10 ইঞ্চি ডিসপ্লে, Dolby সাউন্ড সহ ভারতে লঞ্চ হল Amazon Echo Show স্মার্ট ডিসপ্লে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 এপ্রিল 2019 12:44 IST
হাইলাইট
  • Amazon Echo Show এর দাম 22,999 টাকা
  • থাকছে একটি 10 ইঞ্চি HD ডিসপ্লে
  • Amazon Echo Show তে রয়েছে Dolby সাউন্ড, Bluetooth আর Wifi

Amazon Echo Show এর দাম 22,999 টাকা

ভারতে একের পর এক নতুন হার্ডওয়্যার নিয়ে আসছে Amazon। ইতিমধ্যেই ভারতে কোম্পানির Fire TV আর Echo স্মার্ট স্পিকার সিরিজের একাধিক প্রোডাক্ট বিক্রি করে মার্কিন কোম্পানিটি। এবার ভারতে এল Amazon এর স্মার্ট ডিসপ্লে Amazon Echo Show। Echo Show তে থাকছে 10 ইঞ্চি ডিসপ্লে আর ডলবি স্পিকার।

ভারতে Amazon Echo Show এর দাম 22,999 টাকা। ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে এই প্রোডাক্ট। শুধুমাত্র Amazon থেকেই কেনা যাবে Echo Show। গত বছর অক্টোবর মাসে মার্কিন দুনিয়ায় লঞ্চ হয়েছিল এই প্রোডাক্ট। অবশেষে ভারতে এল Amazon Echo Show।

Advertisement

Amazon Echo Spot এর মতোই কাজ করবে Echo Show। Echo Spot এ 2.5 ইঞ্চি বৃত্তাকার ডিসপ্লে থাকলেও Amazon Echo Show তে থাকছে একটি 10 ইঞ্চি HD ডিসপ্লে। নতুন এই ডিসপ্লে ব্যবহার করে একাধিক কাজ করা যাবে।

ডিসপ্লে ছাড়াও Amazon Echo Show তে রয়েছে Dolby সাউন্ড, Bluetooth আর Wifi। স্মার্ট হোম কন্ট্রোলে কাজে দেবে এই ডিভাইস। Echo Show তে রয়েছে আটটি মাইক্রোফোন। ভিডিও কল অথবা ভয়েস কলের সময় কাজে লাগবে এই মাইক্রোফোনগুলি।

Amazon Echo Show এর 10 ইঞ্চি ডিসপ্লেতে Amazon Prime Video থেকে সিনেমা ও টিভি শো দেখা যাবে। থাকছে Alexa সাপোর্ট। Amazon Prime Music, Ghana আর JioSaavn ব্যবহার করে এই ডিভাইসে গান শোনা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Amazon, Amazon Echo Show, Smart Display
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.