ব্রডব্যান্ড স্পিডে এক নম্বরে Jio GigaFiber

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 মে 2019 15:48 IST
হাইলাইট
  • 2019 সালের এপ্রিল মাসে Jio GigaFiber নেটওয়ার্কের গড় স্পিড ছিল 3.59 Mbps
  • অনেকটা পিছনে 3.49 Mbps স্পিডে চার নম্বরে রয়েছে Airtel
  • সম্প্রতি Netflix এর প্রকাশিত তালিকা থেকে এই তথ্য জানা গিয়েছে

Netflix এর প্রকাশিত তালিকা

টানা আট মাস ভারতে ব্রডব্যান্ড স্পিডে এক নম্বর স্থান ধরে রেখেছে Jio GigaFiber। এখনও বাণিজ্যিকভাবে এই পরিষেবা শুরু করেনি মুকেশ আম্বানির কোম্পানি।  পরীক্ষামুলক ভাবে দেশের একাধিক শহরে ব্রডব্যান্ড ব্যবহার করতে দিচ্ছে Jio। 2019 সালের এপ্রিল মাসে Jio GigaFiber নেটওয়ার্কের গড় স্পিড ছিল 3.59 Mbps। সম্প্রতি Netflix এর প্রকাশিত তালিকা থেকে এই তথ্য জানা গিয়েছে। 2018 সালের সেপ্টেম্বর মাস থেকে এই তালিকায় এক নম্বরে রয়েছে মুম্বাই এর কোম্পানিটি।

Netflix  এর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের তালিকায় এপ্রিল মাসে 3.49 Mbps স্পিড নিয়ে এক নম্বরে ছিল Jio GigaFiber। মার্চ মাসে Jio GigaFiber নেটওয়ার্কে গড় স্পিড ছিল 3.57 Mbps। 3.43 Mbps স্পিড নিয়ে দুই নম্বরে রয়েছে Spectranet। 3.41 Mbps স্পিডে ভারতের ব্রডব্যান্ড দুনিয়ায় স্পিডের বিচারে তিন নম্বরে রয়েছে 7 Star Digital। অনেকটা পিছনে 3.49 Mbps স্পিডে চার নম্বরে রয়েছে Airtel।

2018 সালের জুলাই মাসে কোম্পানি বার্ষিক সাধারন সভায় লঞ্চ হয়েছিল Jio GigaFiber। এখনও পরীক্ষামুলকভাবে এই পরিষেবা শুরু হলেও বাণিজ্যিক ভাবে পরিষেবা শুরু করেনি মুকেশ আম্বানির কোম্পানি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.