ইনস্টাগ্রাম রিলের জন্য নতুন মাল্টি-অডিও ট্রাক ফিচার । হাইলাইটস

দেখে নিন ইন্সটাগ্রামের নতুন ফিচার।

ইনস্টাগ্রাম রিলের জন্য নতুন মাল্টি-অডিও ট্রাক ফিচার । হাইলাইটস

Photo Credit: Instagram

হাইলাইট
  • ইনস্টাগ্রামের Reels এর জন্য একটি নতুন মাল্টি-ট্র্যাক অডিও ফিচার।
  • এটি ব্যবহারকারীদের একটি রিলে 20টি পর্যন্ত ট্র্যাক যোগ করতে পারবে।
  • শর্ট ফর্ম ভিডিও রিলের উপর বিশেষ নজর দেবে।
বিজ্ঞাপন

ইনস্টাগ্রামের নতুন মাল্টি  অডিও ট্র্যাক ফিচার: ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সুখবর। ইন্সটাগ্রামের পক্ষ থেকে একটি অভিনব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইনস্টাগ্রাম ঘোষণা করলো নতুন মাল্টি অডিও ট্রাক যুক্ত অডিও ফিচার। যার দ্বারা ইনস্টাগ্রাম রিল ব্যবহারকারীরা এখন একটি রিলের ভিডিওতে একাধিক অডিও ট্রাক যুক্ত করতে পারবেন। এতে তাদের উৎসাহ আরও বৃদ্ধি পাবে।

ইনস্টাগ্রাম এর কর্ণধার Adam Mosseri তার ইনস্টাগ্রামের একটি পোস্টের মাধ্যমে ঘোষণা করেন যে, এবার ইনস্টাগ্রামে মাল্টি-অডিও ট্র্যাক এর সুবিধা পাওয়া যাবে। এটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সৃজনশীলতার স্বাধীনতা দেবে, যার দ্বারা ব্যবহারকারীরা একটি সিঙ্গেল রিলের জন্য ২০ টি পর্যন্ত অডিও ট্রাক ব্যবহার করতে পারবেন। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের অডিও ক্লিপ গুলিকে নিজের মতো টেক্সট, স্টিকার এবং বিভিন্ন এডিটিং এলিমেন্টের সাথে সিঙ্ক্রোনাইজ করতে পারবে। ইনস্টাগ্রামের তরফ থেকে এও বলা হয়েছে যে, ব্যবহারকারীরা, তাদের স্মার্টফোন ব্যবহার করে একটি রিলে নিজেদের পছনদ মতো একাধিক অডিও ট্র্যাক মেশাতে পারবে এবং এই অডিও ক্লিপগুলিকে ওভারল্যাপ করার জন্য ফেইড ইফেক্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। একজন ব্যবহারকারী যখন মিক্স বানাবেন, তখন তাদের এট্রিবিউশন সংরক্ষণ করে রাখা হবে। ইনস্টাগ্রাম অনুসারে অন্যরাও এই মিক্স অডিও ক্লিপগুলি পুনরায় ব্যবহার করতে পারবেন।

Mosseri এও বলেছেন যে শর্ট ফর্ম রিলের জন্য ব্যাবহারকারীরা মাল্টি ট্রাক ব্যবহার করতে পারবেন। ইনস্টাগ্রামের তার প্ল্যাটফর্মে শর্ট ফর্ম কন্টেন্টের উপর ফোকাস করবে। একজন ব্যবহারকারী যখন আগ্রহের সাথে ছোট ভিডিও ক্লিপ দেখেন, তখন তারা প্রায়শই এটি তাদের বন্ধুদের সাথে শেয়ার করে থাকেন। এর দ্বারা ব্যবহারকারীরা তাদের বন্ধুদের সাথে কানেক্ট হচ্ছে এবং রিলের প্রতি তাদের আগ্রহ আরও বাড়ছে। যার ফলে বর্তমানে ইনস্টাগ্রামের দীর্ঘ ভিডিও গুলির চেয়ে ছোট ভিডিও গুলি প্রাধান্য পাচ্ছে। 2018 সাথে Meta আর IGTV দীর্ঘ ফর্মের ভিডিও প্ল্যাটফর্ম তৈরি করেছিল যাতে ব্যবহারকারীরা ঘন্টা ব্যাপী ভিডিও আপলোড করতে পারতো। কিন্তু এটি 2022 সালে বন্ধ হয়ে যায়। কারণ কোম্পানি বর্তমানে সংক্ষিপ্ত ফর্মের ভিডিও রিলের  উপর মনোনিবেশ করেছে। যা ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের আরও আগ্রহী করে তুলেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »