EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 2 নভেম্বর 2026 11:58 IST
হাইলাইট
  • EPFO এবার হোয়াটসঅ্যাপে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য জানাবে
  • 8796441800 নম্বরে Hi লিখে পাঠিলেই মিলবে পরিষেবা
  • WhatsApp পিএফের রেজিস্টার্ড ফোন নম্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে

Users can check PF balances and passbooks via WhatsApp

Photo Credit: EPFO

বেসরকারি সংস্থার কর্মী ও শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য সারা দেশে এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ (EPF) চালু আছে। দীপাবলির আগে উপভোক্তাদের জন্য বড় ঘোষণা করল এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও (EPFO)। হোয়াটসঅ্যাপে একাধিক পরিষেবা চালু করেছে তারা। সদস্যরা ইপিএফও অফিসে না গিয়েই বা অনলাইন পোর্টাল ব্যবহার না করেই নিজেদের প্রভিডেন্ট ফান্ড সম্পর্কিত তথ্য দেখতে পারবে। নিজেদের রেজিস্টার্ড WhatsApp নম্বরে পিএফ ব্যালেন্স চেক করতে, পাসবুকের তথ্য দেখতে, ও সর্বশেষ পাঁচটি লেনদেনের বিবরণ তথ্য জানতে পারবে মেম্বাররা। পয়লা নভেম্বর নয়াদিল্লিতে ইপিএফওর 74তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডবীয় নতুন পরিষেবার উদ্বোধন করেছেন।

EPFO পরিষেবা এখন হোয়াটসঅ্যাপে

ইপিএফওর ভেরিফায়েড হোয়াটসঅ্যাপ নম্বরে চার ধরনের গুরুত্বপূর্ণ পরিষেবা পাওয়া যাবে। প্রথমেই গ্রাহকদের প্রফিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে কত টাকা জমা আছে, তা জানা যাবে। দ্বিতীয়ত, পিএফ অ্যাকাউন্ট ও সেখানে জমা হওয়া কর্মী এবং নিয়োগকারী সংস্থার অবদান সংক্রান্ত তথ্য দেখা যাবে।

Advertisement

তৃতীয়ত, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে হওয়া শেষ পাঁচটি লেনদেনের বিবরণ হোয়াটসঅ্যাপেই চেক করার সুবিধা মিলবে। এর জন্য পূর্বে ইপিএফও অফিস বা অনলাইন পোর্টালে যেতে হত। WhatsApp-এর মাধ্যমে EPFO পরিষেবা ব্যবহার করা খুব সহজ। প্রথমে অ্যাপ খুলে সার্চ বক্সে 8796441800 নম্বর খুলুন। তারপর ওই নম্বরে 'Hi' মেসেজ পাঠিয়ে চ্যাট শুরু করতে পারবেন। এটি এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের ভেরিফায়েড নম্বর।

EPFO-র অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করা কিউআর কোড স্ক্যান করেও সরাসরি ভেরিফায়েড হোয়াটসঅ্যাপ চ্যাটবট খুলতে পারবেন। মনে রাখবেন, পরিষেবাটি যে কোনও হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ব্যবহার করা যাবে না। আপনার অ্যাকাউন্ট অবশ্যই কর্মী প্রফিডেন্ট ফান্ডের রেজিস্টার্ড মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে।

EPFO Services on WhatsApp Launched! 💬 Check your EPF Balance, view your last 5 transactions and download your Passbook with just a WhatsApp message. 📲 Scan the QR Code or say Hi at +91 8796441800. #EPFO #WhatsAppServices https://t.co/AqxDzFJr6E

Advertisement
— EPFO (@officialepfo) November 1, 2026

উল্লেখ্য, কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডবীয় নিষ্ক্রিয় ইপিএফ অ্যাকাউন্টের টাকা স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি করার জন্য নতুন উদ্যোগ চালু করেছেন। এই ব্যবস্থার অধীনে আধার ভেরিফায়েড এমন নিষ্ক্রিয় ইপিএফ অ্যাকাউন্টে সর্বোচ্চ 1,000 টাকা জমা থাকলে সদস্যদের টাকা তোলার জন্য আলাদা করে কোনও ক্লেইম জমা দিতে হবে না।

প্রয়োজনীয় নথিপত্র ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর EPFO নিজে থেকেই টাকা নিষ্পত্তির উদ্যোগ নেবে। ফলে যোগ্য সদস্য বা দীর্ঘদিন ধরে বৈধ প্রাপকদের কাছে পড়ে থাকা ছোট অঙ্কের পিএফের টাকা পৌঁছে দেওয়া সম্ভব হবে। শ্রম মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই উদ্যোগের ফলে 1 লক্ষ ইপিএফ অ্যাকাউন্ট উপকৃত হবে। সব মিলিয়ে প্রায় 5 কোটি টাকা সংশ্লিষ্ট উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: EPFO, PF, WhatsApp
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  2. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  3. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  4. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  5. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  6. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  7. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  8. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  9. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  10. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.