নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 17 অগাস্ট 2026 12:05 IST
হাইলাইট
  • BGMI Lite ভারতে 2026 সালের শেষের দিকে মুক্তি পাবে
  • BGMI-এর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে একাধিক আপডেট এনেছে Krafton India
  • BGMI Lite কম স্পেসিফিকেশনের ফোন ইউজারদের জন্য আনা হতে পারে

BGMI Lite will launch in India by the end of 2026

Photo Credit: Krafton India

Krafton India এবার Battlegrounds Mobile India Lite (BGMI Lite) লঞ্চের ঘোষণা করেছে। ভারতে আরও বেশি সংখ্যক প্লেয়ারদের কাছে অনলাইন ব্যাটেল রয়্যাল গেমটি পৌঁছে দিতে নতুন সংস্করণ আনতে চলেছে সংস্থা। এই নয়া মোবাইল গেম 2026 সালের শেষের দিকে মুক্তি পাবে। 2020 সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার জেরে PUBG ভারতে বন্ধ হয়েছিল। BGMI প্রকাশিত হয়েছিল 2021 সালের জুলাইয়ে। অনেক গেমারের মতে নাম বদলে পাবজিই এ দেশে ফিরেছে। BGMI মোবাইল গেমের বিপুল জনপ্রিয়তার মাঝে এবার BGMI Lite-এর আগমন ঘটছে। সম্প্রতি ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (বিজিএমআই)-এর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে একাধিক আপডেট এসেছে।

BGMI Lite আসছে 2026 সালেই

ক্রাফটন জানিয়েছে, বিজিএমআই লাইট লঞ্চের মাধ্যমে ভারতে বিজিএমআই ইউনিভার্সকে আরও বিস্তৃত করাই তাদের লক্ষ্য। দেশের আরও বেশি সংখ্যক খেলোয়ারদের কাছে গেমিং ফ্রাঞ্চাইজিকে পৌঁছে দিতে চাইছে ক্রাফটন। সংস্থার ভাষায়, নতুন গেমটি বিজিএমআই-এর অভিজ্ঞতার বিবর্তনের "পরবর্তী অধ্যায়" হিসেবে আত্মপ্রকাশ করবে।

Crafton আসন্ন BGMI Lite গেমের প্রথম আর্টওয়ার্ক বা পোস্টার প্রকাশ্যে এনেছে। তবে সংস্থা এখনও লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেনি। আনুষ্ঠানিকভাবে মুক্তির সময় যত এগিয়ে আসবে, বিজিএমআই লাইটের ফিচার, কোন কোন ডিভাইসে গেমিং সাপোর্ট করবে ও কোথায় উপলব্ধ হবে, সেই বিষয়ে আরও তথ্য প্রকাশ করতে পারে সংস্থা। ফলে আপাতত গেমটির চলতি বছরের শেষ দিকে রিলিজ হওয়ার বিষয়টিই নিশ্চিত।

সাধারণত কোনও অনলাইম মাল্টিপ্লেয়ার ব্যাটল রয়্যাল গেমের স্ট্যান্ডার্ড ভার্সন চালানোর জন্য তুলনামূলকভাবে শক্তিশালী হার্ডওয়্যার স্পেসিফিকেশন প্রয়োজন হয়। অর্থাৎ, কম ক্ষমতার বা পুরনো স্মার্টফোনে গেম চালাতে গেলে পারফরম্যান্সে সমস্যা হতে পারে।

অন্য দিকে, লাইট ভার্সন সাধারণত এমনভাবে তৈরি করা হয়, যাতে কম ক্ষমতা বা সস্তায় ডিভাইসেও মসৃণভাবে গেম খেলা যেতে পারে ফলে BGMI Lite-এর লক্ষ্য হতে পারে আরও বেশি সংখ্যক ভারতীয় ইউজার, বিশেষ করে কম স্পেসিফিকেশনের ফোন ব্যবহারকারীদের BGMI এক্সপিরিয়েন্সের অধীনে আনা।

তবে ক্রাফটন ইন্ডিয়া এখনও বিজিএমআই লাইট চালানোর জন্য হার্ডওয়্যার ডিটেলস বা সিস্টেম রিকোয়ারমেন্ট প্রকাশ করেনি। প্রসঙ্গত, সংস্থা বিজিএমআই-এর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে একাধিক রিডিম কোড প্রকাশ করেছে। সেই কোডগুলি ব্যবহার করে খেলোয়াররা গেমের মধ্যে বিভিন্ন পুরষ্কার সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন।

রিওয়ার্ডের মধ্যে রয়েছে স্কিন, আউটফিট, ইউসি (আননোন ক্যাশ), ইত্যাদি।  এছাড়াও, উল্লেখযোগ্য পুরষ্কারের মধ্যে রয়েছে Mecha Ant ব্যাকপাক ও Smiling Pal Backpack। তবে মনে রাখবেন, এই রিওয়ার্ডগুলি সীমিত সময়ের জন্য।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন হতে পারে
  2. নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও
  3. 2,000 টাকা ছাড়ে মিলছে Vivo Y11 5G, আরও সস্তায় 6,500mAh ব্যাটারির ফোন
  4. বৃষ্টির সময় ইন্টারনেট স্লো হয়ে যায় কেন? আসল কারণ ও স্পিড বাড়ানোর সহজ উপায় জেনে নিন
  5. 7,200mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে Vivo Y31T শীঘ্রই দেশে লঞ্চ হবে
  6. Airtel চালু করল ফ্রি স্যাটেলাইট ইন্টারনেট, নেটওয়ার্ক ছাড়াই ফোনে চলবে WhatsApp
  7. 1,000 টাকার কমে UPI ও ক্যামেরা-সহ সেরা 5 কিপ্যাড মোবাইল ফোন দেখে নিন
  8. ভারতে তৈরি iPhone 18 Pro Max কিনবে আমেরিকা-ইউরোপ, সেপ্টেম্বরে লঞ্চের আগে শুরু হল উৎপাদন
  9. Spotify প্রিমিয়ামের বার্ষিক প্ল্যানের দাম একলাফে প্রায় 600 টাকা কমল, অফার সীমিত সময়ের
  10. ফোন কেনা আরও খরচের, 10,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিল iQOO এবং Redmi
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.