পাঁচ হাজার টাকার ফোনেও খেলা যাবে, ভারতে এল PUBG Mobile Lite

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 জুলাই 2019 13:58 IST
হাইলাইট
  • PUBG Mobile Lite এ দুটি সার্ভার থাকছে
  • গেমের সাইজ 491MB
  • গত বছর ফিলিপিন্সে এই গেম লঞ্চ হয়েছিল

PUBG Mobile Lite ক্লাসিক মোডে একসাথে 60 জন খেলতে পারবেন

ভারতে এল PUBG Mobile Lite। গত মাসে তুলনামুলক কম শক্তিশালী কম্পিউটারে খেলার জন এসেছিল PUBG Lite। এবার 2GB RAM বা তার কম মেমোরির স্মার্টফোনে খেলার জন্য লঞ্চ হল PUBG Mobile Lite। আজ ভারতে এই গেমের লাইট ভার্সান নিয়ে এসেছে Tencent Games। তুলনামুলক কম শক্তিশালী ফোনে খেলার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে PUBG Mobile Lite।

Play Store থেকে ভারতের গ্রাহকরা PUBG Mobile Lite ডাউনলোড করে খেলতে পারবেন। যে সব স্মার্টফোন 2GB বার তার কম RAM রয়েছে সেই সব ফোনের জন্য বিশেষভাবে এই গেম ডিজাইন করেছে চিনের কোময়ানিটি। তবে PUBG Mobile গেমের তুলনায় PUBG Mobile Lite গেমে থাকছে তুলনামুলক ছোট ম্যাপ। এছাড়াও PUBG Mobile Lite এ এক গেমে 60 জন খেলতে পারবে। PUBG Mobile এ একসাথে 100 জন খেলতে পারে।

PUBG Mobile Lite এ একসাথে 60 জন খেলতে পারবেন

বছর খানেক আগে ফিলিপিন্সে লঞ্চ হয়েছিল PUBG Mobile Lite। ভারতে এই গেম লঞ্চের সাথেই আপডেট পেয়েছে এই গেম। সাম্প্রতিকতম এই আপডেটে যোগ হয়েছে নতুন অস্ত্র আর নতুন গাড়ি। এছাড়াও থাকছে তিনটি নতুন লোকেশন সহ একাধিক নতুন ফিচার। আগে PUBG Mobile Lite এ একটি গেমে 40 জন খেলতে পারত। আপডেটের পরে একটি গেমে 60 জন খেলতে পারবে।

Advertisement

ক্লাসিক ও আর্কেড মোডে খেলা যাবে PUBG Mobile Lite

PUBG Mobile Lite এর সাইজ 400 MB। তবে ইনস্টল করার পরে 491MB জায়গা নেবে এই গেম। এশিয়া ও দক্ষিণ আমেরিকা সার্ভারে খেলা যাবে PUBG Mobile Lite। PUBG Mobile গেমে ছয়টি সার্ভারে খেলা যায়। এছাড়াও ক্লাসিক ও আর্কেড মোডে খেলা যাবে PUBG Mobile Lite।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: PUBG Mobile Lite, PUBG Mobile, PUBG, Tencent Games
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.