তিরিশ হাজারের কম দামে ভারতে নতুন Android স্মার্ট টিভি নিয়ে এল Thomson

43 ইঞ্চি, 50 ইঞ্চি, 55 ইঞ্চি আর 65 ইঞ্চি ডিসপ্লে সাইজে নতুন Thomson স্মার্ট টিভি পাওয়া যাবে। 43 ইঞ্চি টিভির দাম 29,999 টাকা, 50 ইঞ্চি টিভির দাম 34,999 টাকা, 55 ইঞ্চি টিভির দাম 38,999 টাকা আর 65 ইঞ্চি টিভির দাম 59,999 টাকা।

তিরিশ হাজারের কম দামে ভারতে নতুন Android স্মার্ট টিভি নিয়ে এল Thomson

65 ইঞ্চি স্মার্ট টিভির দাম 59,999 টাকা

হাইলাইট
  • Thomson Android স্মার্ট টিভির দাম শুরু হচ্ছে 29,999 টাকা থেকে।
  • থেকে। 43 ইঞ্চি থেকে 65 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাইজে এই টিভি পাওয়া যাবে
  • Google Play Movies, Google Play Music, YouTube আর Netflix ইনস্টল থাকবে
বিজ্ঞাপন

ভারতে নতুন Android স্মার্ট টিভি নিয়ে এল Thomson। চারটি ডিসপ্লে সাইজে এই টিভি লঞ্চ হয়েছে। নতুন Android স্মার্ট টিভির দাম শুরু হচ্ছে 29,999 টাকা থেকে। 43 ইঞ্চি থেকে 65 ইঞ্চি পর্যন্ত বিভিন্ন ডিসপ্লে সাইজে এই টিভি পাওয়া যাবে। এই টিভিতে Android Oreo TV ভার্সান অপারেটিং সিস্টেম চলবে।

43 ইঞ্চি, 50 ইঞ্চি, 55 ইঞ্চি আর 65 ইঞ্চি ডিসপ্লে সাইজে নতুন Thomson স্মার্ট টিভি পাওয়া যাবে। 43 ইঞ্চি টিভির দাম 29,999 টাকা, 50 ইঞ্চি টিভির দাম 34,999 টাকা, 55 ইঞ্চি টিভির দাম 38,999 টাকা আর 65 ইঞ্চি টিভির দাম 59,999 টাকা। এই সব টিভিতে থাকছে Dolby Audio আর DTS সাপোর্ট। থাকছে ইন বিল্ট Chromecast সাপোর্ট।

Android TV অপারেটিং সিস্টেমে একগুচ্ছ প্রিলোডেড অ্যাপ থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য Google Play Movies, Google Play Music, YouTube আর Netflix এর মতো জনপ্রিয় অ্যাপগুলি। এছাড়াও Google Play Store থেকে 5,000 এর বেশি অ্যাপ ডাউনলোড করা যাবে।

Flipkart থেকে পাওয়া যাবে Thomson স্মার্ট টিভি। সম্প্রতি 20,999 টাকা থেকে ভারতে 40 ইঞ্চি 4K টিভি লঞ্চ করেছিল Thomson।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  2. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  3. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  4. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  5. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  6. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  7. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  8. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  9. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  10. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »