Instagram

Instagram - ख़बरें

  • Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
    পর্নোগ্রাফি অ্যাপের ছদ্মবেশে থাকা ক্ষতিকারক অ্যান্ড্রয়েড অ্যাপ আর্থিক জালিয়াতি করতে পারে। সতর্কবার্তা জারি করল ভারত সরকার। ম্যালওয়্যার ছড়ানোর উদ্দেশ্যে ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহার করা হচ্ছে। বিজ্ঞাপনে ক্লিক করলে এমন ওয়েবসাইট খুলে যায়, যেখানে প্রাপ্তবয়স্কদের দেখার বিভিন্ন অশ্লীল ভিডিও রয়েছে। সেইসব ভিডিও খোলার জন্য APK ফাইল ডাউনলোড করতে বলা হচ্ছে। অ্যাপ একবার কোনও অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল হয়ে গেলে, ফোনের নিয়ন্ত্রণ সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে। ইউজারের অজান্তেই ব্যক্তিগত তথ্য চুরি, সংবেদনশীল ডেটার অ্যাক্সেস, এবং আর্থিক প্রতারণার ঝুঁকি তৈরি হতে পারে।
  • কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ফ্রান্স, স্মার্টফোন ব্যবহারেও বিধিনিষেধ
    সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলিকে ফ্রান্স সরকার অনুমোদিত এজ ভেরিফিকেশন সিস্টেম বা বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে। 15 বছরের কম বয়সিরা যাতে সোশ্যাল মিডিয়াতে নতুন অ্যাকাউন্ট খুলতে না পারে বা বিদ্যমান অ্যাকাউন্ট ব্যবহার না করতে পারে, তা নিশ্চিত করবে ওই বয়স যাচাই ব্যবস্থা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ জানিয়েছেন, তিনি চান সেপ্টেম্বরে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই নতুন নিয়ম কার্যকর করা হোক। প্রস্তাবিত বিলটি যদি পার্লামেন্টে নতুন আইনে পরিণত হয়, তাহলে ফ্রান্স সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সভিত্তিক বিধিনিষেধ চালু করা দেশগুলির সঙ্গে একই সারিতে বসবে।
  • সন্তানের চ্যাটে নজর রাখবে Meta-র নতুন ফিচার, বিপদের ইঙ্গিত পেলেই খবর পাবে মা-বাবা
    AI চ্যাটবটের সঙ্গে কথাবার্তার বিষয়বস্তু যদি আত্মহত্যার মতো চরম পদক্ষেপ হয়? তাই Meta নতুন প্যারেন্টাল সেফটি ফিচার চালুর ঘোষণা করেছে। সন্তান আত্মহত্যা বা নিজেকে ক্ষতি করার মতো বিষয় নিয়ে Meta AI-এর কাছে দ্বারস্থ হলে, সেই খবর সরাসরি অভিভাবকদের কাছে চলে যাবে। কোন ধরনের কথাবার্তায় আত্মহত্যার ঝুঁকি লুকিয়ে থাকতে পারে, তা বুঝতে আলাদাভাবে বাবা-মা এবং বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করেছে মেটা। AI চ্যাটবটের কাছে আত্মহত্যা এবং নিজেকে ক্ষতি করার ইঙ্গিত সুক্ষ্মভাবে প্রকাশ পেলেও, সতর্কবার্তা পাঠানো হবে।
  • Instagram-এর নতুন AI ফিচার নিয়ে ক্ষোভ বিশ্বজুড়ে, বিতর্কের মুখে শেষমেষ পিছু হঠল Meta
    নতুন মিউজ ইমেজ ফিচারের মাধ্যমে ইনস্টাগ্রামে যে কোনও পাবলিক অ্যাকাউন্টকে মেনশন করা যেত। তারপর সেই অ্যাকাউন্টের মালিকের ছবি রেফারেন্স হিসেবে ব্যবহার করে এআই-জেনারেটেড ইমেজ তৈরি করা যেত। অভিযোগ, মেটা ব্যবহারকারীদের সম্মতির তোয়াক্কা না করে তাদের ছবি AI দিয়ে পরিবর্তন বা অপব্যবহারের সুযোগ করে দিচ্ছে। ফলে ডিপফেক ও ডিজিটাল হয়রানির মতো ঘটনা বৃদ্ধি পেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করছিলেন সাধারণ মানুষ। তাই Muse Image থেকে Instagram অ্যাকাউন্ট রেফারেন্স ফিচার সরিয়ে দিয়েছে মেটা।
  • 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
    আরব দেশগুলির মধ্যে সংযুক্ত আরব আমিরশাহি প্রথম 15 বছরের কম বয়সিদের জন্য সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারির করছে। নতুন নিয়ম অনুসারে, 15 বছরের কম বয়সি শিশুরা সমাজমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করার অনুমতি পাবে না। তারা কোনও কনটেন্ট পোস্ট করতে পারবে না এবং পোস্টে মন্তব্য করতে পারবে না। এছাড়াও, কনটেন্ট শেয়ার করা ও পাবলিক গ্রুপে যোগদান করার ক্ষেত্রেও বাচ্চাদের উপর কড়াকড়ি করা হচ্ছে।
  • Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
    ইনস্টাগ্রাম প্লাস বেশি কাস্টমাইজেশন, বিস্তারিত অর্ন্তদৃষ্টি, ও বন্ধুদের সঙ্গে যোগাযোগের নতুন উপায় তৈরি করেছে। স্টোরি স্পটলাইটে মাধ্যমে ইউজারের স্টোরি বন্ধুদের ফিডে আগে দেখা যাবে। অর্থাৎ বেশি অগ্রাধিকার এবং গুরুত্ব পাবে। এতে কনটেন্টের দৃশ্যমানতা বাড়বে ও বেশি মানুষের কাছে পৌঁছনোর সম্ভাবনা থাকবে। স্টোরি রিওয়াচ ইনসাইটের মাধ্যমে স্টোরি কতবার পুনরায় দেখা হয়েছে, তা জানা যাবে। এছাড়াও, স্টোরি ভিউ করলেই রিসিপ্টে নাম দেখা যাবে না।
  • Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
    Vodafone Idea (Vi) ও Meta জোট বেঁধে সাইলেন্ট মোবাইল ভেরিফিকেশন (SMV) পদ্ধতি চালু করেছে। নতুন নেটওয়ার্ক ভিত্তিক যাচাইকরণ প্রযুক্তিটি মেটা প্ল্যাটফর্মের অধীনে থাকা Instagram, WhatsApp, ও Facebook ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন ও লগইন প্রক্রিয়াকে দ্রুত, নিরাপদ, ও ঝামেলামুক্ত করবে। এটি পাসওয়ার্ড বা OTP ছাড়াই লগইন ও ভেরিফিকেশন করবে। SMV প্রোটোকলের ক্ষেত্রে নেটওয়ার্ক-ভিত্তিক অথেন্টিকেশন প্রযুক্তি মোবাইল নম্বর ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে অ্যাপে লগইনের অনুমোদন দেবে।
  • Meta AI: ঘরের শত্রু বিভীষণ, মেটার AI চ্যাটবট দিয়ে হ্যাক করা যাচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আতঙ্ক বিশ্বজুড়ে
    মেটা এআই সাপোর্ট চ্যাটবটের দুর্বলতা কাজে লাগিয়ে একাধিক ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হয়েছে। কোনও জটিল হ্যাকিং বা কোডিং নয়, হ্যাকাররা সহজ পদ্ধতিতে সাইবার অপরাধীরা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রক্রিয়াকে অপব্যবহার করে ইউজারদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। অভিযোগ, চ্যাটবটে প্রম্পট টাইপ করেই লক্ষ্যবস্তু ইনস্টাগ্রাম আইডিতে নতুন ইমেইলে যুক্ত করা সম্ভব হয়েছে। এরপর ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর পাসওয়ার্ড পরিবর্তন করে অ্যাকাউন্টের দখল নিয়েছে হ্যাকাররা।
  • Facebook, WhatsApp, ও Instagram অ্যাপের সাবস্ক্রিপশন প্ল্যান চালু হল, কত টাকা লাগবে জেনে নিন
    ইনস্টাগ্রাম প্লাসের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে কতজন ব্যবহারকারী একটি স্টোরে পুনরায় দেখেছেন তা জানার সুবিধা, ভিউয়ার লিস্টে নাম না দেখিয়ে গোপনে স্টোরি প্রিভিউ করার অপশন, ও 24 ঘন্টা সময় ছাড়িয়ে স্টোরি দীর্ঘ সময় রাখার সুযোগ। ফেসবুক প্লাস একই ধরনের একাধিক কাস্টমাইজেশন ফিচার পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ প্লাস কাস্টম থিম, প্রিমিয়াম স্টিকার, অতিরিক্ত পিনড চ্যাট, পছন্দমতো রিংটোন, ও উন্নত চ্যাট অর্গানাইজ করার টুলের অ্যাক্সেস দেবে। Instagram Plus ও Facebook Plus-এর মাসিক মূল্য 3.99 ডলার (প্রায় 384 টাকা)। WhatsApp Plus প্রতি মাসে 2.99 ডলার (প্রায় 288 টাকা) চার্জ করবে।
  • Meta লঞ্চ করল নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Instants, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে কতটা আলাদা
    ইনস্টাগ্রামের লঞ্চ করা ইনস্ট্যান্টস অ্যাপের মূল ধারণা হল, অরিজিনাল ছবি শেয়ারিং। নিজেকে বা মুহূর্ত যেমন আছে, ঠিক তেমনভাবে তুলে ধরা। সেই কারণে ক্যামেরা রোল থেকে ছবি আপলোড করা যাবে না। সব কনটেন্ট অ্যাপের ভিতরের ক্যামেরা দিয়ে লাইভ ক্যাপচার করে শেয়ার করতে হবে। ছবিতে চাইলে কিছু লেখা যোগ করা যেতে পারে। কিন্তু এর বাইরে কোনও এডিটিং, ফিল্টার বা মডিফিকেশন করার সুযোগ মিলবে না। Instants জীবনের ক্যাজুয়াল এবং অথেন্টিক মুহূর্তগুলো শেয়ার করার জন্য বানানো হয়েছে।
  • সোশ্যাল মিডিয়ায় চালু হতে পারে KYC, ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে কি লাগবে আধার?
    নারীর ক্ষমতায়ন সংক্রান্ত কমিটি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের ভেরিফিকেশন বাধ্যতামূলক করার সুপারিশ জানিয়েছে। কমিটির মতে, পরিচয় যাচাই করা হলে ভুয়ো প্রোফাইল খুলে অনলাইনে বিরক্ত করা, ভয় দেখানো, ও অপমান করার মতো ঘটনা কমে যাবে। বর্তমানে ট্রোলিং ও অনুমতি ছাড়াই ব্যক্তিগত কনটেন্ট ছড়িয়ে সামাজিক মর্যাদা নষ্ট করার মতো ঘটনা দিন দিন বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রে এমন অপরাধ ছদ্মবেশী ভুয়ো অ্যাকাউন্ট থেকে পরিচালনা করা হচ্ছে। তাই ইউজারের পরিচয় যাচাই সম্ভব হলে এমন ঘটনা কমবে বলে মনে করা হচ্ছে।
  • Instagram: ইনস্টাগ্রামে এক ক্লিকে পাল্টে যাবে নিজের ভয়েস, চলে এল মজাদার AI Voice Effects ফিচার
    ইনস্টাগ্রাম জানিয়েছে, এআই ভয়েস ইফেক্টস ফিচারটি আসল কন্ঠস্বরের টোন, রিদম, ও আবেগ বজায় রেখে তার উপর নতুন ফিল্টার যোগ করবে। কন্ঠস্বরের স্টাইল বদলালেও স্পষ্টতা বজায় থাকবে৷ ফলে ভয়েস মেসেজ আরও মজাদার হয়ে উঠবে। প্রাপক চাইলে একই ইফেক্ট নির্বাচন করে রিপ্লাই দিতে পারবে। ভয়েস নোট পাঠানোর আগে সেগুলির প্রিভিউ শোনা যাবে। ফলে কোন ইফেক্ট ভয়েস মেসেজের জন্য উপযুক্ত, তা সহজে বোঝা যাবে।
  • 1 কোটি 75 লক্ষ Instagram ইউজারের তথ্য ফাঁসের ঘটনাকে ভুয়ো খবর বললো Meta
    ম্যালওয়্যারবাইটস 1 কোটি 75 লক্ষ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর নাম, ফোন নম্বর, ইমেইল আইডি-সহ আরও অনেক তথ্য ফাঁস হওয়ার ঘটনা প্রকাশ্যে এনেছিল।অন্য দিকে, সংস্থার দাবি পাসওয়ার্ড রিসেট করার ইমেইল প্রযুক্তিগত ত্রুটি বা টেকনিক্যাল গ্লিচের কারণে হয়েছে। ইউজারদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকার দাবি করেছে মেটা।
  • Instagram Reels: সিরিয়াল, সিনেমার পর এবার টিভিতেও চলবে রিলস, নতুন বছরের আগে ইনস্টাগ্রামের বড় চমক
    ফায়ার টিভি ব্যবহারকারীরা লগ ইন করে তাদের আগ্রহ অনুযায়ী সাজানো বিভিন্ন চ্যানেলের রিলস দেখতে পাবেন।স্মার্টফোনের মতোই রিমোটের মাধ্যমে উপরের দিকে সোয়াইপ করলে পরবর্তী রিলস চলে আসবে। ভিডিও থাম্বমনেইলে ক্লিক করলেই সেটি মোবাইলের স্টাইলে পোট্রেট মোডে খুলে যাবে।
  • Instagram: ইনস্টাগ্রাম সম্পূর্ণ বদলে যাচ্ছে, বিরক্তিকর বাজে রিলস থেকে মিলবে মুক্তি
    ইনস্টাগ্রামের CEO অ্যাডাম মোসেরি একটি স্ক্রিনশট শেয়ার করেছেন৷ সেখানে 'ইয়োর অ্যালগরিদম' নামে একটি নতুন বিভাগ দেখা যাচ্ছে। এই সেকশনে বিভিন্ন বিষয়ের রেকমেন্ডেশন থাকছে। যেগুলো আপনি নিজের পছন্দ অনুযায়ী যোগ করতে পারবেন। আর কম দেখতে চাইলে সেই সমস্ত বিষয়বস্তুর নাম যোগ করার অপশন রয়েছে।

Instagram - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »