাথেই কোম্পানির সব অ্যাপ এর অ্যাকসেস পান Jio গ্রাহকরা।

Advertisement

প্রিপেডে বাজেট প্ল্যানের সাথেই পোস্টপেডে প্রিমিয়াম সেগমেন্টের বাজার গরম করে দিয়েছে Vodafone। জুন মাসে কোম্পানির Red প্ল্যানগুলি ঢেলে সাজানো হয়েছিল। পোস্টপেড গ্রাহকদের বিনামূল্যে Amazon Prime Video, Netflix এর সাবস্ক্রিপশান বিনামূল্যে দেবে Vodafone।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.