কালার ডিসপ্লে, হার্ট রেট সেন্সর সহ লঞ্চ হল Redmi Band

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 এপ্রিল 2020 14:16 IST
হাইলাইট
  • 9 এপ্রিল চিনে বিক্রি শুরু হবে Redmi Band
  • পাঁচটি অ্যাকটিভিটি মোড থাকছে
  • থাকছে হার্ট রেট মনিটর

Redmi Band-এ 1.08ইঞ্চি কালার ডিসপ্লে থাকবে

বাজারে এল Readmi-র প্রথম ফিটনেস ব্যান্ড। নতুন Redmi Band-এ থাকবে কালার ডিসপ্লে। সাইক্লিং, রানিং সহ বিভিন্ন ফিটনেস অ্যাক্টিভিটি ট্র্যাক করবে এই ডিভাইস। থাকছে হার্ট রেট মনিটরিং ও স্লিপ ট্র্যাকিং। Redmi Band চার্জ করতে আলাদা কেবেলের প্রয়োজন হবে না। সরাসরি ইউএসবি পোর্টে কানেক্ট করে এই ফিটনেস ব্যান্ড চার্জ করা যাবে। আপাতত শুধুমাত্র চিনে এই ডিভাইস বিক্রি করবে Xiaomi।

Redmi Band-এর দাম

Redmi Band-এর দাম 99 ইউয়ান (প্রায় 1,100 টাকা)। আপাতত চিনে বিক্রি শুরু হবে Redmi-র প্রথম ফিটনেস ব্যান্ড।

Redmi Band স্পেসিফিকেশন

Redmi Band-এ থাকছে 1.08 ইঞ্চি কালার ডিসপ্লে। থাকছে পাঁচটি স্পোর্টস মোড। এই ফিটনেস ব্যান্ডে রয়েছে একটি অপটিকাল হার্ট রেট সেন্সর। এছাড়াও স্লিপ ট্র্যাকিংয়ের সুবিধা থাকছে। চারটি ব্যান্ডে পাওয়া যাবে Redmi Band।

ডুয়াল ক্যামেরা, 4G সাপোর্ট সহ লঞ্চ হল Mi Bunny Watch 4

সরাসরি ইউএসবি পোর্টে কানেক্ট করে Redmi Band চার্জ করা যাবে। এক চার্জে 14 দিন চলবে এই ডিভাইস। যে কোন Android ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে এই ফিটনেস ব্যান্ড।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.