স্মার্টফোনে নেশাগ্রস্ত হয়ে পড়ছেন! মুক্তির উপায় নিয়ে এল Google

তিনটি নতুন অ্যাপ নিয়ে এল Google। Envelope, Activity Bubbles ও Screen Stopwatch নামের এই অ্যাপগুলি আপাতত শুধুমাত্র Android ফোনে চলবে।

স্মার্টফোনে নেশাগ্রস্ত হয়ে পড়ছেন! মুক্তির উপায় নিয়ে এল Google

আপাতত শুধুমাত্র Android ফোনে চলবে তিনটি নতুন অ্যাপ

হাইলাইট
  • তিনটি নতুন অ্যাপ নিয়ে এসেছে Google
  • আপাতত শুধুমাত্র Android ফোনে এই তিনটি অ্যাপ চলবে
  • Google Play থেকে এই অ্যাপগুলি ডাউনলোড করা যাচ্ছে
বিজ্ঞাপন

স্মার্টফোন আসক্তি দূরে রাখতে পরীক্ষামূলকভাবে তিনটি নতুন অ্যাপ নিয়ে এল Google। Envelope, Activity Bubbles ও Screen Stopwatch নামের এই অ্যাপগুলি আপাতত শুধুমাত্র Android ফোনে চলবে। এর মধ্যে শুধুমাত্র Google Pixel 3a ফোনের জন্য ডিজাইন হয়েছে Envelope অ্যাপ। পরীক্ষামুলকভাবে লঞ্চ হওয়া নতুন তিনটে অ্যাপ স্মার্টফোন ব্যবহারে লাগাম টানতে সাহায্য করবে।

Android Police ওয়েবসাইটে প্রথম নতুন Google অ্যাপ লঞ্চের খবর প্রকাশিত হয়েছে। Envelope অ্যাপ ব্যবহার করে কাগজে প্রিন্ট করে স্মার্টফোনে খানের মতো জড়িয়ে ফেলতে হবে। এর পরে স্মার্টফোনে শুধুমাত্র ডায়ালার অ্যাপ ব্যবহার ও ফোন রিসিভ করা যাবে। ক্যামেরা ব্যবহারের জন্য রয়েছে পৃথক খাম। যদিও ছবি ও ভিডিও তোলার পরেই তা দেখা যাবে না। খাম খুলে ফোন বাইরে নিয়ে এলে তবেই সব ছবি ও ভিডিও দেখা যাবে। আপাতত শুধুমাত্র Google Pixel 3a ফোনে এই অ্যাপ কাজ করবে।

এছাড়াও সামনে এসেছে Activity Bubbles ও Screen Stopwatch নামে দুটি নতুন অ্যাপ। বেশিরভাগ Android ফোনেই এই অ্যাপ কাজ করবে। ওয়ালপেপার সেট করে নতুন এই দুই অ্যাপ ব্যবহার করা যাবে।

Activity Bubbles ওয়ালপেপার সেট করলে স্মার্টফোনে একটি নতুন লাইভ ওয়ালপেপার চলে আসবে। প্রতিবার ফোন আনলক করহে হোম-স্ক্রিন ওয়ালপেপারে একটি নতুন বাবল যোগ হবে। ফোন যত বেশিবার আনলক হবে হোম-স্ক্রিনে বাবলের সংখ্যা বাড়তে থাকবে। গ্রাহককে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার সম্পর্কে সতর্ক করতেই এই অ্যাপ সামনে এসেছে।

একই ভাবে লাইভ ওয়ালপেপারের হিসাবেই কাজ করবে Screen Stopwatch অ্যাপ। এই লাইভ ওয়ালপেপার সেট করলে দিনে মোট কত সময় স্মার্টফোনের ডিসপ্লে অন থাকছে তা দেখা যাবে। যা গ্রাহককে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার সম্পর্কে অবগত করবে। 

আরও পড়ুন:

জনপ্রিয়তার শীর্ষে WhatsApp! মোট কত ডাউনলোড হয়েছে জানেন?

Jio গ্রাহকদের জন্য দুর্দান্ত সুবিধা: শুরু হচ্ছে UPI পেমেন্ট

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »