70 ইঞ্চি 4K HDR ডিসপ্লে সহ লঞ্চ হল Redmi TV

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 30 অগাস্ট 2019 16:48 IST
হাইলাইট
  • 70 ইঞ্চি টিভি লঞ্চ করল Redmi
  • 3 সেপ্টেম্বর এই টিভি বিক্রি শুরু হবে
  • থাকছে 4K HDR ডিসপ্লে

Redmi TV তে থাকচ্ছে 70 ইঞ্চি ডিসপ্লে

এসে গেল  Redmi TV। বৃহস্পতিবার চিনের বেজিংয়ে আত্মপ্রকাশ করল Redmi-র এই স্মার্ট টিভি। Mi TV মডেলের সাথেই এবার Redmi ব্র্যান্ডের অধীনে প্রথম স্মার্টটিভি লঞ্চ হল।  Xiaomi কেবল 70 ইঞ্চি  মডেলের টিভিই বাজারে আনলো। এই টিভিতে থাকছে একটি 4K HDR ডিসপ্লে, কোয়াড কোর প্রসেসর এবং PatchWall ইন্টারফেস। এই ইভেন্টে ওই টিভি ছাড়াও  নতুন Redmi Note 8, Redmi Note 8 Pro স্মার্টফোন এবং RedmiBook 14 ল্যাপটপ লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। Xiaomi জানিয়েছে, এই টিভি 3 সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে চিনে। ভারতীয় মূল্যে এর দাম পড়বে প্রায় 38,000 টাকা। চিনের বাইরে আন্তর্জাতিক বাজারে কবে থেকে এই টিভির বিক্রি শুরু হবে, তা নিয়ে এখনও কিছু বলা হয়নি।

Redmi TV-তে থাকছে HDR সাপোর্ট সহ 70 ইঞ্চির 4K ডিসপ্লে। ছিমছাম ও সুঠাম মডেলের এই টিভিকে দেওয়ালে ঝোলানোর পাশাপাশি টেবিল-টপ হিসেবেও রাখা যাবে। Redmi TV চলবে সংস্থার PatchWall platform-এ।

এই টিভিতে থাকছে quad-core 64-bit Amlogic চিপসেট, 2GB RAM এবং 16GB স্টোরেজ।
Dolby Audio ও DTS HD-র মতো নানা রকমের অডিও প্রযুক্তি রয়েছে এই টিভিতে।

কানেক্টিভিটির জন্য dual-band Wi-Fi, Bluetooth 4.2, দু'টি USB ports, তিনটি HDMI ports, AV input এবং আরও অনেক কিছু। Bluetooth এর মাধ্যমে এই টিভির রিমোট কাজ করবে। এখন পর্যন্ত চিনে মোট 22 টি স্মার্ট টিভি লঞ্চ করেছে Xaiomi।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi TV 70 inch, Redmi TV, Xiaomi, Redmi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.