Jio -র সাথে প্রতিযোগীতায় জলের দরে দিনে 1GB ডেটা দিচ্ছে Vodafone

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 ফেব্রুয়ারি 2019 13:45 IST
হাইলাইট
  • 119 টাকায় দিনে 1GB ডেটা আর আনলিমিটেড কল দিচ্ছে Vodafone
  • এই প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে
  • নির্দিষ্ট কিছু সার্কেলের গ্রাহক এই প্ল্যান ব্যবহার করতে পারবেন

নির্বাচিত কিছু 4G সার্কেলের Vodafone প্রিপেড গ্রাহকদের জন্য সামনে এসেছে 119 টাকা প্ল্যান

মাত্র 119 টাকায় দিনে 1GB ডেটা আর আনলিমিটেড কল দিচ্ছে Vodafone।  এই প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। ইতিমধ্যেই কোম্পানির 169 টাকা প্রিপেড প্ল্যানে 1GB ডেটা আর আনলিমিটেড কলের সাথে দিনে 100 টি এস এম এস ও Vodafone Play অ্যাপ ব্যবহার করা যায়। 169 টাকা প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন। আপাতত নির্দিষ্ট কিছু সার্কেলের Vodafone প্রিপেড গ্রাহক 119 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন।

 

আরও পড়ুন: ভ্যালিডিটি রিচার্জ সস্তা করল Vodafone Idea

 

Telecom Talk এ প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে নির্বাচিত কিছু 4G  সার্কেলের গ্রাহকরা 119  টাকা প্ল্যানের সুবিধা পাবেন।  এর সাথে থাকছে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন 1GB ডেটা। 119 টাকা Vodafone প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। তবে এই প্ল্যানের সাথে  বিনামূল্যে কোন এসএমএস পাওয়া যাবে না।

 

আরও পড়ুন: Jio এফেক্ট! প্রিপেডে আরও বেশি ডেটা দিচ্ছে Vodafone

 

Vodafone গ্রাহকের মতোই নির্দিষ্ট কিছু সার্কেলের Idea গ্রাহকরা নতুন 119 টাকা প্লেন এর সুবিধা উপভোগ করতে পারবেন।  রিপোর্ট থেকে জানা গিয়েছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং কেরালা সার্কেলে ইতিমধ্যেই এই অফার শুরু হয়েছে।

Advertisement

 

আরও পড়ুন: ভারতে স্মার্টজুতো লঞ্চ করছে Xiaomi

 

আমরা Vodafone ও Idea নেটওয়ার্কের 119 টাকা প্ল্যানের এর সত্যতা যাচাই করতে পারিনি। ইতিমধ্যেই এই বিষয়ে Vodafone কে প্রশ্ন করা হলেও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনো উত্তর মেলেনি।

Advertisement

 

আরও পড়ুন: মঙ্গলবার বিক্রি শুরু হল Samsung Galaxy M10 আর Galaxy M20

Advertisement

 

169 টাকা প্রিপেড প্ল্যানে 1GB ডেটা আর আনলিমিটেড কলের 7 দিনে 100 টি এস এম এস ও Vodafone Play অ্যাপ ব্যবহার করা যায়। 169 টাকা প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন। এছাড়াও 169 টাকা প্ল্যানে Airtel গ্রাহকরা দিনে 1GB ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কলের সুবিধা। আর থাকছে দিনে 100 টি SMS। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  2. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  3. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  4. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  5. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  6. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  7. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  8. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  9. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  10. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.