Blaupunkt BTW Pro তে Bluetooth 5.0 সাপোর্ট থাকছে। এছাড়াও থাকছে Qualcomm aptX কোডেক।
Blaupunkt BTW Pro ইয়ারফোনে থাকছে Qualcomm aptX কোডেক
ক্রমশই জনপ্রিয় হচ্ছে ট্রু ওয়্যারলেস ইয়ারফোন। ভারতে প্রায় সব দামে নিয়মিত নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ করছে বিভিন্ন কোম্পানি। এই তালিকায় নতুন নাম Blaupunkt BTW Pro। বুধবার ভারতে নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ করেছে Blaupunkt। 6,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছে নতুন Blaupunkt BTW Pro।
Blaupunkt BTW Pro তে Bluetooth 5.0 সাপোর্ট থাকছে। এছাড়াও থাকছে Qualcomm aptX কোডেক। দুটি ইয়ারফোনেই থাকছে একটি করে মাইক্রোফোন। ফলে ভয়েস কলের সময় সুবিধা হবে। এছাড়াও নয়েজ ক্যান্সেলিংয়ের জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার হয়েছে। জলের হার থেকে এই ইয়ারফোনকে বাঁচাতে থাকছে IPX7 সার্টিফিকেশন।
কোম্পানির দাবি এক চার্জে 36 ঘণ্টা চলবে Blaupunkt BTW Pro। প্রতিটি ইয়ারবাডে রয়েছে 70 mAh ব্যাটারি। অন্যদিকে চার্জিং কেসে রয়েছে 740 mAh ব্যাটারি। এই ইয়ারবাডে থাকছে টাচ কন্ট্রোল আর Google Assistant সাপোর্ট।
Anker ও 1More এর মতো জনপ্রিয় কোম্পানিগুলির সামনে প্রতিযোগিতার সম্মুখীন হবে Blaupunkt BTW Pro। ভারতে Amazon.in থেকে পাওয়া যাবে Blaupunkt-এর নতুন ওয়্যারলেস ইয়ারফোন। এই ইয়ারফোনের Bluetooth 5.,0 আর Qualcomm aptX সাপোর্ট প্রতিযোগীদের থেকে Blaupunkt BTW Pro কে এগিয়ে রাখবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Series Specifications Leaked, Could Launch in India as OnePlus 16R