রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 16 নভেম্বর 2026 13:45 IST
হাইলাইট
  • রিচার্জ না থাকলে Jio সিমে ইনকামিং কল বন্ধ হতে পারে
  • Jio মেয়াদ শেষ হওয়া গ্রাহকদের SMS পাঠিয়ে সতর্ক করছে
  • প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার কতদিন পর কল আসা বন্ধ হবে তা জানা যায়নি

Jio hasn’t officially announced any policy change yet

Photo Credit: Jio

রিচার্জ শেষ হয়েছে অনেকদিন। শুধুমাত্র ইনকামিং কলের জন্য Jio সিম ফোনে রেখেছেন? রিচার্জ ফুরিয়ে যাওয়ার পরেও কল আসার সেই সুবিধা বেশিদিন নাও থাকতে পারে। কারণ রিচার্জ প্ল্যানের মেয়াদ শেষ হয়ে যাওয়া গ্রাহকদের SMS পাঠাতে শুরু করেছে মুকেশ আম্বানির মালিকানাধীন টেলিকম সংস্থাটি। সেখানে সতর্ক করে জানানো হয়েছে, শীঘ্রই তাঁদের নম্বরে ইনকামিং কল বন্ধ হয়ে যাবে। সাধারণত Airtel ও Vi-তে প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার প্রায় এক সপ্তাহের মধ্যে কল আসা বন্ধ হয়। কিন্তু Jio তুলনামূলকভাবে বেশি সময় ধরে ইনকামিং কল ও পরিষেবা চালু থাকত। ফলে মনে করা হচ্ছে, দীর্ঘদিন কোনও রিচার্জ প্ল্যান ছাড়াই চালু থাকা নম্বরগুলির ক্ষেত্রে কড়াকড়ি করতে পারে সংস্থা।

রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কল বন্ধ হবে

বিষয়টি এক্সের একটি পোস্টের মাধ্যমে প্রকাশ্যে নিয়ে এসেছেন টিপস্টার অভিষেক যাদব। তাঁর দাবি, কোনও জিও গ্রাহকের রিচার্জ প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেলে সেই নম্বরে ইনকামিং কল ও এসএমএস পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। প্রমাণ হিসেবে তিনি একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন।

Advertisement

JB-JIOURG-S সেন্ডার আইডি থেকে পাঠানো ওই মেসেজে গ্রাহককে জানানো হয়েছে, তাঁর রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছে। পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, শীঘ্রই যে কোনও সময় ইনকামিং কল বন্ধ হয়ে যেতে পারে। তবে ওই এসএমএসে কেবলমাত্র ইনকামিং কল বন্ধ হয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

ইনকামিং মেসেজের বিষয়ে কিছু জানানো হয়নি। জিও পরিষেবা ঠিক কবে বন্ধ করতে পারে, তার কোনও নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করেনি। গত কয়েক বছর ধরে রিচার্জ প্ল্যানের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও পরিষেবা চালুর ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির তুলনায় অনেকটা শিথিল ছিল জিও। সেই কারণে সেকেন্ডারি সিম ব্যবহারের ক্ষেত্রে অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে জিও। সংস্থার নিয়মকানুন কঠোর করার ইঙ্গিত অবশ্য এই প্রথম নয়।

চলতি বছরের শুরুতে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল, দীর্ঘদিন ধরে কোনও রিচার্জ ছাড়াই নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকা সিম কার্ড বন্ধ করবে কোম্পানি। উল্লেখ্য, সম্প্রতি Jio তিন বছর মেয়াদের সঙ্গে 10,000 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান এনেছে। প্রথমবার কোনও টেলিকম সংস্থা ভারতে তিন বছর ভ্যালিডিটির প্ল্যান চালু করেছে।

Advertisement

এটি যত ইচ্ছা ভয়েস কলিং ও আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে। এছাড়াও, দৈনিক 2.5 জিবি 4G ডেটা ব্যবহার করা যাবে। প্রতিদিন 100টি এসএমএস বিনামূল্যে পাঠানোর সুবিধা থাকছে। 10,000 টাকার প্ল্যানে JioHotstar মোবাইল + হলিউড, 12 মাস Canva Pro Lite, এবং JioAICloud স্টোরেজ (50 জিবি) অন্তর্ভুক্ত আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio, Jio Prepaid Recharge Plan
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  2. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  3. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  4. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  5. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  6. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  7. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  8. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  9. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  10. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.