Google এর স্মার্ট জ্যাকেটে কী ফিচার থাকছে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 ডিসেম্বর 2018 13:57 IST
হাইলাইট
  • স্মার্টওয়াচ ও ও স্মার্টফোনের পরে এবার সামনে এল স্মার্ট জ্যাকেট
  • Google ও Levi's একসাথে হাত মিলিয়ে লঞ্চ করেছে এই জ্যাকেট
  • এই স্মার্ট জ্যাকেট আপনাকে ফোন নেওয়ার কথা মনে করিয়ে দেবে

স্মার্টওয়াচ ও ও স্মার্টফোনের পরে এবার সামনে এল স্মার্ট জ্যাকেট। Google ও Levi's একসাথে হাত মিলিয়ে লঞ্চ করেছে Commuter X Jacquard স্মার্ট জ্যাকেট। নতুন এই জ্যাকেট গায়ে চাপালে আর স্মার্টফোন নিতে ভুল হবে না। কখনও স্মার্টফোন পকেটে না নিয়ে বেরোলেই এই স্মার্ট জ্যাকেট আপনাকে ফোন নেওয়ার কথা মনে করিয়ে দেবে।

নতুন এই স্মার্ট জ্যাকেটের সাথে সব সময় একসাথে রাখতে হবে আপনার স্মার্টফোনকে। কোন ভাবে স্মার্টফোনের থেকে স্মার্ট জ্যাকেট আলাদা হলে দুই ডিভাইসেই অ্যালার্ট চলে আসবে। স্মার্টফোন থেকে দূরে গেলে Commuter X Jacquard স্মার্ট জ্যাকেটে আলো জ্বলে উঠবে। সাথে ভাইব্রেট করবে জ্যাকেটটি। সম্প্রতি Android Police এ এক রিপোর্টে এই খবর প্রকাশিত হয়েছে।

একই সাথে জ্যাকেট থেকে দূরে গেলে ফোনে নোটিফিকেশান আসতে থাকবে।

নতুন এই Commuter X Jacquard ব্যবহারের জন্য Google Play Store থেকে Jacquard অ্যাপ ইনস্টল করতে হবে।

গত বছর সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল Commuter X Jacquard জ্যাকেট। Google এর অ্যাডভান্সড টেকনোলজি অ্যান্ড প্রোজেক্টস এর অধীনে তৈরী হয়েছে এই জ্যাকেট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Commuter X Jacquard, Google
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.