ধামাকা ফিচার সহ এই সপ্তাহে 65 ইঞ্চি স্মার্টটিভি ভারতে আনছে Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 জানুয়ারী 2019 13:39 IST
হাইলাইট
  • 10 জানুয়ারি সকাল 11 টায় এক ইভেন্টে লঞ্চ হবে নতুন Xiaomi Mi TV 4 65
  • নভেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Xiaomi Mi TV 4 এর 65 ইঞ্চি 4K মডেল
  • Dolby+DTS অডিও ইন্টিগ্রেশান আর 4K HDR সাপোর্ট

নভেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Xiaomi Mi TV 4 এর 65 ইঞ্চি 4K মডেল

ভারতে আসতে চলেছে Xiaomi Mi TV 4 65 ইঞ্চি ভেরিয়েন্ট। সম্প্রতি টুইটারে একটি পোস্ট করেছিলেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন। আগামী 10 জানুয়ারি ভারতে লঞ্চ হবে Xiaomi Mi TV 4 65 ইঞ্চি ভেরিয়েন্ট। এই মুহুর্তে ভারতে Xiaomi –র সব থেকে বড় টিভির মাপ 55 ইঞ্চি। ভারতে 55 ইঞ্চি Xiaomi Mi TV 4 এর দাম 44,999 টাকা। 55 ইঞ্চি Xiaomi Mi TV 4 Pro এর দাম 49,999 টাকা। 10 জানুয়ারি সকাল 11 টায় এক ইভেন্টে লঞ্চ হবে নতুন Xiaomi Mi TV 4 65 ইঞ্চি ভেরিয়েন্ট।

 

আরও পড়ুন: নতুন রঙে বিক্রি শুরু হল Realme U1, সাথে বিনামূল্যে মিলছে Realme Buds

 

 

নভেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Xiaomi Mi TV 4 এর 65 ইঞ্চি 4K মডেল। চিনে  এই টিভির দাম 5,999 ইউয়ান (প্রায় 63,300 টাকা)। গত মাসে 75 ইঞ্চি টিভি লঞ্চ করেছিল কোম্পানি। নতুন 65 ইঞ্চি 4K Xiaomi Mi TV 4 তে চলবে কোম্পানির নিজস্ব PatchWall UI। টিভিটি মাত্র 7.5 মিমি পাতলা। থাকছে Dolby+DTS অডিও ইন্টিগ্রেশান আর 4K HDR সাপোর্ট। এর সাথেই থাকবে 2GB RAM আর 16GB স্টোরেজ। Mi TV সিরিজের সাম্প্রতিক সব টিভির মতোই 65 ইঞ্চি এই টিভিতেও আর্টিফিশায়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ভয়েস কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা যাবে।

Advertisement

নতুন এই টিভির ডিসপ্লের চারপাশে থাকবে পাতলা বেজেল। Mi TV 4 সিরিজের অন্যান্য টিভিতেও একই ডিজাইনের মেটাল বেজেল দেখা গিয়েছে। টিভির ভিতরে রয়েছে কোয়াড-কোর Cortex-A53 প্

 

আরও পড়ুন: Game of Thrones Season 8: ফার্স্ট লুক দেখুন এখানে

Advertisement

 

 

Xiaomi Mi TV 4 তে Android অপেরেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব PatchWall ইউজার ইন্টারফেস। সম্প্রতি ভারতে তিনটি টিভির দাম কমিয়েছিল Xiaomi। নতুন বছরে দুটি 32 ইঞ্চি ও একটি 49 ইঞ্চি টিভি সস্তা হয়েছে। 2,000 টাকা পর্যন্ত দাম কমেছে টিভিগুলি।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  2. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  3. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  4. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  5. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  6. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  7. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  8. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  9. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  10. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.