Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 4 নভেম্বর 2026 19:00 IST
হাইলাইট
  • Jio মাত্র 15 টাকায় নতুন ট্রুলি আনলিমিটেড 5G ডেটা প্যাক এনেছে
  • এটি 24 ঘন্টার জন্য যত খুশি ইন্টারনেট ব্যবহার করতে দেবে
  • এই ডেটা অ্যাড-অন প্ল্যান ভারতের সমস্ত সার্কেলে উপলব্ধ

Jio's new Rs 15 recharge plan offering unlimited 5G data for 24 hours

Photo Credit: Jio

Reliance Jio মাত্র 15 টাকায় নতুন ট্রুলি আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করেছে। এই নতুন প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা 24 ঘন্টা নন-স্টপ উচ্চগতির 5G ইন্টারনেট উপভোগ করতে পারবে। হঠাৎই দরকারি কাজে বেশি ডেটার প্রয়োজন মেটানো হোক বা সিনেমা , ওয়েব সিরিজ, এবং ভিডিও দেখা, জিওর 15 টাকার প্ল্যান ব্যবহারকারীদের খুশি করবে। এক দিনের জন্য ডেটা লিমিট শেষ হওয়ার চিন্তা ত্যাগ করে Jio True 5G নেটওয়ার্কের আওতায় যত খুশি ডেটা ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে। এটি একটি ডেটা অ্যাড-অন প্ল্যান, যার সাথে 200 এমবি 4G ডেটাও দিচ্ছে কোম্পানি।

Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক আনল

বর্তমানে রিলায়েন্স জিওর 15 টাকার আনলিমিটেড 5G ডেটা প্যাক ভারতের সমস্ত সার্কেলে উপলব্ধ আছে। এটি MyJio অ্যাপ, রিলায়েন্স রিটেল আউটলেট, এবং সমস্ত থার্ড পার্টি অনলাইন রিচার্জ প্ল্যাটফর্ম থেকে কেনা যাচ্ছে। প্যাকটি 1 দিন বা 24 ঘন্টার জন্য বৈধ।

Advertisement

জিও প্রেস বিবৃতিতে জানিয়েছে, গ্রাহকরা মাত্র 15 টাকা খরচে 24 ঘন্টায় সীমাহীন হাই-স্পিড 5G ইন্টারনেট পাবে। প্যাকটি মূলত বেশি ডেটা ব্যবহারকারীদের কথা মাথায় রেখে চালু হয়েছে। এর মাধ্যমে কোনও বাধা ছাড়াই জিও গ্রাহকরা 4K ভিডিও স্ট্রিমিং, ল্যাগ-ফ্রি গেমিং, বড় ফাইল ডাউনলোড, ও বাইরে থেকেও অফিসের কাজ নিরবচ্ছিন্ন ভাবে করা যাবে।

উল্লেখ্য, সম্প্রতি শুধুমাত্র ভয়েস কল ও এসএমএসের সুবিধার সঙ্গে আলাদা রিচার্জ প্ল্যান চালু করেছে জিও। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশিকা মেনে ইন্টারনেট সম্পূর্ণরূপে বাদ দিয়ে ছয়টি নয়া ভয়েস প্ল্যান এনেছে তারা। প্ল্যানগুলির মধ্যে সবচেয়ে কম খরচ হবে 147 টাকার প্যাকে, যার ভ্যালিডিটি 22 দিন। 177 টাকা দামের প্ল্যানের মেয়াদ 28 দিন।

196 টাকার প্ল্যান 30 দিন চালু থাকবে। 197 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি একটি ক্যালেন্ডার মাস। জিও তাদের এই প্ল্যান নির্দিষ্ট 30 দিনের চক্রের পরিবর্তে প্রতি মাসে একই তারিখে পুনর্নবীকরণ করবে। সংস্থা 448 টাকার প্ল্যানও এনেছে। এটি 84 দিন ভ্যালিড থাকবে। এছাড়াও, 336 দিন ভ্যালিডিটির সঙ্গে 1,748 টাকা দামের আরও একটি ভয়েস-অনলি প্ল্যান আনা হয়েছে।

Advertisement

প্রথম চারটি প্ল্যানে ডোমেস্টিক আনলিমিটেড কলিং ও 300টি এসএমএস পাঠানোর সুবিধা পাওয়া যাবে। 448 এবং 1,748 টাকা দামের প্ল্যানে আনলিমিটেড কলের সঙ্গে যথাক্রমে 1,000টি এবং 3,600টি ফ্রি এসএমএস অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio, Jio Rs 15 Plan
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  2. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  3. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  4. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  5. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  6. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  7. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  8. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  9. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
  10. ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.