লঞ্চের আগে সামনে এল OnePlus টিভি সম্পর্কে একাধিক তথ্য

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 অগাস্ট 2019 16:48 IST
হাইলাইট
  • 2019 সালে লঞ্চ হবে এই টিভি
  • 43 ইঞ্চি ধ 75 ইঞ্চি ডিসপ্লেতে পাওয়া যাবে
  • Android TV অপারেটিং সিস্টেম চলবে

এই বছরে লঞ্চ হবে প্রথম OnePlus টিভি

স্মার্টফোন ছাড়াও ফোনের কেস, ওয়্যারলেস ইয়ারফোন এমনকি ব্যাপপ্যাক বিক্রি করে OnePlus। 2019 সালের শেষে স্মার্ট টিভি লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে এই কথা জানা গিয়েছে। সম্প্রতি নতুন রিপোর্তে এই টিভি সম্পর্কে একাধিক তথ্য সামনে এল। এই বছরে 43 ইঞ্চি ও 75 ইঞ্চি ডিসপ্লের দুটি নতুন স্মার্ট টিভি লঞ্চ করতে চলেছে OnePlus।

2018 সালের শেষে প্রথম স্মার্ট টিভি লঞ্চের ঘোষন করেছিলেন কোম্পানির সহ প্রতিষ্ঠাতা পিট লাউ। সম্প্রতি ব্লুটুথ সার্টিভিকেশন ওয়েবসাইটে প্রথম এই টিভি দেখা গিয়েছে। সেখান থেকে জানা গিয়েছে এই টিভিতে Anodroid TV অপারেটিং সিস্টেম চলবে।

আপাতত ভারত, চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রে টিভি লঞ্চের পরিকল্পনা করছে OnePlus। 43 ইঞ্চি ও 75 ইঞ্চি ডিসপ্লের দুটি টিভি লঞ্চ হবে। শুধুমাত্র ভারতে 43 ইঞ্চি ভেরিয়েন্ট পাওয়া যাবে। চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হবে 75 ইঞ্চি ভেরিয়েন্ট।

তবে OnePlus টিভি তে ইলইডি ডিসপ্লে থাকতে পারে। প্রিমিয়াম প্রোডাক্টের বদলে তুলনামুলক কম দামে এই টিভি লঞ্চ হতে পারে। কয়েক বছর আগে কম দামে প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করে গোটা বিশ্বের গ্রাহকের নজর কেড়েছিল OnePlus। সম্প্রতি 48,999 টাকা দামে লঞ্চ হয়েছে কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 7 Pro।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus, OnePlus TV
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.