CamScanner ব্যবহার করেন? সুরক্ষিত থাকতে এখনই আনইনস্টল করুন

CamScanner অ্যাপ এর মধ্যে পেড সার্ভিস সাবস্ক্রিপশনের বিজ্ঞাপন দেখা গিয়েছে।

CamScanner ব্যবহার করেন? সুরক্ষিত থাকতে এখনই আনইনস্টল করুন

CamScanner অ্যাপ থেকে ডকুমেন্ট স্ক্যান করা যায়

হাইলাইট
  • CamScanner ফোনে ম্যালওয়্যার ধরা পরেছে
  • এই অ্যাপ ব্যবহার করে ডকুমেন্ট স্ক্যান করা যায়
  • এই অ্যাপ এ বিজ্ঞাপন দেখা যাচ্ছে
বিজ্ঞাপন

যে সব অ্যাপ এর মধ্যে ম্যালওয়্যার বা অন্যান্য ক্ষতিকর কোডিং থাকে সেই সব অ্যাপ Play Store থেকে সরিয়ে দেয় Google। কিন্তু Google এর তৎপরতা সত্তেও Android ফোনে কিছু অ্যাপ এর মধ্যে ম্যালওয়্যার দেখা যায়। এবার জিনপ্রিয় CamScanner অ্যাপ এর মধ্যে ম্যালওয়্যার ধরা পরেছে। যে কোন ডকুমেন্ট স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করতে এই অ্যাপ ব্যবহার হয়। সম্প্রতি CamScanner অ্যাপ এর মধ্যে পেড সার্ভিস সাবস্ক্রিপশনের বিজ্ঞাপন দেখা গিয়েছে।

Kaspersky জানিয়েছে, CamScanner এর লেটেস্ট ভার্সানে ম্যালওয়্যার রয়েছে। "Trojan-Dropper.AndroidOS.Necro.n” নামের একটি ক্ষতিকর ট্রোজান সহ আপডেট পাঠিয়েছে এই স্ক্যানিং অ্যাপ।

নিজের ফোনে CamScanner অ্যাপ থাকলে সুরক্ষা জন্য এখনই এই অ্যাপ আন ইনস্টল করা উচিত। বিশেষ করে ফোন থেকে অনলাইন লেনদেন করলে ক্ষতির এখনই সতর্ক হওয়া উচিত। Google Play Stote থেকে 10 কটী বারের বেশি ডাউনলোড হয়েছে CamScanner। অনেকেই Play Store রিভিউ বিভাগে CamScanner অ্যাপ এর মধ্যে এই ম্যালওয়্যার থাকার ককথা জানিয়েছেন।

তবে স্মার্টফোন ব্যবহার করে নিয়মিত স্ক্যান করতে চাইলে CamScanner ছাড়াও অন্য কয়েকটি অ্যাপ ব্যবহার করে দেখতে পারেন। এই কাজে ব্যবহার করে দেখতে পারেন Adobe Scan। Google Play Store থেকে Adobe Scan অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। CamScanner এর মতোই এই অ্যাপ ব্যবহার করে স্মার্টফোন ক্যামেরা থেকে বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  2. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  3. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  4. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  5. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  6. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  7. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  8. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  9. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  10. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »