এসে গেল Redmi TV। বৃহস্পতিবার চিনের বেজিংয়ে আত্মপ্রকাশ করল Redmi-র এই স্মার্ট টিভি। Mi TV মডেলের সাথেই এবার Redmi ব্র্যান্ডের অধীনে প্রথম স্মার্টটিভি লঞ্চ হল।
Redmi TV তে থাকচ্ছে 70 ইঞ্চি ডিসপ্লে
এসে গেল Redmi TV। বৃহস্পতিবার চিনের বেজিংয়ে আত্মপ্রকাশ করল Redmi-র এই স্মার্ট টিভি। Mi TV মডেলের সাথেই এবার Redmi ব্র্যান্ডের অধীনে প্রথম স্মার্টটিভি লঞ্চ হল। Xiaomi কেবল 70 ইঞ্চি মডেলের টিভিই বাজারে আনলো। এই টিভিতে থাকছে একটি 4K HDR ডিসপ্লে, কোয়াড কোর প্রসেসর এবং PatchWall ইন্টারফেস। এই ইভেন্টে ওই টিভি ছাড়াও নতুন Redmi Note 8, Redmi Note 8 Pro স্মার্টফোন এবং RedmiBook 14 ল্যাপটপ লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। Xiaomi জানিয়েছে, এই টিভি 3 সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে চিনে। ভারতীয় মূল্যে এর দাম পড়বে প্রায় 38,000 টাকা। চিনের বাইরে আন্তর্জাতিক বাজারে কবে থেকে এই টিভির বিক্রি শুরু হবে, তা নিয়ে এখনও কিছু বলা হয়নি।
Redmi TV-তে থাকছে HDR সাপোর্ট সহ 70 ইঞ্চির 4K ডিসপ্লে। ছিমছাম ও সুঠাম মডেলের এই টিভিকে দেওয়ালে ঝোলানোর পাশাপাশি টেবিল-টপ হিসেবেও রাখা যাবে। Redmi TV চলবে সংস্থার PatchWall platform-এ।
এই টিভিতে থাকছে quad-core 64-bit Amlogic চিপসেট, 2GB RAM এবং 16GB স্টোরেজ।
Dolby Audio ও DTS HD-র মতো নানা রকমের অডিও প্রযুক্তি রয়েছে এই টিভিতে।
কানেক্টিভিটির জন্য dual-band Wi-Fi, Bluetooth 4.2, দু'টি USB ports, তিনটি HDMI ports, AV input এবং আরও অনেক কিছু। Bluetooth এর মাধ্যমে এই টিভির রিমোট কাজ করবে। এখন পর্যন্ত চিনে মোট 22 টি স্মার্ট টিভি লঞ্চ করেছে Xaiomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile