Zomato কে সমর্থনে বিড়ম্বনা, হু হু করে কমছে Uber Eats এর রেটিং

Google Play Store আর Apple App স্টোরে বহু গ্রাহক এই অ্যাপকে 1 স্টার রেটিং দিতে শুরু করেছেন। কয়েকদিন আগেই Zomato অ্যাপেও একই ধরনের রিভিউ দিয়েছিলেন গ্রাহকরা।

Zomato কে সমর্থনে বিড়ম্বনা, হু হু করে কমছে Uber Eats এর রেটিং

বহু গ্রাহক Uber Eats অ্যাপ কে 1 স্টার রেটিং দিয়েছেন

হাইলাইট
  • বহু গ্রাহক এই অ্যাপকে 1 স্টার রেটিং দিতে শুরু করেছেন
  • Zomato অ্যাপেও একই ধরনের রিভিউ দিয়েছিলেন গ্রাহকরা
  • পুলিশের কাছ থেকে সাংবিধানিক বিধি লঙ্ঘনের নোটিশ পেয়েছেন অমিত
বিজ্ঞাপন

ট্যুইটারে Zomato কে সমর্থন করে বিপাকে Uber Eats। ইতিমধ্যেই Google Play Store আর Apple App স্টোরে বহু গ্রাহক এই অ্যাপকে 1 স্টার রেটিং দিতে শুরু করেছেন। কয়েকদিন আগেই Zomato অ্যাপেও একই ধরনের রিভিউ দিয়েছিলেন গ্রাহকরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় Uber Eats বয়কট জানানোর আহ্বান জানানো হয়। এছাড়াও Uber Eats সোশ্যাল মিডিয়ায় Zomato কে সমর্থন করায় গ্রাহকরা নিজের স্মার্টফোন থেকে Uber অ্যাপ আপ-ইনস্টল করে দিচ্ছেন।

প্লে স্টোর আর অ্যাপ স্টোরে বহু গ্রাহক Uber Eats অ্যাপ কে 1 স্টার রেটিং দিয়েছেন। একই সাথে রিভিউতে জানিয়েছেন এই ঘটনার প্রতিবাদে ফোন থেকে Uber অ্যাপ আন-ইনস্টল করে দিচ্ছেন। মঙ্গলবার Zomato -র ট্যুইটের উত্তরে তাদের পাশে থাকার কথা জানিয়েছিল Uber Eats।

মধ্যপ্রদেশের অমিত শুক্লা নামে এক ব্যক্তিকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। মুসলিম রাইডার খাবার পৌঁছে দেবে বলে সেই খাবার নিতে অস্বীকার করেছিলেন তিনি। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ পুলিশের কাছ থেকে সাংবিধানিক বিধি লঙ্ঘনের নোটিশ পেয়েছেন অমিত। পুলিশকে অমিত জানিয়েছেন তিনি এমন কিছু করবেন না যাতে শন্তি বিঘ্নিত হয়। ভারতীয় দণ্ডবিধি 107/116 এর অধীনে বন্ডে স্বাক্ষর করেছেন অমিত শুক্লা।

“তিনি যদি আগামী ছয় মাসে ট্যুইটারে এমন কোন পোস্ট করেন যাতে সাংবিধানিক বিধি লঙ্ঘন হয় ও সামাজিক শান্তি নষ্ট হয় তবে তাকে জেলে পাঠানো হবে।” জানিয়েছেন জবলপুরের সেলা পুলিশ প্রধান অমিত সিং।

30 জুলাই ট্যুইটারে অমিত শুক্লা জানিয়েছিলেন 'অ-হিন্দু' ব্যাক্তি খাবার ডেলিভার করছে বলে তিনি Zomato তে অর্ডার বাতিল করতে চেয়েছিলেন। কিন্তু Zomato তার সেই অনুরোধ রাখেনি। কোম্পানি জানিয়েছিল তারা ধর্মের ভিত্তিতে রাইডারদের বিভাজন করে না। এর পর থেকেই শুক্লার ট্যুইটারে অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »