চারটি নতুন এক্সক্লিউসিভ চ্যানেল নিয়ে এল Jio TV

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 এপ্রিল 2019 12:24 IST
হাইলাইট
  • চারটি নতুন HD চ্যানেল নিয়ে এল Jio TV
  • এই চ্যানেলগুলিতে সিনেমা দেখা যাবে
  • Jio TV থেকে 600 -র বেশি লাইভ টিভি চ্যানেল দেখা যায়

Jio TV অ্যাপে যোগ হয়েছে চাওটি নতুন হাই ডেফিনেশান চ্যানেল

আবার সুখবর Jio গ্রাহকদের জন্য। কোম্পানির লাইভ টিভি সার্ভিস Jio TV তে যোগ হয়েছে চারটি নতুন এক্সক্লিউসিভ চ্যানেল। গ্রাহকের কাছে আরও বেশি মনোরঞ্জন পৌঁছে দিতে এই চারটি চ্যানেল নিয়ে এসেছে মুকেশের Jio।

Jio TV অ্যাপে চারটি নতুন HD চ্যানেল যোগ হয়েছে। এই চারটি চ্যানেল হল Jio Bollywood Premium HD, Jio Bollywood Classic HD, Jio Tamil Hits HD আর Jio Telugu Hits HD। এই চারটি চ্যানেলে সিনেমা দেখা যাবে।

Advertisement

Jio Bollywood Premium HD চ্যানেলে নতুন বলিউড সিনেমা দেখা যাবে। Jio Bollywood Classic HD চ্যেনেলে দেখা যাবে তুলনামুলক পুরনো সিনেমা। Jio Tamil Hits HD আর Jio Telugu Hits HD চ্যানেলে যথাক্রমে তামিল ও তেলেগু সিনেমা দেখা যাবে।

এই তিনটি চ্যানেলের সাথে Jio TV অ্যাপে মোট 16 টি এক্সক্লিউসিভ চ্যানেল যোগ হল। Jio TV –র অন্যান্য সব চ্যানেলের মতোই নতুন চারটি চ্যানেল সব Jio Prime সাবস্ক্রাইবার বিনামূল্যে দেখতে পাবেন।

একাধিক নতুন চ্যানেলের সাথেই সম্প্রতি Jio TV অ্যাপে পিকচার-ইন-পিকচার মোড যোগ হয়েছে। নতুন ফিচারে Jio TV অ্যাপ থেকে বেরিয়ে যাওয়ার পরেও এই স্ক্রিনের নীচে ছোট উইন্ডোতে Jio TV দেখা যাবে। এর ফলে স্মার্টফোন ও ট্যাবলেটে অন্য কাজ করার সময়েও টিভি দেখা যাবে Jio TV থেকে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.