মধ্যবিত্তের সাধ্যের মধ্যে নতুন ওয়্যারলেস হেডফোন নিয়ে এল Blaupunkt

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 মে 2019 17:12 IST
হাইলাইট
  • 1,699 টাকায় ভারতে লঞ্চ হয়েছে Blaupunkt BH01
  • থাকছে 40 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার
  • এই ব্যাটারিতে এক চার্জে 10 ঘন্টা গান শোনা যাবে

Amazon.in থেকে বিক্রি শুরু হয়েছে Blaupunkt এর বাজেট হেডফোন

এতদিন ভারতে কার অডিওর জন্যই বিখ্যাত ছিল Blaupunkt। কিন্তু গত কয়েক মাসে একের পর এক হেডফোন, সাউন্ডবার, টিভি লঞ্চ করেছে কোম্পানিটি। একবার পার্সোনাল হোম অডিও বিভাগে নতুন ওয়্যারলেস হেডফোন নিয়ে এল মাত্র 1,699 টাকায় ভারতে লঞ্চ হয়েছে Blaupunkt BH01। ইতিমধ্যেই Amazon.in থেকে এই হেডফোন বিক্রি শুরু হয়েছে।

অন ইয়ার ডিজাইনে পাওয়া যাবে নতুন Blaupunkt BH01। থাকছে প্যাডেড কাপ আর হেডব্যান্ড। ভাঁজ করে খুব সহজেই ব্যাগে ঢুকে যাবে Blaupunkt BH01। BH01 এর ভিতরে থাকছে 40 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার আর Bluetooth 5.0 সাপোর্ট। হ্যান্ডস ফ্রি কল করার জন্য থাকছে মাইক্রোফোন। সাথে থাকছে প্লে ব্যাক ও ভলিউম বাটন।

Blaupunkt BH01 এর ভিতরে থাকবে একটি 300 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এই ব্যাটারিতে এক চার্জে 10 ঘন্টা গান শোনা যাবে। বেস প্রেমীদের জন্য থাকছে ‘টার্বো বাস মোড'। 3.5 মিমি AUX কেবেল ব্যবহার করে এই হেডফোনে গান শোনা যাবে।

সম্প্রতি লঞ্চ হয়েছে Blaupunkt BTW01 হেডফোন। এই হেডফোন কিনতে 5,999 টাকা খরচ হবে। এছাড়াও 13,990  টাকায় নতুন সাউন্ডবার লঞ্চ করেছে Blaupunkt।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Blaupunkt, Headphones, Bluetooth
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.