Instagram: ইনস্টাগ্রামে এক ক্লিকে পাল্টে যাবে নিজের ভয়েস, চলে এল মজাদার AI Voice Effects ফিচার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 মার্চ 2026 12:04 IST
হাইলাইট
  • Instagram ভয়েস নোটে আটটি AI চালিত ভয়েস ফিল্টার যোগ করেছে
  • Alien ভয়েস ইফেক্টে নিজের কন্ঠস্বর রোবোটিক শোনাবে
  • এটি আসল স্বরের ছন্দ ও আবেগ বজায় রেখে ফিল্টার প্রয়োগ করবে

Instagram আট ধরনের ফিল্টারের সাথে AI ভয়েস ইফেক্ট ফিচার চালু করল

Photo Credit: Unsplash/Shutter Speed

Instagram AI Voice Effects: ইনস্টাগ্রাম মেসেজিং পরিষেবায় 'এন্ড-টু-এন্ড এনক্রিপশন' ব্যবস্থা বন্ধ হওয়া নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময় একটি মজাদার ফিচার নিয়ে হাজির হল মেটা (Meta)। বর্তমানে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির মধ্যে ইনস্টাগ্রামের জনপ্রিয়তা দিন দিন উর্দ্ধমুখী হচ্ছে। প্রাইভেট চ্যাটে টাইপ করার সময় বাঁচাতে ভয়েস নোটের আশ্রয় নিই আমরা। তাতে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত এআই ভয়েস ইফেক্টস ফিচার যোগ করছে সংস্থা। নতুন বৈশিষ্ট্যের মাধ্যমে ভয়েস নোটে নিজের কন্ঠস্বর পরিবর্তন করার সুবিধা পাওয়া যাবে। সাধারণ ভয়েস মেসেজকে কৃত্রিম মেধার সাহায্যে আট ধরনের স্বরে রূপান্তর করা সম্ভব হবে।

ইনস্টাগ্রাম জানিয়েছে, এআই ভয়েস ইফেক্টস ফিচারটি আসল কন্ঠস্বরের টোন, ছন্দ, ও আবেগ বজায় রেখে তার উপর নতুন ফিল্টার যোগ করবে। কন্ঠস্বরের স্টাইল বদলালেও স্পষ্টতা বজায় থাকবে৷ ফলে ভয়েস মেসেজ আরও মজাদার হয়ে উঠবে। প্রাপক চাইলে একই ইফেক্ট নির্বাচন করে রিপ্লাই দিতে পারবে। কোন ফিল্টার ব্যবহার হয়েছে, তা ভয়েস নোটের সঙ্গে একটি লেবেলে উল্লেখ থাকবে।

ইনস্টাগ্রাম ডিএম ভয়েস নোটে AI ইফেক্টস কীভাবে ব্যবহার করবেন?

1. আপনি ইনস্টাগ্রামের লেটেস্ট ভার্সন ব্যবহার করছেন  কিনা, তা প্রথমে চেক করে নিন। যদি আপডেট করার পরও ফিচার দেখতে পান, তাহলে সোজা অ্যাপ খুলে চ্যাট শুরু করুন।

2. যেভাবে ভয়েস মেসেজ রেকর্ড করেন, একইভাবে মাইক্রোফোন আইকন চেপে ধরে রেকর্ড করুন।

3. ভয়েস নোট রেকর্ড করার সময় বা রেকর্ড শেষ করার পর স্ক্রিনে সাউন্ড ওয়েভ অথবা ইফেক্ট বাটন দেখা যাবে। সেখানে ট্যাপ করে বিভিন্ন ভয়েস ফিল্টার বেছে নেওয়া যাবে এবং রেকর্ড করা মেসেজে প্রয়োগ করতে পারবেন।

4. ইনস্টাগ্রাম মোট আটটি ভয়েস ইফেক্ট যোগ করেছে৷ যার মধ্যে রয়েছে Chipmunk (উচ্চস্বর), Demon (গভীর ও ভয় ধরানো), Alien (রোবোটিক), Robot (মেটালিক এবং আর্টিফিশিয়াল), Underwater (জলের নিচের শব্দ), Stadium (শব্দের প্রতিধ্বনি), Fishbowl (জলের ভেতর থেকে কথা বলার মতো), ও Wobble (কাঁপা আওয়াজ)।

5. ভয়েস নোট পাঠানোর আগে এগুলির প্রিভিউ শোনা যাবে। ফলে কোনটি ভয়েস মেসেজের জন্য উপযুক্ত, তা সহজে বোঝা যাবে। ইনস্টাগ্রামের দাবি, ভয়েস ইফেক্ট প্রয়োগ করলেও আসল কন্ঠস্বর চিনতে অসুবিধা হবে না। এটি ডিএম উইন্ডোতে ইন-বিল্ট থাকায় স্বর বদলানোর পরিবর্তনের জন্য অন্য টুলস ব্যবহার করতে হবে না।

প্রসঙ্গত, আগামী মে 8 থেকে ইনস্টাগ্রামের 'এন্ড-টু-এন্ড এনক্রিপশন' বন্ধ হয়ে যাচ্ছে। এনক্রিপশন কার্যকর থাকা অবস্থায় ইনস্টাগ্রামে পাঠানো সমস্ত মেসেজ প্রেরক এবং প্রাপকের মধ্যে সীমাবদ্ধ থাকত। খোদ কোম্পানি চাইলেও পড়তে পারত না। কিন্তু মে মাসে সেই সুরক্ষাকবচ উঠে যাচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 120W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার Realme ফোন 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  2. Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল
  3. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
  4. Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
  5. Vivo X Fold 6 লঞ্চ হল 200MP Zeiss ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি-সহ, ফোনেই এবার DSLR-এর ম্যাজিক
  6. IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
  7. Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
  8. Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?
  9. Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
  10. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.