পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Honor 9X Pro: দাম ও স্পেসিফিকেশন

নতুন ফোনে Android অপারেটিং সিস্টেম চলবে। Honor 9X Pro-তে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা।

পপ-আপ সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Honor 9X Pro: দাম ও স্পেসিফিকেশন

Honor 9X Pro-তে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা

হাইলাইট
  • চলতি মাসে বিক্রি শুরু হবে Honor 9X Pro
  • Google Play Store থাকছে না
  • কোম্পানির নিজস্ব Huawei Mobile Services (HMS) থাকছে
বিজ্ঞাপন

ভারতে নতুন ফোন নিয়ে এল Honor। মঙ্গলবার লঞ্চ হয়েছে Honor 9X Pro। গুগলের মোবাইল সার্ভিসের পরিবর্তে এই ফোনে কোম্পানির নিজস্ব Huawei Mobile Services (HMS) থাকছে। যদিও নতুন ফোনে Android অপারেটিং সিস্টেম চলবে। Honor 9X Pro-তে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা।

Honor 9X Pro'র দাম

6GB RAM + 256GB  স্টোরেজে Honor 9X Pro'র দাম 17,999 টাকা। লঞ্চ অফারে কোম্পানির তরফ থেকে 3,000 টাকা ছাড় ও নো-কস্ট ইএমআইয়ের সুবিধা দেওয়া হয়েছে।

Honor 9X Pro স্পেসিফিকেশন

Honor 9X Pro-তে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI 9.1 স্কিন চলবে। এই ফোনে Google Play Store থাকছে না। এই ফোনে রয়েছে একটি 6.59 ইঞ্চি FHD+ ডিসপ্লে। সঙ্গে রয়েছে Kirin 810 চিপসেট, 6GB RAM ও 256GB স্টোরেজ। 

Honor 9X Pro'র পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সঙ্গে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v4.2, GPS/ A-GPS, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 4,000 mAh ব্যাটারির এই ফোনের ওজন 202 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Redmi K100 লঞ্চ হল 165Hz OLED ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি,ও 50MP ক্যামেরার সঙ্গে
  2. Moto G47 Power লঞ্চ হল, 108MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে
  3. OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
  4. OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী
  5. শুধু রিলস নয়, এবার ইনস্টাগ্রামে আসছে ইউটিউবের মতো বড় ভিডিও আপলোডের সুবিধা
  6. Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে
  7. ভারতের প্রথম লিকুইড কুলিংযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হল, সঙ্গে ফ্রি 24,999 টাকার গেমিং কিট
  8. দিওয়ালি সেলের আগেই 10,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Nothing ফোন
  9. iPad Mini (2026) প্রথমবার OLED স্ক্রিন, Apple A20 Pro প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভারতে
  10. OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »