মেরটে 300 নাগরিককে ভোট দিতে সাহায্য করল নির্বাচন কমিশনের অ্যাপ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 এপ্রিল 2019 16:54 IST

Photo Credit: Google Play/ Voter Helpline

ভোটার তালিকা থেকে নাম উধাও হয়ে গিয়েছে। তার পরেও উত্তর প্রদেশের মেরটে 300 মানুষকে ভোট দিতে সাহায্য করল নির্বাচন কমিশনের 'Voter Helpline' অ্যাপ। ফেব্রুয়ারি মাসে এই অ্যাপ লঞ্চ করেছিল কমিশন। অবশেষে সেই অ্যাপ ব্যবহার করে প্রথম দফার লোকসভা নির্বাচনে 300 জন নাগরিক নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলেন।

মেরটের শ্রদ্ধাপুরি এলাকার তাক্সিলা পাবলিক স্কুলের নির্বাচন কেন্দ্রে নির্বাচনী এজেন্ট এই অ্যাপ ব্যবহার করে 300 জন নাগরিককে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন।

“আমরা ভোটার কার্ডের নম্বর দিয়ে এই অ্যাপ ব্যবহার করছি। ইতিমধ্যেই আমরা 300 জন এমন নাগরিককে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছি যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল।” তাক্সিলা পাবলিক স্কুলের নির্বাচনী এজেন্ট বিক্রম সিং এই কথা জানিয়েছেন। প্রসঙ্গত ঐ স্কুলে ছয়টি নির্বাচনী বুথ রয়েছে।

মেরটের বাসিন্দা জিতেন্দর শর্মা এখন নয়ডাতে চাকরি করেন। শুধুমাত্র ভোট দিতে মেরটে ফিরেছিলেন তিনি। কিন্তু বুথে পৌঁছে জানতে পারেন ভোটার তালিকা থেকে তার নাম বাদ গিয়েছে। এই অ্যাপ এর কল্যানে অবশেষে ভোট দিতে পারেন তিনি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: ECI, Voter Helpline, Google Play
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.