Fitbit Charge 3 হাতে পরে নতুন বছরে 'ফিটনেস' হোক 'রেজোলিউশান'

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 জানুয়ারী 2019 13:37 IST
হাইলাইট
  • Fitbit Charge 3 তে রয়েছে সুইমপ্রুফ ডিজাইন আর টাচিস্ক্রিন ডিসপ্লে
  • Fitbit Charge 3 এর দাম 13,990 টাকা
  • অ্যালুমিনিয়াম বডির Charge 3 এর উপরে রয়েছে Gorilla Glass 3 এর সুরক্ষা

Fitbit Charge 3 এর দাম 13,990 টাকা

2018 সালের জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Fitbit Charge 3। অবশেষে এই ফিটনেস ব্যান্ডের দাম ঘোষণা করল Fitbit। অক্টোবর মাসে ভারতে এই ফিটনেস ব্যান্ড বিক্রি শুরু হওয়ার কথা ছিল। অবশেষে ভারতে বিক্রি শুরু হল Charge 3। এই ফিটনেস ব্যান্ডে রয়েছে আপডেটেড ডিসপ্লে, সুইম ট্র্যাকিং সহ একাধিক আকর্ষনীয় ফিচার। অ্যালুমিনিয়াম বডির Charge 3 এর উপরে রয়েছে Gorilla Glass 3 এর সুরক্ষা।

 

আরও পড়ুন: Jio Happy New Year Offer: কী সুবিধা পাচ্ছেন গ্রাহকরা?

Advertisement

ভারতে Fitbit Charge 3 এর দাম

অনলাইন ও অফলাইনে বিক্রি হবে Fitbit Charge 3। অফলাইনে Reliance Digital, Croma, Helios সহ সব বর রিটেলারের কাছে পাওয়া যাবে এই ফিটনেস ট্র্যাকার। Fitbit Charge 3 এর দাম 13,990 টাকা। Fitbit Charge 3 স্পেশাল এডিশানের দাম 15,999 টাকা। স্পেশাল এডিশানে রয়েছে NFC।

 

আরও পড়ুন: কবে বাজারে আসছে Moto G7?

Fitbit Charge 3 স্পেসিফিকেশান

Fitbit Charge 3 তে রয়েছে সুইমপ্রুফ ডিজাইন আর টাচিস্ক্রিন ডিসপ্লে। একবার চার্জ করে সাত দিন ব্যবহার করা যাবে এই ফিটনেস ট্র্যাকার। 24x7 হার্ট রেট সেন্সার ব্যবহার করেছে Fitbit। Fitbit অ্যাপের মাধ্যমে এই ফিটনেস ট্র্যাকার স্মার্টফোনের সাথে কানেক্ট করা যায়। স্পেশাল এডিশানে থাকছে NFC। Fitbit Pay ব্যবহার করে Fitbit Charge 3 স্পেশাল এডিশান ব্যবহার করে পেমেন্ট করা যাবে।

Advertisement

Charge 2 এর ত্থেকে Charge 3 এর ডিসপ্লে 40 শতাংশ বড় আর উজ্জ্বল। Charge 3 তে প্রথম SpO2 সেন্সার ব্যবহার করেছে Fitbit। এই সেন্সারের মাধ্যমে রক্তে অক্সিজেন লেভেল পরিমাপ করা যায়।

 

 

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.