লোকসভা নির্বাচনকে স্বচ্ছ করতে নতুন অ্যাপ নিয়ে এল কমিশন

cVIGIL নামে এই অ্যাপ ব্যবহার করে যে কোন নাগরিক দেশের যে কোন জায়গায় নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ জানাতে পারবেন। সব অভিযোগ ক্ষতিয়ে দেখে দ্রুত ব্যাবস্থা নেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে কমিশন।

লোকসভা নির্বাচনকে স্বচ্ছ করতে নতুন অ্যাপ নিয়ে এল কমিশন

Photo Credit: Google Play/ cVIGIL

লোকসভা নির্বাচন 2019: নাগরিকের হাতে আরও বেশি শক্তি দিতে এবার নতুন অ্যাপ cVIGIL লঞ্চ করল কমিশন

হাইলাইট
  • নাগরিকের হাতে আরও বেশি শক্তি দিতে এবার নতুন অ্যাপ লঞ্চ করল কমিশন
  • cVIGIL নামে এই অ্যাপ ব্যবহার করে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ জানানো যাবে
  • প্রার্থীকে চেনা সহজ করতে নামের সাথেই থাকবে প্রার্থীর ছবি
বিজ্ঞাপন

রবিবার 2019 সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নাগরিকের হাতে আরও বেশি শক্তি দিতে এবার নতুন অ্যাপ লঞ্চ করল কমিশন। cVIGIL নামে এই অ্যাপ ব্যবহার করে যে কোন নাগরিক দেশের যে কোন জায়গায় নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ জানাতে পারবেন। সব অভিযোগ ক্ষতিয়ে দেখে দ্রুত ব্যাবস্থা নেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে কমিশন। অভিযোগ জমা পরার 100 মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। 

“cVIGIL অ্যাপ ব্যবহার করে Android গ্রাহকরা যে কোন নির্বাভনী বিধি ভঙ্গের অভিযোগ জানাতে পারবেন। যে কোন ধরনের বিধি ভঙ্গের ঘটনা চোখে পরলে এবার থেকে আর অফিসে গিয়ে অভিযোগ জানাতে হবে না।” জানিয়েছেন নির্বাচন কমিশন প্রধান সুনিল অরোরা।

cvigil usage google play 1552288179899 election

চবি ও ভিডিও তুলে cVIGIL অ্যাপ এর মাধ্যমে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ জানানো যাবে
ছবি: Google Play/ cVIGIL

 

খুব সহজেই cVIGIL নামের এই অ্যানড্রয়েড অ্যাপ ব্যবহার করা যাবে। নাগরিককে অভিযোগের একটি ছবি অথবা ভিডিও রেকর্ড করে তা এই অ্যাপ এর মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিতে হবে। চাইলে নিজের পরিচয় গোপন রেখে অভিযোগ জানানো যাবে।

প্রত্যেক জেলায় কন্ট্রোল রুমে একটি ফ্লাইং টিম রাখছে কমিশন। এই দল cVIGIL অ্যাপ এর সব অভিযোগ ক্ষতিয়ে দেখবে।

প্রার্থীকে চেনা সহজ করতে নামের সাথেই ব্যালট ও ইভিএম এ প্রার্থীর ছবি ছাপাবে কমিশন। একই নামে একাধিক প্রার্থী থাকলে এই ছবি প্রার্থী কাজে লাগবে।

11 এপ্রিল লোকসভা নির্বাচন শুরু হবে। 19 মে পর্যন্ত চলবে ভোট গ্রহন। 23 মে ভোট গণনা হবে।  

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »