দাঁড়িয়ে অপেক্ষা করে ক্লান্ত? যত্রতত্র বসতে চাইলে কোমরে পরে নিন এই বিশেষ চেয়ার

বিজ্ঞাপন
Madhurima Dutta, আপডেট: 23 সেপ্টেম্বর 2019 10:17 IST

যেখানে ইচ্ছা এই চেয়ার খুলে বসে পড়ুন, কাজ মিটে গেলে আবার গুটিয়ে নিন

ঠিক সাড়ে ৯ টায় গড়িয়াহাটের মোড়ে বন্ধুর আসার কথা? আপনি সময়ে চলে এলেও আপনার বন্ধুবরের আসতে আরও ঘণ্টাখানেক? দাঁড়িয়ে রইতে রইতে পা থেকে কোমর একেবারে ব্যথায় অস্থির? ভারতীয় রেল সময়সূচিকে নাকানিচোবানি খাইয়ে প্রায় দেড় ঘণ্টা বাদে ট্রেন ছাড়ছে? স্টেশনে বসার জায়গা নেই? একটা ফাঁকা চেয়ার বা, বসার জায়গা কিস্যুও চোখে পড়ছে না অথচ দাঁড়িয়ে থেকে থেকে অবস্থা শোচনীয়? কুছ পরোয়া নেই আর! এই বিরক্তিকর অপেক্ষা আর পায়ে কোমরে ব্যথার থেকে মুক্তি দিতে এসে গেল চেয়ার! না না, এ ঠিক যেমন তেমন চেয়ার নয়, দো পেয়ে এক মুশকিল আসান চেয়ার। পোশাকি নাম ‘দ্য লেক্স'। জামা কাপড় পরার মতোই এই চেয়ারও আসলে শরীরে পরে নিতে হয়। আর চাইলেই খুলে নিয়ে যেখানে খুশি সেখানেই বসে পড়তে পারেন।

স্মার্টফোনে স্টোরেজ কমে আসছে? এই টোটকায় মিলবে সমাধান

 বেল্ট কষে আটকে নিন, আর যেখানে ইচ্ছা খুলে নিয়ে বসে পড়ুন

টেক ইনসাইডার টুইটারে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছে। ওই ভিডিও থেকেই জানা গিয়েছে বিশেষভাবে নির্মিত এই চেয়ারের কথা। ১৮ সেপ্টেম্বর যে ভিডিওটি পোস্ট করেছে টেক ইনসাইডার সেখানে দেখা যাচ্ছে, অন্য চেয়ারে চার পা রইলেও এই বিশেষ লেক্স কিন্তু দু'পেয়ে। বেল্ট দিয়ে এই চেয়ার নিজের পশ্চাৎ অংশের সঙ্গে সেঁটে নিলেই কেল্লা ফতে। বেল্ট কষে আটকে নিন, আর যেখানে ইচ্ছা খুলে নিয়ে বসে পড়ুন, কাজ মিটে গেলে আবার গুটিয়ে নিন। এই চেয়ার এমন ভাবেই তৈরি যা আমাদের কোমর ও পায়ের সংযোগ স্থলে বিশেষ আরামও দেয়।

ক্রমশ কমে যাচ্ছে স্মার্টফোনের ব্যাকআপ? সমাধানের উপায়গুলি দেখে নিন

‘লেক্স' নামের এই বিশেষ চেয়ার তৈরি হয়েছে এরোস্পেস অ্যালুমিনিয়াম দিয়ে। ফলে কার্যত কোনও ওজন নেই এই চেয়ারের। তবে ওজন না থাকলেও এর মজবুতি নিয়ে কোনও সংশয় নেই। চেয়ারের দুই পায়ে ১২০ কেজি পর্যন্ত ভার দেওয়া সম্ভব। বেল্ট আটকে পরে নেওয়ার পর পিছনে একটি বাড়তি পাতের মতো আটকে থাকে। চাইলে ওই পাতটিকে এমন করে ঘুরিয়ে রাখতে পারেন যাতে সামনে থেকে বোঝাই না যায়।

হাঙরের আক্রমণের থেকে পাঁচ গুণ মারাত্মক সেলফি, কেন?

Advertisement

এই দু'পেয়ে চেয়ারের প্রস্তুতকারকদের দাবি, বেড়াতে যাওয়া বা কাজে যাওয়ার ক্ষেত্রে অপেক্ষা আর বসতে না পারার যন্ত্রণা থেকে মুক্তির পথ খুঁজে দেবে এই চেয়ার। এই পুজোয় প্যান্ডেলে লাইন দিতে এই চেয়ার কিনবেন নাকি একটা?

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: foldable chair
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.