ফিক্সড লাইন পরিষেবা নিয়ে আসছে Jio, সামনে এল JioCall অ্যাপ

JioCall অ্যাপ থেকে গ্রাহককে 10 ডিজিট Jio GigaFiber ফিক্সড লাইন নম্বর কনফিগার করতে হবে। Google Play থেকে JioCall অ্যাপ ডাউনলোড করা যাবে। নিজের নম্বর কনফিগার করার পরে এই অ্যাপ ব্যবহার করে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন Jio GigaFiber ফিক্সড লাইন গ্রাহকরা।

ফিক্সড লাইন পরিষেবা নিয়ে আসছে Jio, সামনে এল JioCall অ্যাপ

JioCall অ্যাপ নিয়ে হাজির হল Jio

হাইলাইট
  • JioCall অ্যাপ লঞ্চ হল
  • Jio4GVoice অ্যাপ এর নাম বদলেছে
  • Jio GigaFiberএর সাথে আসছে ফিক্সড লাইন কানেকশন
বিজ্ঞাপন

সম্প্রতি Jio4GVoice অ্যাপ এর নাম বদলে হয়েছে JioCall। এর ফলে অনেকেই মনে করছেন  Jio GigaFiber ফিক্সড লাইন সার্ভিস লঞ্চ এখন সময়ের অপেক্ষা। এই অ্যাপ ব্যবহার করে Jio ফিক্সড লাইন গ্রাহকরা নিজের স্মার্টফোন থেকে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন। এছাড়াও আগের মতো যে সব ফোনে VoLTE পরিষেবা নেই সেই সব ফোনে Jio নেটওয়ার্ক থেকে কল করতে সাহায্য করবে এই অ্যাপ। এছাড়াও যে সব গ্রাহক JioFi ব্যবহার করেন তারা JioCall ব্যবহার করে স্মার্টফোন থেকে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন।

JioCall অ্যাপ থেকে গ্রাহককে 10 ডিজিট  Jio GigaFiber ফিক্সড লাইন নম্বর কনফিগার করতে হবে। Google Play থেকে JioCall অ্যাপ ডাউনলোড করা যাবে। নিজের নম্বর কনফিগার করার পরে এই অ্যাপ ব্যবহার করে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন  Jio GigaFiber ফিক্সড লাইন গ্রাহকরা।

jiocall app JioCall app

JioCall অ্যাপ থেকে ফিক্সড লাইন গ্রাহকরা ভয়েস ও ভিডিও কল করতে পারবেন

কোম্পানি জানিয়েছে JioCall অ্যাপ ব্যবহার করে কল করার জন্য ফোনে সিম কার্ড থাকা বাধ্যতামুলক নয়। ফিক্সড লাইন সার্ভিস দেওয়া শুরু হলে এই অ্যাপ আরও বেশী মানুষ ব্যবহার শুরু করবেন। আপাতত যে সব ফোনে VoLTE পরিষেবা নেই সেই Jio গ্রাহকরা নিজের ফোন থেকে ভয়েস আর ভিডিও কলিং এর জন্য এই অ্যাপ ব্যবহার করেন।

এখনও বাণিজ্যিকভাবে ফিক্সড লাইন প্রিষেবা দিতে শুরু করেনি Reliance Jio। এবার JioCall  অ্যাপ এর আবির্ভাবের ফলে  Jio GigaFiber আরও এগিয়ে এল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  2. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  3. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  4. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  5. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  6. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  7. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  8. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  9. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  10. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »