Jio আনল 150 টাকার কমে সস্তা রিচার্জ প্ল্যান, চলবে পুরো এক মাস, কী কী সুবিধা পাবেন দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 20 এপ্রিল 2026 11:46 IST
হাইলাইট
  • Jio-এর 149 টাকার রিচার্জ প্ল্যান 30 দিন ভ্যালিডিটির সাথে এসেছে
  • এটি বিনা খরচে JioHotstar সাবস্ক্রিপশন অফার করছে
  • গ্রাহকরা এক মাস 10 জিবি হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন

Jio's Rs 149 Cricket Data Pack offers 10GB data for 30 days

Photo Credit: Jio

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) মরশুমে 150 টাকার নিচে একটি সস্তার রিচার্জ প্ল্যান লঞ্চ করল রিলায়েন্স জিও (Reliance Jio)। মূলত ক্রিকেট পাগলদের কথা মাথায় রেছে 149 টাকার এই ডেটা প্যাক নিয়ে এসেছে মুকেশ আম্বানির মালিকানাধীন ভারতের বৃহত্তম টেলিকম পরিষেবা সরবরাহকারী সংস্থা। একবার রিচার্জে পুরো এক মাসের ভ্যালিডিটি অফার করছে তারা। অর্থাৎ 30 দিন চলবে। জিও তাদের এই ক্রিকেট ডেটা প্যাকে সম্পূর্ণ বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন অর্ন্তভুক্ত করেছে। অর্থাৎ IPL লাইভ দেখার জন্য গ্রাহকদের এক পয়সাও খরচ করতে হবে না। চলুন দেখে নিই এই প্যাকে কী কী সুবিধা মিলছে।

Jio-এর 149 রিচার্জ প্ল্যানের সুবিধা

149 টাকার রিচার্জ করে জিও গ্রাহকরা 30 দিনের জন্য 10 জিবি হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। দৈনিক কোটা রাখা হয়নি৷ তাই যখন খুশি ইন্টারনেট চালাতে পারবেন। একইসাথে গ্রাহকরা 90 দিনের জন্য জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন বিনা খরচে পেয়ে যাবেন। ফলে খেলা দেখা নিয়ে চিন্তা দূর হবে।

এছাড়াও, জিওহটস্টারে সিনেমা, ওয়েব সিরিজ, অন্যান্য খেলা, ও বিভিন্ন শো দেখতে পাবেন। তবে এটি ডেটা অনলি অ্যাড অন প্যাক হওয়ার কারণে একটি চালু প্রিপেইড প্ল্যানে থাকতে হবে। 149 টাকার প্ল্যানে ভয়েস কল বা SMS-এর সুবিধা নেই। সে কারণে নম্বর চালু রাখতে বা কলিংয়ের জন্য প্রাইমারি রিচার্জ প্ল্যান লাগবে।

যদি মনে করেন যে, 10 জিবি ডেটায় কাজ মিটছে না, তাহলে 195 টাকার ক্রিকেট ডেটা প্যাক রিচার্জ করতে পারেন। এটি 46 টাকা বেশি খরচে 30 দিনের জন্য 15 জিবি ডেটা ব্যবহার করতে দেয়। এই প্ল্যানেও 3 মাসের জিওহটস্টার সাবস্ক্রিপশন পাওয়া যায়। এটাও শুধু ডেটা অ্যাড অন প্যাক। বেস প্ল্যানের দৈনিক ইন্টারনেট ইউজের কোটা শেষ হয়ে গেলে বা অতিরিক্ত ডেটার দরকার হলে 195 টাকার প্ল্যান কার্যকরী হতে পারে।

প্রসঙ্গত, 100 টাকার একটি ক্রিকেট ডেটা প্যাকও অফার করছে জিও। কম বাজেটে এর থেকে ভাল বিকল্প হয় না। এতে এক মাসের জন্য বিনা খরচে জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। প্যাকটির ভ্যালিডিটি 30 দিন। এক মাস মোট 6 জিবি ডেটা ব্যবহার করা যাবে। এতেও কোনও দৈনিক কোটা রাখা হয়নি। যখন খুশি 6 জিবি ইন্টারনেট চালাতে পারবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে
  2. ফের আগস্ট থেকে ফোনের দাম বাড়াচ্ছে Redmi ও Nothing, নতুন মূল্য জেনে নিন
  3. Jio 449 নাকি Vi 451, মাত্র 2 টাকার পার্থক্যে কোন প্ল্যান বেশি লাভজনক?
  4. Vivo S2 নস্ট্যালজিয়া ফিরিয়ে আগস্ট 6 ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, 2020 সালে এসেছিল শেষ মডেল
  5. OnePlus N6x বিশাল 7,000mAh ব্যাটারি ও 5G সাপোর্টের সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম 20,000 টাকার কম
  6. 12,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Pixel 10, আগস্টে Pixel 11 সিরিজ লঞ্চের আগে বড় চমক গুগলের
  7. Jio গ্রাহকদের জন্য ধামাকা অফার, 2 মাস রিচার্জ করলে অতিরিক্ত 1 মাস বিলকুল ফ্রি
  8. 10,000mAh ব্যাটারিযুক্ত প্রথম Oppo স্মার্টফোন আগস্ট 4 লঞ্চ হচ্ছে, 12GB পর্যন্ত র‍্যাম থাকবে
  9. Flipkart Pay Later: টাকা না থাকলেও কেনা যাবে পছন্দের জিনিস, দারুণ সুবিধা আনল ফ্লিপকার্ট
  10. 2,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Vivo 5G স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.