Vodafone Idea ফ্রি Netflix সাবস্ক্রিপশনের সাথে নতুন Vi Max Family প্ল্যান লঞ্চ আনল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 27 জুন 2025 19:43 IST
হাইলাইট
  • Vi Max Family প্ল্যানে অতিরিক্ত ছয়টি সেকেন্ডারি নম্বর যোগ করতে পারবেন
  • এই প্ল্যানে ভারতের কিছু শহরে আনলিমিটেড 5G উপভোগ করতে দেয়
  • পোস্টপেইড প্ল্যানটি আনলিমিটেড লোকাল, STD ও ন্যাশনাল রোমিং কল অফার করে

রাত 12টা থেকে সকাল 6টার মধ্যে আনলিমিটেড ডেটা

Photo Credit: Vi

Vodafone Idea (Vi) দেশে একটি নতুন Vi Max Family প্ল্যান চালুর ঘোষণা করেছে। এটি আসলে একটি পোস্টপেইড প্ল্যান যার দুটি কানেকশন রয়েছে — একটি প্রাইমারি এবং একটি সেকেন্ডারি নম্বর। আর সবথেকে বড় কথা হল, নতুন রিচার্জ প্ল্যানে Netflx বেসিক সাবস্ক্রিপশন বান্ডেল করা হয়েছে। অর্থাৎ, ব্যবহারকারী মোবাইল পরিষেবার সাথে বিনামূল্যে নেটফ্লিক্সের জনপ্রিয় সিনেমা-ওয়েব সিরিজগুলি স্ট্রিমিং করতে পারবে। তবে এখানেই শেষ নয়, নেটফ্লিক্স ছাড়াও আরও OTT প্ল্যাটফর্মে অ্যাক্সেসের পাশাপাশি ডেটা রোলওভার সুবিধা সহ মোট 120 জিবি মাসিক ডেটা পাবে গ্রাহক। এছাড়াও, এই প্ল্যানে নির্বাচিত ভারতীয় শহরগুলিতে আনলিমিটেড 5G কানেক্টিভিটি অফার করা হচ্ছে।

নতুন Vi Max Family প্ল্যানের সুবিধা ও দাম

নতুন ভি ম্যাক্স ফ্যামিলি প্ল্যানের দাম 871 টাকা। এটি মোট 120 জিবি ডেটা ব্যবহার করতে দেবে, যেখানে প্রাথমিক ব্যবহারকারীর জন্য 70 জিবি ডেটা রাখা হয়েছে, আর দ্বিতীয় নম্বরের জন্য 40 জিবি ডেটা বরাদ্দ করেছে কোম্পানি। বাকি 10 জিবি ডেটা দু'জন নিজেদের সুবিধামতো ভাগ করে নিতে পারবে। এই প্ল্যানে প্রাথমিক ব্যবহারকারী বিনামূল্যে নেটফ্লিক্সের বেসিক সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবে।

Advertisement

ভি এই প্ল্যানে ব্যবহারকারীদের তাদের পছন্দের একটি বিনোদন প্ল্যাটফর্ম এবং একটি ট্রাভেল অথবা সিকিউরিটি বেনিফিট বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে। 871 টাকার নতুন ভি ম্যাক্স ফ্যামিলি প্ল্যানে 400 জিবি পর্যন্ত ডেটা রোলওভার সুবিধা থাকবে (প্রতি সদস্যের জন্য 200 জিবি)। রাত 12টা থেকে সকাল 6টার মধ্যে, এই প্ল্যানের সদস্যরা আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবে।

ভি নতুন পোস্টপেইড প্ল্যানটিতে আনলিমিটেড লোকাল, STD এবং ন্যাশনাল রোমিং কলের সুবিধা দিচ্ছে। দশ বছর আগেও, চ্যাটের জন্য SMS এর উপর ভরসা করে থাকত আমজনতা। তবে ইন্টারনেটের যুগে পরিচিতদের নম্বরে SMS পাঠানোর প্রবণতা একেবারে কমে গিয়েছে বললেই চলে। তাও, এই প্ল্যানের অধীনে প্রতি মাসে 3,000টি SMS নিখরচায় পাঠানো যাবে বলে জানিয়েছে ভোডাফোন আইডিয়া।

871 টাকার Vi Max Family প্ল্যানে 'চয়েস' প্রস্তাবের অংশ হিসেবে দুটি অতিরিক্ত সুবিধা রয়েছে। বিনোদন চাইলে, ব্যবহারকারী ভি মুভিজ অ্যান্ড টিভি অ্যাপের মাধ্যমে অ্যামাজন প্রাইম, জিওহটস্টার, সনিলিভ, ফ্যানকোড এবং আরও অনেক বিকল্পের মধ্যে যে কোনো একটি ওটিটি প্ল্যাটফর্মে অ্যাক্সেস বেছে নিতে পারেন। এছাড়াও, গ্রাহক তাদের ডিভাইসের জন্য নর্টন মোবাইল সিকিউরিটির 12 মাসের ফ্রি সাবস্ক্রিপশন অথবা ইজমাইট্রিপ ট্র্যাভেল বেনিফিটের মধ্যে একটি পছন্দ করতে পারেন, যা প্লেনের টিকিটে ছাড় দেয়।

Advertisement

আরও একটি সুবিধা হল, ব্যবহারকারীরা 871 টাকার Vi Max ফ্যামিলি প্ল্যানে মাথাপিছু 299 টাকা খরচ করে আরও ছ'জনের নম্বর যোগ করতে পারবে। প্রত্যেকেই আনলিমিটেড লোকাল, এসটিডি, এবং ন্যাশনাল রোমিং কলের সুবিধা এবং বিনামূল্যে 40 জিবি ডেটা পাবে। সংস্থা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই প্ল্যান মুম্বাই, দিল্লি-এনসিআর, পাটনা, চণ্ডীগড় এবং বেঙ্গালুরুর মতো নির্বাচিত শহরগুলিতে আনলিমিটেড 5G কানেক্টিভিটি সমর্থন করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  2. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  3. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  4. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  5. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
  6. Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
  7. পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
  8. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
  9. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
  10. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.