Netflix এর সাথে হুবহু মিলে গেল Hotstar-এর নতুন ইন্টারফেস

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 জুন 2018 14:21 IST
হাইলাইট
  • সম্প্রতি নিজেদের ইন্টারফেসের ডিজাইন ঢেলে সাজিয়েছে Hotstar
  • Hotstar ইন্টারফেসের নতুন ডিজাইন অনেকটাই Netflix এর ইন্টারফেসের মতো দেখতে
  • Amazon Fire TV Stick এ প্রথম Hotstarএর এই ইন্টারফেস দেখা গিয়েছে

 

ভারতে অনলাইন স্টিমিং সার্ভিসে প্রতিযোগিতা বেড়ে উঠেছে। Hotstar, Netflix, Amazon Prime Video র মতো সার্ভিসগুলি ভারতবাসীর কাছে ক্রমশ জনপ্রিয় হচ্ছে। আর সম্প্রতি নিজেদের ইন্টারফেসের ডিজাইন ঢেলে সাজিয়েছে Hotstar।

Hotstar ইন্টারফেসের নতুন এই ডিজাইন অনেকটাই Netflix এর ইন্টারফেসের মতো দেখতে। Amazon Fire TV Stick এ প্রথম Hotstarএর এই ইন্টারফেস দেখা গিয়েছে। নতুন এই ডিজাইনে যে কোন টিভি শো এর সব এপিসোড এক জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও একই জায়গাতে যে কোন টিভি সিরিজের সবকটি সিজনও খুঁজে পাওয়া যাবে। এই সব ফিচার আগেই Netflix এর ইউজাররা ব্যবহার করতে পারতেন।

এছাড়াও Amazon Fire TV Stick এ Hotstar ওপেন করে যে কোন শো সিলেক্ট করলে ক্যাটালগ থেকে যে কোন শো সিলেক্ট করা যাবে। এই প্রিভিউ স্ক্রিনের বাঁ দিকে শো সম্পর্কে কিছু কথা লেখা থাকবে। এছাড়াও সেই সিরিজের লেটেস্ট এপিসোড দেখার অপশান পাওয়া যাবে। এই স্ক্রিনের ডান দিকে টিভি শো এর পোস্টার দেখা যাবে। প্রসঙ্গত Netflix এ ইতিমধ্যেই এই ফিচার দেখা যায়।

উপরের ছবি থেকেই পরিষ্কার Hotstar এর নতুন এই ইন্টারফেস Netflix

Advertisement

 এর ইন্টারফেসের সাথে হুবহু মিলে যাচ্ছে। শো প্রিভিউ স্ক্রিন ছাড়াও Hotstar এর নতুন ইন্টারফেসে এপিসোড লিস্টিং পেজটিও হুবহু Netflix এর এপিসোড লিস্টিং পেজের মতোই দেখতে।  

যদিও এই ইন্টারফেস আপাতত শুধুমাত্র Amazon Fire TV Stick ডিভাইসেই পাওয়া যাচ্ছে। তবে এই ইন্টারফেস অন্যান্য প্ল্যাটফর্মেও লঞ্চ হবে কী না সেই বিষনে কোন তথ্য জানায়নি Hotstar।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Hotstar, Netflix
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.