List of new BGMI redeem codes for September 2, 2026
Photo Credit: Pexels/I'm Zion
Krafton India সেপ্টেম্বরের শুরুতেই Battlegrounds Mobile India (BGMI)-এর জন্য ফের মোট 50টি নতুন রিডিম কোড প্রকাশ করেছে। এবারের মুখ্য আকর্ষণ হল White Rabbit Backpack, যা সেপ্টেম্বর 2-এর রিডিম কোডগুলির মাধ্যমে আনলক করার সুযোগ মিলবে। এছাড়াও, নতুন রিডিম কোডগুলির মাধ্যমে গেমের ভিতরে আরও বেশ কিছু রিওয়ার্ড জিতে নেওয়ার সুযোগ থাকছে। BGMI-এর পঞ্চম অ্যানিভার্সারি এডিশন 4.5 আপডেট উপলক্ষে কয়েক দিন অন্তর অন্তর রিডিম কোড প্রকাশের ধারা বজায় রেখেছে ক্রাফটন ইন্ডিয়া। গত আগস্ট 31 কোড ড্রপের মূল পুরস্কার ছিল Dracostride - UZI স্কিন।
হোয়াইট র্যাবিট ব্যাকপ্যাক বিজিএমআই প্লেয়ারদের কালেকশনে একটি মজাদার সংযোজন হতে পারে। পার্ল হোয়াইট ফিনিশের এই ব্যাকপ্যাকে খরগোশের মতো কান ও নরম প্যাস্টেল ডিটেইলিং আছে। এই ব্যাকপ্যাক ছাড়াও নিচের 50টি রিডিম কোডের মাধ্যমে আরও বেশ কয়েকটি রিওয়ার্ড সংগ্রহ করা যেতে পারে।
1. বিজিএমআই-এর ওয়েবসাইটে রিডিম সেন্টারে যান।
2. ক্যারেক্টার আইডি ও উপরের যে কোনও একটি কোড দিন।
3. ভেরিফিকেশন কোড ও ক্যাপচা এন্টার করার পর রিডিম অপশনে ক্লিক করুন।
4. কোড সফলভাবে রিডিম হলে পুরস্কার প্লেয়ারের ইন-গেম মেইলবক্সে পাঠিয়ে দেওয়া হবে।
5. রিডিম কোড থেকে পাওয়া রিওয়ার্ড 30 দিনের মধ্যে ক্লেইম করতে হবে।
তবে মনে রাখবেন, BGMI-এর নতুন রিডিম কোডগুলির ভ্যালিডিটি সেপ্টেম্বর 25, 2026 পর্যন্ত থাকবে। প্রতিটি কোড সর্বোচ্চ 10 জন প্লেয়ার ব্যবহার করতে পারবে। যে আগে রিডিম করবে, সে সবার আগে রিওয়ার্ড পাবে। একটি অ্যাকাউন্ট থেকে প্রতিদিন একটাই কোড রিডিম করা সম্ভব হবে। গেস্ট অ্যানকাউন্টের মাধ্যমে কোনও রিডিম কোড ব্যবহার করা যাবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.