Google Play

Google Play - ख़बरें

  • Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে
    ফ্রি ফায়ার ইন্ডিয়া App Store এবং Google Play, দুই প্ল্যাটফর্ম থেকেই ডাউনলোড করা যাবে। গেম ডেভেলপ করার সময় বিভিন্ন ধরনের ডিভাইসে গেমটি চালানোর বিষয়টি আলাদাভাবে গুরুত্ব পেয়েছে। ফোনে যেমন হার্ডওয়্যার বা স্পেসিফিকেশন থাকুক না কেন, গেমটি মসৃণভাবে খেলার জন্য অপ্টিমাইজ করা হয়েছে। আসক্তি কমাতে একাধিক উদ্যোগ। 18 বছরের কম বয়সীদের গেম খেলার জন্য অভিভাবকদের সম্মতি বাধ্যতামূলক। নির্দিষ্ট সময় অন্তর বিরতি নিতে রিমাইন্ডার। গেম খেলার সময়সীমা ও গেমের মধ্যে খরচের সীমা নির্ধারণের সুবিধাও থাকবে।
  • পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
    Google Play এর নতুন নিয়মে ইউপিআই ও অন্যান্য অনলাইন লেনদেনে Flex ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সবচেয়ে বেশি লাভবান হবেন। অক্টোবর 16 থেকে গুগল ওয়ান সাবস্ক্রাইবাররা একটি রিওয়ার্ড সাইকেলে মোট খরচ 15,000 টাকা ছাড়িয়ে গেলে পরবর্তী সব খরচের উপর 3.2 শতাংশ হারে স্টার পাবে। 15,000 টাকার নিচে খরচ হলে 1.6 শতাংশ হারে স্টার দেওয়া হবে। এখানে একটি স্টারের মূল্য 1 টাকা। Google One সাবস্ক্রিপশন নেই এমন গ্রাহকরা একই রিওয়ার্ড সাইকেলে মোট খরচ 15,000 অতিক্রম করলে সমস্ত যোগ্য লেনদেনের উপর 1.6 শতাংশ হারে স্টার পাবে। ইউটিলিটি বিল, OTT সাবস্ক্রিপশন, মোবাইল রিচার্জ, ও এই ধরনের অন্যান্য পরিষেবায় সর্বোচ্চ 3,500 টাকা খরচের ক্ষেত্রে অতিরিক্ত 15 শতাংশ হারে রিওয়ার্ড পাবে গুগল ওয়ান মেম্বাররা। নতুন গ্রাহকরা কার্ড পাওয়ার 60 দিনের মধ্যে নির্দিষ্ট শর্ত পূরণ করলে 2,500 টাকা পর্যন্ত মূল্যের ওয়েলকাম বেনফিট পাবে।
  • বাইক ও গাড়ি চালকদের জন্য দারুণ খবর, ইথানলমুক্ত 100% খাঁটি পেট্রোল এই অ্যাপে খুঁজে পাবেন
    আজ এমন একটি অ্যাপের কথা বলবো, যার মাধ্যমে মোবাইল ফোন থেকেই কাছাকাছি XP100, Power 100, এবং Speed 100-এর মতো বিশুদ্ধ পেট্রোল খুঁজে বার করা যাবে। অ্যাপের নাম হল E0 Finder: Ethanol Free Fuel ও এটি Google Play Store থেকে Android ফোনে ইনস্টল করা যাবে। এটি আপনার বর্তমান অবস্থান অনুযায়ী কাছাকাছি থাকা এমন পেট্রল পাম্পের তথ্য দিতে পারে, যেখানে XP100, Power 100, এবং Speed 100-এর মতো বিশুদ্ধ পেট্রোল উপলব্ধ। ব্যবহারকারীরা অ্যাপে বিভিন্ন ফুয়েল গ্রেড দিয়ে ফিল্টার করে কাছাকাছি পেট্রোল পাম্প খুঁজে নিতে পারবে। অ্যাপ থেকেই সরাসরি পাম্পে ফোন করা যায় ও সেখানে যাওয়ার পথ দেখা যাবে।
  • Friendship Day 2026: ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে চমকে দিন, কম বাজেটে 5 ইউনিক ডিজিটাল গিফটের খোঁজ
    ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে দেওয়ার জন্য একটি ইউনিক উপহার হল Google Play গিফট কার্ড। কার্ডের ব্যালেন্স ব্যবহার করে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ, গেম, সিনেমা, ই-বুক, ও বিভিন্ন অ্যাপ থেকে পরিষেবা কেনা যায়। দাম 100 থাকা থেকে শুরু। খাদ্যরসিক বন্ধুকে জোম্যাটো গিফট কার্ড দিতে পারেন। 250 টাকা থেকে কার্ডের দাম শুরু। এছাড়াও, একাধিক ডিজিটাল কার্ডের বিকল্প রয়েছে।
  • Google Pay অ্যাপে যুক্ত হল AI চ্যাটবট ফিচার, কোথায় কত খরচ হয়েছে জানতে আর লেনদেন ঘাটতে হবে না
    Google Play অ্যাপে Ask Google Play নামে একটি নতুন AI চ্যাটবট চালু হয়েছে, যা Gemini মডেলের উপর ভিত্তি করে তৈরি। গুগলের এই AI অ্যাসিস্ট্যান্টের সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের আর্থিক লেনদেন ও লেনদেনের ইতিহাস বিশ্লেষণ করে সঞ্চয়ের উপায় সম্পর্কেও পরামর্শ নিতে পারবেন। এছাড়াও, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে হাত মিলিয়ে Google Pay Flex SBI Card চালুর ঘোষণা করেছে মার্কিন টেক জায়ান্টটি। এটি Rupay এবং Visa নেটওয়ার্কের উপর ভিত্তি করে তৈরি।
  • পুরনো X অ্যাপকে বিদায়, Android-এর জন্য সম্পূর্ণ নতুন ভার্সন প্লে স্টোরে আনল ইলন মাস্কের সংস্থা
    গত বছর মাস্কের মালিকানাধীন সংস্থা ঘোষণা করেছিল, তারা Android ইউজারদের জন্য X অ্যাপ নতুনভাবে তৈরি করছে। এবার অ্যাপটির নতুন সংস্করণ প্রকাশ হয়েছে। নতুন X এখন Google Play Store থেকে ডাউনলোড করা যাচ্ছে। এটি কোনও সাধারণ আপডেট নয়৷ পুরনো ভার্সন পরিবর্তন করার বদলে Android অ্যাপটি সম্পূর্ণ নতুন করে তৈরি হয়েছে। সংস্থা দাবি করছে, নতুন সংস্করণে অ্যাপ লোড হওয়ার গতি, স্ক্রলিং, নোটিফিকেশন-সহ ইউজার এক্সপিরিয়েন্স আরও উন্নত করে তোলা হয়েছে। নতুন এক্স অ্যাপে ব্যবহারকারীরা ফুটবল, শেয়ার মার্কেট, অর্থনীতি, রাজনীতি, ও খেলাধুলা-সহ একাধিক বিষয়ের থেকে পছন্দের টপিক পিন করে রাখতে পারবে।
  • Android ফোনে অ্যাপ ব্যবহারে নয়া নিয়ম আনছে Google, অনেকের অসুবিধা হলেও কমবে সাইবার প্রতারণা
    Android ফোনে শুধুমাত্র ভেরিফায়েড ডেভেলপারদের অ্যাপ ইনস্টল করা যাবে। তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর বা ইন্টারনেট থেকে ফোনে সরাসরি APK নামিয়ে ব্যবহার সম্ভব হবে না। প্লে স্টোরের বাইরে এমন ধরনের উৎস থেকে আসা অনেক অ্যাপেই ক্ষতিকর ম্যালওয়্যার ও স্পাইওয়্যার থাকে, যা ব্যক্তিগত তথ্য ফাঁস ও আর্থিক প্রতারণা ঘটাতে পারে৷ তাই Google নিয়মে কড়াকড়ি আনছে। তবে অভিজ্ঞ এবং সচেতন ব্যবহারকারীরা ডেভেলপার সেটিংসে গিয়ে নিয়ম বাইপাস করতে পারবে।
  • Jio তিনটি নতুন রিচার্জ প্ল্যান আনল, সঙ্গে হটস্টার, হইচই, প্রাইম ভিডিও পুরো ফ্রি, দাম 103 টাকা থেকে শুরু
    500 টাকার সুপার সেলিব্রেশন মান্থলি প্ল্যানে দৈনিক 2 জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে। প্ল্যানটিতে YouTube Premium, JioHostar, SonyLIV, Amazon Prime Video, Zee5, Lionsgate Play, Sun NXT, Discovery+, Hoichoi, Chaupal, Kancha Lanka, , FanCode, এবং Planet Maratha-এর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশ মিলবে।
  • Google অনলাইন প্রতারণা ঠেকাতে বড় পদক্ষেপ নিল, রক্ষাকর্তা কৃত্রিম বুদ্ধিমত্তা
    পেটিএম, গুগল পে, ও Navi-এর মতো UPI অ্যাপগুলির সঙ্গে যৌথ ভাবে স্ক্রিন-শেয়ারিং প্রতারণা রুখতে নতুন ফিচার পরীক্ষা করছে। Android 11 বা তার পরের ভার্সন ব্যবহারকারী কেউ যদি অপরিচিত ব্যক্তির সঙ্গে কলের সময় স্ক্রিন শেয়ার করতে করতে ওই অ্যাপগুলির মধ্যে কোনও একটি খুলে ফেলেন, তাহলে সতর্কবাতা আসবে।
  • Google প্রকাশ করল 2025 সালের দেশের সেরা অ্যাপ ও গেমের তালিকা, নাম দেখলে চমকে যাবেন
    Google জানিয়েছে, ভারতীয় ব্যবহারকারীদের মধ্যে 69 শতাংশ তাদের ফোনে কোনও একটি Android অ্যাপের মাধ্যমে প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তার অভিজ্ঞতা পেয়েছে। এই বছর AI-কেন্দ্রিক অ্যাপের পাশাপাশি, সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এমন অ্যাপও পুরস্কার পেয়েছে।
  • পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Honor 9X Pro: দাম ও স্পেসিফিকেশন
    নতুন ফোনে Android অপারেটিং সিস্টেম চলবে। Honor 9X Pro-তে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা।
  • অনলাইনে বন্ধুদের সঙ্গে লুডো খেলবেন কীভাবে?
    একাধিক লুডো গেম থাকলেও Ludo King -এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। লকডাউনের সময় এই গেমের জনপ্রিয়তা আরও বাড়ছে।
  • WhatsApp -এ ডিলিট হওয়া মেসেজ দেখবেন কীভাবে?
    বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। এখানে মেসেজ পাঠানোর পরেও সেই মেসেজ ডিলিট করা সম্ভব। একবার ডিলিট হলে সেই মেসেজ আর কেউ দেখতে পাবেন না। যদিও বিশেষ উপায়ে ডিলিট হোওয়া মেসেজ দেখে নেওয়া সম্ভব।
  • Android ও iOS ডিভাইসে WhatsApp ডার্ক মোড চালু করবেন কীভাবে?
    অবশেষে Android ও iOS স্টেবল ভার্সনে ডার্ক মোড পৌঁছেছে। প্রায় এক বছর ধরে টেস্টিংয়ের পর অবশেষে স্টেবল ভার্সনে এই ফিচার পৌঁছেছে। Google Play Store ও App Store থেকে Android ও iOS গ্রাহকরা এই আপডেট ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন।
  • দুর্দান্ত ক্যামেরা সহ শীঘ্রই আসছে Honor 9X Lite
    বাজারে আসছে Honor 9X Lite। এই ফোনে Google Play Store ও Google Mobile Services (GMS) সাপোর্ট থাকছে।

Google Play - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »