iCloud-এ কতো স্টোরেজ বিনামূল্যে দিচ্ছে Apple?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 অগাস্ট 2018 14:09 IST
হাইলাইট
  • 200GB iCloud স্টোরেজ বিনামূল্যে দিতে শুরু করেছে Apple
  • একটি Reddit পোস্ট থেকে প্রথম এই খবর পাওয়া যায়
  • সব গ্রাহককে বিনামূল্যে 5GB করে iCloud স্টোরেজ দেয় Apple

কোম্পানির সব গ্রাহককে বিনামূল্যে 5GB করে iCloud স্টোরেজ দেয় Apple।

 

কয়েকদিন পরেই বাজারে আসতে চলেছে 2018 সালের নতুন তিনটি iPhone। সেপ্টেম্বরের শুরুর দিকেই লঞ্চ হবে নতুন iPhone। নতুন iPhone লঞ্চের আগেই গ্রাহকদের 200GB iCloud স্টোরেজ বিনামূল্যে দিতে শুরু করেছে Apple। সম্প্রতি ইন্টারনেটে একাধিক Apple গ্রাহক এই স্টোরেজ বিনামূল্যে পেয়েছেন বলে জানিয়েছেন। তবে শুধুমাত্র আম্ররকিন যুক্তরাষ্ট্রের Apple গ্রাহকরাই এই অফারের সুযোগ নিতে পারবে। সেই দেশের AT&T, T-Mobile, Verizon আর Sprint নেটওয়ার্কের iPhone গ্রাহকদের বিনামূল্যে 200GB iCloud স্টোরেজ বিনামূল্যে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

গত সপ্তাহে একটি Reddit পোস্ট থেকে প্রথম এই খবর পাওয়া যায়। তবে প্রথম দুই মাস এই স্টোরেজ ব্যবহারের পরে গ্রাহককে 2.99 মার্কিন ডলার দিতে হবে বলে জানা গিয়েছে। এখনও এই ধরনের কোনও অফারের কথা জানায়নি Apple।

এখন কোম্পানির সব গ্রাহককে বিনামূল্যে 5GB করে iCloud স্টোরেজ দেয় Apple। প্রথম পেড প্ল্যানে 75 টাকায় 50GB স্টোরেজ পাওয়া যায়। এছাড়াও 219 টাকায় 200GB ও 749 টাকায় 1TB iCloud স্টোরেজ বিক্রি করে Apple।

এই মছর মে মাসে এই তিনটি প্ল্যান এক মাসের জন্য বিনামূল্যে ব্যবহার করতে দিয়েছিল Apple। তবে 30 দিন পরে এই প্ল্যান নিজে থেকেই ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। পরে আবার টাকা দিয়ে এই প্ল্যান শুরু করতে হবে গ্রাহককে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, iCloud
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  2. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  3. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  4. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  5. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  6. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  7. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  8. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  9. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  10. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.