এবার আপনার ট্রিপে মেঘনাদের মতো নজর রাখবে Ola, দরকার হলেই ছুঁড়বে বাণ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 সেপ্টেম্বর 2018 08:56 IST
হাইলাইট
  • প্রযুক্তি ব্যবহার করে আরও সুরক্ষিত হল Ola
  • Ola Guardian নামে এক রিয়েল টাইম ট্র্যাকিং পরিষেবা শুরু করেছে Ola
  • পুজোর পরেই কলকাতায় আসবে এই ফিচার

প্রযুক্তি ব্যবহার করে আরও সুরক্ষিত হল Ola। সম্প্রতি  Ola Guardian নামে এক পরিষেবা শুরু করেছে Ola । এই পরিষেবায় রিয়েল- টাইম সেই লোকেশান ট্রাকিং করবে Ola। নতুন আপাতত শুধুমাত্র বেঙ্গালুরু ও পুনে শহরে পরীক্ষামূলকভাবে এই ফিচার শুরু হয়েছে। সম্প্রতি এক বিবৃতিতে এই কথা জানিয়েছে Ola।

আর্টিফিশিয়াল অন্টিলিজেন্স ও মেশিন লার্নিং এরত মাধ্যমে কাজ করবে নতুন এই ফিচার। আপাতত বেঙ্গালুরু ও পুনে শহরে এই ফিচার শুরু হলেও পুজোর পরেই দিল্লি ও কলকাতায় এই ফিচার নিয়ে আসতে চলেছে Ola। 2018 সালের শেষে আরও একাধিক শহরের Ola গ্রাহক এই ফিচার ব্যবহার শুরু করতে পারবেন।

Ola Guardian প্রোজেক্টের অধীনে যে কোন সময় সব ট্রিপ ট্র্যাক করবে আর্টিফিশিয়ান ইন্টিলিজেন্স ও মেশিন লার্নিং। কোন গাড়ি অন্য পথে গেলে বা মাঝপথে অকারনে গাড়ি থামলে তা নিজে থেকেই বুঝে যাবে এই সিস্টেম।

কোন ভাবে সুরক্ষায় গাফিলতির সম্ভাবনা দেখা গেলেই কোম্পানির সুরক্ষা দলের কাছে সেই খবর পৌঁছে যাবে। তখনই Ola –র সুরক্ষা দল ফোনে যাত্রীর সাথে যোগযোগ করবেন। কোন সমস্যা হলে তৎক্ষণাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেবে কোম্পানির সুরক্ষা বাহিনী।

সম্প্রতি সারা দেশে একাধিক ট্যাক্সি ড্রাইভারের বিরূদ্ধে যাত্রীর সাথে অশালীন ব্যবহারের অভিযোগ উঠেছে। এই সময় Ola –র নতুন এই সুরক্ষা ফিচার সারা Ola  যাত্রীদের আরও সুরক্ষিত করবে বলে মনে করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Ola
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.