মধ্যবিত্তের সাধ্যের মধ্যে লঞ্চ হল নতুন ওয়্যারলেস ইয়ারফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 অগাস্ট 2019 13:16 IST
হাইলাইট
  • 1More Piston Fit এর দাম 3,999 টাকা
  • ইতিমধ্যেই 2,499 টাকার বিনিময়ে এই ইয়ারফোন প্রি-অর্ডার শুরু হয়েছে
  • রয়েছে 10 মিমি ডাইনামিক ড্রাইভার আর Bluetooth 5.0 কানেক্টিভিটি

1More Piston Fit এ রয়েছে 10 মিমি ডাইনামিক ড্রাইভার আর Bluetooth 5.0 কানেক্টিভিটি

ভারতে ওয়্যারলেস ইয়ারফোনের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। সম্প্রতি বাজেট সেগমেন্টে একের পর এক ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ হয়েছে। এবার সেই বাজারে প্রবেশ করল 1More। নতুন 1More Piston Fit এর দাম 3,999 টাকা। ইতিমধ্যেই 2,499 টাকার বিনিময়ে এই নেকব্যান্ড স্টাইল ওয়্যারলেস ইয়ারফোন প্রি-অর্ডার শুরু হয়েছে।

প্রি-অর্ডার শুরু হলেও 16 অগাস্ট বিক্রি শুরু হবে Piston Fit। এই ইয়ারফোনে রয়েছে 10 মিমি ডাইনামিক ড্রাইভার আর Bluetooth 5.0 কানেক্টিভিটি। থাকছে IPX4 ওয়াটার রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন। ইয়ারফোন ব্যবহারের সময় ফোন নিয়ন্ত্রণ করার জন্য থাকছে একটি আলাদা বাটন। এছাড়া হ্যান্ডস ফ্রি কলিং এর জন্য থাকছে মাইক্রোফোন। এই ইয়ারফোন থেকে যুক্ত থাকা স্মার্টফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে।

Advertisement

1More Piston Fit এর ভিতরে রয়েছে একটি 130 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এক চার্জে 8 ঘন্টা চলবে এই ইয়ারফোন। মাত্র 1 ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা যাবে Piston Fit। 1More এর অন্যান্য প্রোডাক্টের মতোই এই ইয়ারফোনের সাউন্ড টিউন করেছেন জার্মানির পুরস্কারজয়ী সাউন্ড ইঞ্জিনিয়ার লুকা বিনার্ডি।

অনলাইন ও অফলাইনে পাওয়া যাবে 1More Piston Fit। আপাতত 1More অনলাইন স্টোর আর Headphonezone.in থেকে 2,499 টাকায় এই ইয়ারফোন প্রি-অর্ডার করা যাচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: 1More, 1More Piston Fit Wireless, Bluetooth
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  2. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  3. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  4. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  5. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  6. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  7. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  8. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  9. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  10. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.