চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 3 জুলাই 2026 19:26 IST
হাইলাইট
  • একটি অ্যাপের মাধ্যমে ই-রিকশা বা টোটোর ব্যাটারি বন্ধ করার অভিযোগ উঠছিল
  • কিছু ব্যক্তি অ্যাপটির অপব্যবহারের মাধ্যমে প্রাঙ্ক করছিলেন
  • ফোনের এক টাচেই টোটোর পাওয়ার অফ করে থামিয়ে দেওয়া যাচ্ছিল

One of the two apps was used to remotely cut battery supply to e-rickshaws

Photo Credit: Unsplash/ Leonie Clough

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি চীনা অ্যাপকে ঘিরে বিতর্ক শুরু হতেই নড়েচড়ে বসল কেন্দ্র। সেই অ্যাপটির সঙ্গে আরও একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোর (Android) ও অ্যাপ স্টোর (iPhone) থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ভারত সরকার।  অ্যাপের কারসাজি সোশ্যাল মিডিয়াতে বিপুল ভাইরাল হয়েছিল। বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছিল, অ্যাপের মাধ্যমেই দূর থেকে ইলেকট্রিক রিকশা বা টোটো বন্ধ করে দেওয়া যাচ্ছে। এর ফলে চলন্ত গাড়ি মাঝরাস্তায় থেমে যাচ্ছিল৷ অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন যাত্রীরা। গাড়ি বিকল হওয়ার কারণে চালকদের রোজগার শূন্যে নেমে আসছিল। তাই এ হেন অপব্যবহার রুখতে অ্যাপগুলি নিষিদ্ধ করেছে কেন্দ্র।

ভারত সরকার দুটি অ্যাপ নিষিদ্ধ করার নির্দেশ দিল

যাবতীয় গন্ডগোলের কেন্দ্রে একটি চীনা প্রতিষ্ঠানের তৈরি ব্লুটুথ চালিত অ্যাপ। এটি ওয়্যারলেসভাবে ই-রিকশা বা টোটোর লিথিয়াম ব্যাটারি মডিউলের ভিতরে থাকা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (BMS)-এর সঙ্গে যুক্ত করা যায়। ফলে ব্যাটারির তথ্য দেখার জন্য আলাদা কোনও হার্ডওয়্যার মনিটর ব্যবহার করার প্রয়োজন হয় না।

অ্যাপের সঙ্গে কানেক্ট করার পর স্মার্টফোনের স্ক্রিনে রিয়েল টাইমে ব্যাটারির নানা গুরুত্বপূর্ণ তথ্য ফুটে উঠে। যার মধ্যে রয়েছে ব্যাটারির অবশিষ্ট চার্জ, ভোল্টেজ, সাইকেল লাইফ, চার্জ ও ডিসচার্জ কারেন্ট, তাপমাত্রা, এবং ব্যাটারি সেলের ভোল্টেজ। কিন্তু অভিযোগ, কিছু ব্যক্তি সিস্টেমের অপব্যবহার করে তথাকথিত প্রাঙ্ক চালাচ্ছেন।

ভিডিওতে দেখা গিয়েছে, তারা দূর থেকে ই-রিকশার লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। ফোনের 15 মিটারের মধ্যে ব্লুটুথ রেঞ্জে অ্যাপটি কাজ করছে। এতে একটি ডিসচার্জ সুইচ বা কিল সুইচ থাকে। সেই অপশনে ক্লিক করলেই রেঞ্জের মধ্যে থাকা টোটো হঠাৎ থেমে যাচ্ছে। চালকও কিছু বুঝে উঠতে পারছেন না। অ্যাপের মাধ্যমে ব্যাটারি পুনরায় সুইচ অন না করলে নিজে থেকে গাড়ি চালানো সম্ভব হচ্ছিল না।

রিপোর্ট বলছে, ই-রিকশায় ব্যবহৃত চীনা BMS-এর নিরাপত্তা ব্যবস্থা খুব বেশি উন্নত নয়। এর সঙ্গে কোনও অথেন্টিকেশন ছাড়াই ওই ধরনের অ্যাপ নিজে থেকেই সংযুক্ত হয়ে যায়। জটিল হ্যাকিং নয়, স্রেফ 15 মিটার দূরত্বের মধ্যে এসে ফোনের এক টাচেই টোটোর পাওয়ার অফ করে থামিয়ে দেওয়া যাচ্ছিল। সেই সমস্ত ভিডিও প্রাঙ্কের নামে আপলোড করা হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে। 
 
কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সেক্রেটারি S Krishnan এনডিটিভি প্রোফিট-কে জানিয়েছেন, কেন্দ্র বিষয়টি নিয়ে অ্যাপ স্টোরগুলির সঙ্গে আলোচনা করবে, যাতে সম্ভাব্য ক্ষতিকর অ্যাপ জনসাধারণের জন্য উপলব্ধ না থাকে। গতকাল আমাদের নজরে আসা দুটি অ্যাপ ইতিমধ্যেই অ্যাপ স্টোর প্ল্যাটফর্মগুলি থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।"

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  2. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  3. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  4. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  5. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  6. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  7. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  8. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  9. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  10. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.